নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
নারায়ণগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বন্দরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪
বক্তাবলীতে তানজিলা মৃত্যু নিয়ে রহস্য! বিএনপি নেতাদের উপস্থিতিতে দূর্ঘটনা বলে লিখিত অঙ্গীকার নামা
গঠনমুলক সংবাদ পরিবেশন দেশ ও জাতির জন্য মঙ্গলজনক – রিয়াদ মো.চৌধুরী
বিএনপি প্রতিশ্রুতির নামে জনগণের সঙ্গে প্রতারণা করেছে: শফিকুর রহমান
অপসাংবাদিকতা বেশীদিন টিকে না – আবু আল ইউসুফ খান টিপু
ভূতুড়ে বিল ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে আবদুল জব্বারের তীব্র ক্ষোভ
সোনারগাঁয়ে গাঁজাসহ নারী মাদককারবারি গ্রেপ্তার
চাষাড়ায় গুলিবিদ্ধ লাশ উদ্ধার
বাংলাদেশে বড় ঋণ খেলাপিরা কেন শাস্তি পায় না?
জাকির খান ও তার কথিত পিএস এর বিরুদ্ধে মারিয়ার সংবাদ সম্মেলন
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
Next
Prev
প্রচ্ছদ
আমতলীতে তালাকের তথ্য গোপন করে সাবেক স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক

আমতলীতে তালাকের তথ্য গোপন করে সাবেক স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক

প্রকাশিতঃ

মাইনুল ইসলাম রাজু

আমতলী (বরগুনা) প্রতিনিধি।

বরগুনার আমতলীতে স্ত্রীকে তালাক দিয়ে তা গোপন রেখে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করার অভিযোগে ভুক্তভোগী নারী তার সাবেক স্বামীর বিরুদ্ধে বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেছেন।

ওই ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক জেলা ও দায়রা জজ বেগম লায়লাতুল ফেরদৌস মামলাটি আমলে নিয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এজাহারভূক্ত করার নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার সকালে ওই ট্রাইব্যুনালে মামলা করার বিষয়টি নিশ্চিত করেছেন পাবলিক প্রসিকিউটর অ্যাডঃ রনজুয়ারা সিপু।

আসামি হলেন বরগুনার তালতলী উপজেলার তালুকদারপাড়া গ্রামের সালাউদ্দিন শরীফের ছেলে মাহবুবুর রহমান (৩২)। তিনি বর্তমানে পিরোজপুর জেলা আনসার ভিডিপি অফিসে কর্মরত।

মামলা সূত্রে জানা গেছে, মামলার বাদীর বাড়ি আমতলী উপজেলায়। ২০১২ সালে আসামির সঙ্গে বাদীর বিয়ে হয়। তাদের ৯ বছরের একটি পুত্র সস্তানও রয়েছে। বাদী আমতলী পৌর শহরে সন্তান নিয়ে বসবাস করেন। আসামির স্বামী পিরোজপুর থাকায় পরকীয়ায় জড়িয়ে যায়। পরকীয়ার কারণে বাদীকে না রাখার জন্য তার নিকট যৌতুক দাবি করে সংসারে অহেতুক ঝামেলার সৃষ্টি করে জ্বালা যন্ত্রণা দিতে থাকেন। এরপর বাদী বাধ্যহয়ে স্বামীর বিরুদ্ধে আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি যৌতুক মামলা দায়ের করেন। আসামি মামলার তথ্য জানতে পেয়ে চলতি মাসের ৬ এপ্রিল বাদীকে (স্ত্রী) তালাক দিয়ে বিষয়টি গোপন রাখেন। আসামি ১১ এপ্রিল বাদীর বাড়িতে এসে আপোষ মিমাংসায় মামলা তুলে নেওয়ার কথা বলে রাতে স্ত্রীর সাথে শারিরীকভাবে মেলামেশাও করেন।

বাদী বলেন, আসামি (সাবেক স্বামী) আমার বাসা থেকে যাবার তিন দিন পরে ১৫ এপ্রিল তালাকের কপি আমার ম্যাসেঞ্জারে পাঠিয়ে তার ব্যবহৃত মুঠোফোন বন্ধ রেখেছে। আমি তালাকের নোটিশে দেখি আসামি আমাকে গত ৬ এপ্রিল তালাক দিয়েছে। তালাকের বিষয়টি গোপন রেখে সে আমার সঙ্গে ১১ এপ্রিল রাতে শারিরীক সম্পর্ক করে। আমি স্বামীকে বিশ্বাস করতাম। মনে করেছি পরকীয়া প্রেম থেকে তিনি ফিরে এসেছেন। আসামি জেনে শুনে বুঝে আমাকে তালাক দিয়ে তালাকের তথ্য গোপন রেখে আমাকে ধর্ষণ করেছেন। আমার বিশ্বাসের অমর্যাদা করেছেন।

ওই বিষয়ে জানতে আসামি আনসার সদস্য সাবেক স্বামী মাহবুবুর রহমানের ব্যবহৃত মুঠোফোন বন্ধ থাকায় তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান আরিফ বলেন, আদালতের আদেশ এখনো হাতে পাইনি। আদেশ হাতে পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!