নারায়ণগঞ্জ শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা
কাশিপুরে রাজনৈতিক ও প্রশাসনের শেল্টারে প্রকাশ্যে ডাকাত গেসুর পরিবার!
আমতলীতে বাসচাপায় প্রাণ গেল দুলাভাই-শ্যালকের, আহত ১
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ড ভ্যান উল্টে চালক নিহত
ফতুল্লায় ১৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
এমপিকে দিয়ে উদ্বোধন, কুতুবপুরে অনুদানের নামে চাঁদাবাজি!
সিদ্ধিরগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশ বলছে ……..
ঘনঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ বকশীগঞ্জের জনজীবন,
সিদ্ধিরগঞ্জে স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু
ফতুল্লায় বিএনপি নেতাকে যুবদলের মারধর, বহিষ্কার ৪
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
ফতুল্লায় ইয়াবাসহ গ্রেপ্তার ২
আড়াইহাজারে নানাবাড়িতে বেড়াতে এসে দুই ভাইয়ের করুন মৃত্যু
রাজনৈতিক কর্মকাণ্ড করলে ব্যবস্থা নেবে পুলিশ,আইভীর বাসার সামনে সিসি ক্যামেরা
বিএনপি নেতার ওপর যুবদল কর্মীদের হামলা,
বিডব্লিউ লিমিটেডকে স্বনির্ভর শিপইয়ার্ডে রূপান্তর করতে উদ্যোগ নেওয়া হয়েছে – নৌবাহিনী প্রধান
রোববার রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
বকশীগঞ্জে বজ্রপাতে বাবা-ছেলে গুরুতর আহত
বক্তাবলী ইউনিয়ন পরিষদের সোয়া ৩ কোটি টাকার বাজেট ঘোষনা
রূপগঞ্জে চকলেটের প্রলোভনে ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা
রূপগঞ্জে চাঁদা না পেয়ে মুক্তিযোদ্ধাসহ ৩ জনকে কুপিয়ে জখম
তীব্র তাপদাহে পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকদের জন্য ডিসি ও এসপির মানবিক উদ্যোগ
বিদ্যুতের দাম বাড়াল সরকার
ডিক্রীরচর খেয়াঘাটের ইজারার টাকা লুটেপুটে খাচ্ছে কারা! তদন্তের দাবী
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে চাপে মানুষ
বন্দরে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু: আহত ২
Next
Prev
প্রচ্ছদ
আমতলীতে পৃথক দুটি সংঘর্ষে ৮ জন আহত

আমতলীতে পৃথক দুটি সংঘর্ষে ৮ জন আহত

প্রকাশিতঃ

মাইনুল ইসলাম রাজু

 

আমতলী (বরগুনা) প্রতিনিধি

 

 

আমতলীতে বিরোধীয় জমিতে ধান লাগাতে বাঁধা দেওয়ায় সংঘর্ষে ৭ জন এবং গাছ থেকে ফুল নিতে বাধা দেওয়ায় ১জনসহ পৃথক দুটি সংঘর্ষে ৮জন আহত হয়েছে। শুক্রবার সকালে উপজেলার আরপাঙ্গাশিয়া ইউনিয়নের ঘোপখালী গ্রামে এবং আমতলী পৌরসভার চার নম্বর ওয়ার্ডে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৬জনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, আমতলী উপজেলার আরপাঙ্গাশিয়া ইউনিয়নের ঘোপখালী গ্রামের তনু হাওলাদারের স্ত্রী জেসমিন বেগম ও মোতালেব হাওলাদারের ছেলে মো. জামাল হাওলাদার চলতি বছর একই গ্রামের অহিদুল ইসলাম ওবায়দুল হাওলাদারের নিকট থেকে ৫০ শতাংশ জমি ক্রয় করে ভোগ দখল করে আসছেন। জেসমিন এবং জামালের লোকজন শুক্রবার সকালে ক্রয় করা জমিতে ধান লাগাতে গেলে একই গ্রামের মাসুম আকন জমি তাদের দাবী করে ধান লাগাতে বাঁধা দেন এবং বাগবিতন্ডার এক পর্যায়ে তারা ধারালো দা এবং লাঠি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরেন। সংঘর্ষে উভয় পক্ষের ৭জন আহত হয়। আহতরা হল রেজিনা বেগম (৩৫), আলেয়া বেগম (৫৫), নুরনাহার বেগম (৫০), মারিয়া বেগম (২২), জেসমিন বেগম (৩৫), রেজাউল মীর (১৯) ও নাঈম (২২) আহতদের আমতলী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে মুমুর্ষ অবস্থায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।

গুরতর আহত জেসমিন বেগম বলেন, ক্রয় সূত্রে আমি এবং জামাল হওলাদার ৫০ শতাংশ জমির মালিক হিসেবে ভোগ দখল কওে আসছি। শুক্রবার সকালে আমরা জমিতে ধান লাগাতে গেলে মাসুম আকনের নেতৃত্বে ৮-১০ জন দুবৃত্তরা আমাদের ধান লাগাতে বাঁধা দেয় এবং হামলা করে। হামলায় আমি নিজেও গুরুতর আহত হয়েছি। আমি এঘটনার তদন্ত সাপেক্ষে বিচার চাই।

প্রতিপক্ষ মাসুম আকন বলেন, আমাদেও বংশের জমি জেসমিন এবং জামাল হাওলাদার আমাদেও না জানিয়ে ক্রয় করেছেন। এ নিয়ে আদালতে আমরা টাকা দাখিল করেছি।

অন্য দিকে পৃথক আরেক ঘটনায় শুক্রবার সকাল সাড়ে ১১ টার সময় আমতলী পৌরসভার চার নম্বর ওয়ার্ডে গাছ থেকে ফুল তুলতে বাঁধা দেওয়ায় গৌতম কর্মকার (৫২) নামে একজনকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। আহত গৌতম অভিযোগ করে বলেন, আমার গাছ থেকে ফুল নিতে বাঁধা দেওয়ায় প্রতিবেশী সঞ্জীব, কুন্ডু, তাপস কুন্ডু, বিভেন কুন্ডু নব কুন্ডু ও রিপন কুন্ড শুক্রবার সকাল সাড়ে ১১ টার সময় আমার উপর হামলা করে কিল ঘুষি মেরে আহত করে মাটিতে ফেলে দেয়। হামলায় আমি আহত হয়ে আমতলী হাসপাতালে চিকিৎসা নিয়েছি।

আমতলী হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক মিনহাজ উদ্দিন ভূঁইয়া বলেন, আহতদেরকে প্রথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল পাঠানো হয়েছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান জগলুল হাসান বলেন, অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে এ বিষয়ে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!