নারায়ণগঞ্জ রবিবার | ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লায় নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেফতার
শীর্ষ মাদক ব্যবসায়ী পেটকাটা রকিসহ গ্রেপ্তার ৫
সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?
ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার
ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক আটক
সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযানে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার
তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির
লালপুরে পঞ্চায়েত গঠনে, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় অভি’র সহযোগি ছিনতাইকারী ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু নিহত
সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ২ হাজার ইয়াবাসহ আটক ১
আড়াইহাজারে কচুরিপানা থেকে শটগান উদ্ধার
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, উচ্চঝুঁকিতে জ্বালানি বাজার
সারা বাংলাদেশের প্রতিটি ভূমি অফিস প্রশ্নবিদ্ধ – ভূমি প্রতিমন্ত্রী
৬ সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে ঝুলছে তালা আর অপেক্ষায় প্রতিমন্ত্রী !
নারী কেলেঙ্কারিতে ক্লোজ সদরের সেকেন্ড অফিসার মিলন
বন্দরে তরুণীকে ধর্ষণের ঘটনায় রহমত গ্রেপ্তার
বিশ্লেষণঃ পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প
হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিন অবরুদ্ধ
ফতুল্লায় ইমন হত্যাকান্ডে গ্রেপ্তার ২
সোনারগাঁয়ে আমান সিমেন্ট কারখানায় হামলা-ভাঙচুর
বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মান কাজ চালাচ্ছে মোকসেদ আলীগং !
ফুটপাত ছেড়ে দিতে এমপি মান্নানের ২ দিনের আলটিমেটাম
Next
Prev
প্রচ্ছদ
আমতলীতে বর্জ্যের বিষে পায়রার পানি দূষিত জনস্বাস্থ্য হুমকির মুখে

আমতলীতে বর্জ্যের বিষে পায়রার পানি দূষিত জনস্বাস্থ্য হুমকির মুখে

প্রকাশিতঃ

মাইনুল ইসলাম রাজু

 

আমতলী (বরগুনা) প্রতিনিধি

 

আমতলী পৌরসভার বর্জ্যের বিষে পায়রা ও বাসুগী নদীর পানিতে মিশে যাওয়ায় নদীর পানি দূষিত হওয়ায় নদীতীরবর্তী মানুষের জনস্বাস্থ্য এখন মারাত্মক হুমকির মুখে পরেছে। আমতলী পৌরসভার বর্জ্য ব্যস্থাপনা কেন্দ্র না থাকায় পানি উন্নয়ন বোর্ডের অফিস সংলগ্ন ব্লকে পায়রা নদীর তীর ঘেষে এবং পাঁচ নম্বর ওয়ার্ডের মাছ বাজারের পশ্চিম পাসে বাসুগী খালের পাড়ে বর্জ্য ফালানোর ফলে তা নদীর পানিতে মিশে যাওয়ার কারনে এ অবস্থা সৃষ্টি হয়েছে।

