নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লায় নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেফতার
শীর্ষ মাদক ব্যবসায়ী পেটকাটা রকিসহ গ্রেপ্তার ৫
সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?
ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার
ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক আটক
সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযানে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার
তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির
লালপুরে পঞ্চায়েত গঠনে, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় অভি’র সহযোগি ছিনতাইকারী ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু নিহত
সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ২ হাজার ইয়াবাসহ আটক ১
আড়াইহাজারে কচুরিপানা থেকে শটগান উদ্ধার
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, উচ্চঝুঁকিতে জ্বালানি বাজার
সারা বাংলাদেশের প্রতিটি ভূমি অফিস প্রশ্নবিদ্ধ – ভূমি প্রতিমন্ত্রী
৬ সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে ঝুলছে তালা আর অপেক্ষায় প্রতিমন্ত্রী !
নারী কেলেঙ্কারিতে ক্লোজ সদরের সেকেন্ড অফিসার মিলন
বন্দরে তরুণীকে ধর্ষণের ঘটনায় রহমত গ্রেপ্তার
বিশ্লেষণঃ পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প
হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিন অবরুদ্ধ
ফতুল্লায় ইমন হত্যাকান্ডে গ্রেপ্তার ২
সোনারগাঁয়ে আমান সিমেন্ট কারখানায় হামলা-ভাঙচুর
বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মান কাজ চালাচ্ছে মোকসেদ আলীগং !
ফুটপাত ছেড়ে দিতে এমপি মান্নানের ২ দিনের আলটিমেটাম
Next
Prev
প্রচ্ছদ
আমতলীতে কাঁচা সড়ক পাকা করার দাবীতে মানববন্ধন কর্মসূচী

আমতলীতে কাঁচা সড়ক পাকা করার দাবীতে মানববন্ধন কর্মসূচী

প্রকাশিতঃ

মাইনুল ইসলাম রাজু

 

আমতলী (বরগুনা) প্রতিনিধি

 

আমতলীতে মঙ্গলবার দুপুরে আট কিলোমিটার কাঁচা সড়ক পাকা করার দাবীতে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করেছে শতাধিক গ্রামবাসী। ইসলামপুর-ছোটনাউটা সমাজ কল্যান সোসাইটির উদ্যোগে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধন শেষে ইউএনও নিকট স্মারকলিপি প্রদান করা হয়।

আমতলী সদর ইউনিয়নের কল্যানপুর  গ্রামের ছালাম ফরাজীর বাড়ী থেকে ইসলামপুর স্লুইস গেট হয়ে হাফেজ প্যাদার খেয়াঘাট পর্যন্ত পাঁচ কিলোমিটার এবং সোনাউটা রব মোল্লার বাড়ী  থেকে ইসলামপুর স্লুইস গেট হয়ে টিয়াখালী বাজার পর্যন্ত তিন কিলোমিটার কাঁচা সড়ক পাকা করার দাবীতে মঙ্গলবার সকালে আমতলী উপজেলা পরিষদের সামনে শতাধিক গ্রামবাসী ঘন্টাব্যাপী মানবন্ধন কর্মসূচী পালন করেছে। ইউপি সদস্য হারুন অর রশিদ খান এর সভাপতিত্বে মানবন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন ইসলামপুর দাখিল মাদরাসার সুপার মো. শাহ আলম আল মারুফ,আমতলী সদর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. জালাল হাওলাদার, সদর ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. রেজাউল করিম ও মো. আব্দুর রাজ্জাক মাষ্টার প্রমুখ।

কল্যানপুর-ইসলামপুর-সোনাউটা-টিয়াখালী বাজার পর্যন্ত ৮ কিলোমিটার সড়কটি স্বাধীনতার পূর্ব থেকে কাঁচা অবস্থায় রয়েছে। স্বাধীনতার ৫৫ বছরেও সড়কটিতে কোন উন্নয়নের ছোয়া লাগেনি। বর্ষা ও শুকনো উভয় মৌসুমেই ৩ গ্রামের ২০ হাজার মানুষ চরম ভোগান্তি নিয়ে চলাচল করে। বর্ষা মৌসুমে সড়কটিতে হাটু সমান কাঁদার সৃষ্টি হওয়ায় মানুষের চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। কল্যানপুর, ইসলামপুর ও সোনাউট গ্রামের মধ্যে রয়েছে ইসলামপুর দাখিলী মাদরাসা, ইসলামপুর ইবতেদায়ী মাদরাসা, টিয়াখালী হাট সরকারী প্রাথমিক বিদ্যালয়, ইসলামপুর কমিউনিটি ক্লিনিক, ছোনাউটা বোর্ড সরকারী প্রাথমিক বিদ্যালয়, ছোনাউটা কমিউনিটি ক্লিনিক ও পশ্চিম ছোনাউটা সরকারী প্রাথমিক বিদ্যালয়। এসকল শিক্ষা প্রতিষ্ঠানে ৩-৪ হাজার শিক্ষার্থী রয়েছে। এসকল শিক্ষার্থীরা বর্ষা মৌসুমে এক হাটু কাঁদা পেরিয়ে স্কুলে এবং মাদরাসা আসা যাওয়া করে। কাঁদা এবং বৃষ্টি বেড়ে গেলে শিক্ষার্থীদের ও তখন স্কুল এবং মাদরাসায় যাওয়া বন্ধ থাকে। ইসলামপুর মাদরাসার অষ্টম শ্রেণির শিক্ষাথী ইসমাইল ও রিয়াজ উদ্দিন জানান, বর্ষা মৌসুমে কাঁদার কারনে ঠিকমত মাদরাসায় যাতায়ত করতে পারি না। একই কথা বলেন, ইসলামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী রাহিমা আক্তার ও ছোনাউটা বোর্ড সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী জান্নাতী আক্তার

ইসলামপুর গ্রামের গ্রামের ষাটোর্ধ হাচন হাওলাদার বলেন, বাবা কি কমু বইশ্যা কালে রাস্তায় নামতে পারি না। কাদায় পা ব্যার ব্যারাইয়া ঢুইক্যা যায়। ইসলামপুর গ্রামের সত্তোরোর্ধ চন্দ্রভানু বেগম বলেন, হারা বাইশ্যা ঘরে বইয়া সোমায় কাডাইতে অয়। কাঁদার লইগ্যা ঘরে গোনো একটুও বাইরাইেতে পারি না।

ইউপি সদস্য মো. হারুন অর রশিদ বলেন, কল্যানপুর-ইসলামপুর – সোনাউটা-টিয়াখালী ৮ কিলোমিটার সড়কটি বর্ষা মৌসুমে কাঁদায় পরিপূর্ন হয়ে যায়। ফলে হাজার হাজার গ্রামবাসীকে বর্ষা এবং শুকনো মৌসুমে অবর্ননীয় ভোগান্তি পোহাতে হয়। বর্ষা মৌসুমে অসুস্থ গর্ভবতী নারী কিংবা অন্য যে কোন বয়স্ক রোগীকে আমতলী হাসপাতালে আনা যায়না। ফলে নিরুপায় হয়ে গ্রাম্য ওঝা কবিরাজের উপর নির্ভও করতে হয়। তাই এই সকটি অতি দ্রুত পাকা করনের দাবী জানাই।

আমতলী উপজেলা নির্বাহী অফিসার মো. রোকনুজ্জামান খান কলেন, গ্রামবাসী মানববন্ধন শেষে সড়ক পাকা করনের জন্য আমার নিকট একটি স্মারক লিপি প্রদান করেছে। ভিষয়টি আমি গুরুত্বের সাথে বিবেচনা করবো।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!