আমতলী পৌরসভা কার্যালয় সূত্রে জানা গেছে, ১৯৯৮ সালের ১৫ অক্টোবর তৃতীয় শ্রেণির পৌরসভা হিসেবে আমতলী পৌরসভা স্থাপতি হয়। পৌরসভা প্রতিষ্ঠার পর মাত্র ৪ মাস তৎকালীন আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মানিক চন্দ্র দে পৌর প্রশাসকের দায়িত্ব পালন করেন। ১৯৯৯ সালের ৫ মে থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত নির্বাচিত জনপ্রতিনিধিরা দায়িত্ব পালন করেন। এর মধ্যে পৌরসভাটি তৃতীয় শ্রেণি থেকে প্রথম শ্রেণির পৌরসভায় উন্নীত হয়। পৌরসভা স্থাপনের পর ২৬টি বছর অতিবাহিত হলেও এখন পর্যন্ত পৌরসভার বাসা বাড়ি এবং হাটবাজার ও হাসপাতালের ক্লিনিক্যাল বর্জ্য অপসারন করে তা ফালানোর জন্য নির্দিষ্ট কোন স্থান গড়ে তোলা হয়নি। ফলে বাসা বাড়ির বর্জ্য বাসিন্দারা যে যে ভাবে পারছে ডোবা নালা সড়কের আশপাশে ফেলছেন। অন্য দিকে পৌরসভার পরিচ্ছন্ন কর্মীরারা যতটুকু পারছেন হাসপাতাল এবং বিভিন্ন স্থানের বর্জ্য সংগ্রহ করে করে পৌরসভার এক নম্বও ওয়ার্ডে অবস্থিত পানি উন্নয়ন বোর্ড অফিসের পশ্চিম পাশে পায়রা নদী এবং পাঁচ নম্ব ওয়ার্ডের বাসুগী খালের তীর ঘেষে ফালানো হচ্ছে। বাসুগী খালটি পায়রা নদীর সাথে সংযুক্ত। বাসুগী এবং পায়রা নদীর তীর ঘেষে বর্জ্য ফালানোর কারনে তা পশুপাখি এবং কুকুরের ঘাটাঘাটিতে অধিকাংশ বর্জ্য এখন পায়রা নদীর পানিতে মিশে যাচ্ছে। পৌরসভার বিষাক্ত এবং ক্লিনিক্যাল বর্জ্য পায়রা নদীতে ছড়িয়ে পরায় কয়েক কিলোমিটার এলাকা জুরে পানি এখন বিষে পরিনত হয়েছে। নদী তীরবর্তী এবং আশপাশের বাসিন্দারা বিষাক্ত পানি দিয়ে গোসল, রান্নাসহ নিত্য দিনের কাজে ব্যবহার করায় তাদেও শরীরে চর্মরোগ সহ নানা রোগব্যাধি দেখা দিয়েছে। অন্যদিকে বর্জ্যের বিষের প্রভাবে পানি নষ্ট হওয়ায় পায়রা নদীর মাছের উপরের এর বিরুপ প্রভাব পরেছে। বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র না থাকায় একদিকে পায়রার পানি বিষাক্ত হচ্ছে অন্যদিকে শহরের অধিকাংশ ডোবানালা কিংবা সড়কের আশপাশে ময়লা ফালানোর কারনে পুরো শহর যেন ময়লার ভাগাড়ে পরিনত হয়েছে।

সোমবার সকালে শরেজমিন ঘুরে দেখা গেছে, পায়রা ও বাসুগী নদীর তীর ঘেষে ফালানো বর্জ্যের পলিথিন, চিপস, বিষ্কুটের খোসাসহ নানা ধরনে ময়লা নদীর পানিতে মিষে যাচ্ছে। তীর ঘেষে হাজার হাজার পলিথিন ভেসে বেড়াচ্ছে। মাটিতে পরে আছে হাসপাতালে ব্যহৃত শিরিজ্ঞ, কাচের বোতলসহ নানা ধরনের ক্লিনিক্যাল বর্জ্য। শহর ঘুরেও দেখা গেছে একই চিত্র। ছয় নম্বর ওয়ার্ডের কৃষি রেডির পূর্ব পাশের ডোবা, সাত ধারা, খোন্তাকাটা, সবুজবাগ, একেস্কুলসহ বিভিন্ন স্থানের সড়কের পাশে স্থানীয় বাসিন্দারা তাদের বাসা বাড়ী এবং দোকান পাটের নানা ধরনের বর্জ্য ফালানোর কারনে এসব এলাকা এখন ময়লার ভাগারে পরিনত হয়েছে। কুকুর বেড়াল পশুপাখির খাবার খোজার কারনে এসকল ময়লা সড়ক সহ আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ায় প্রতিনিয়ত দুর্গন্দ্ধ ছড়াচ্ছে।

 

পায়রা নদী তীরবর্তী গাছ বাজারের বাসিন্দা রাবেয়া ও হনুফা বেগম বলেন, গাঙ্গের পানি দিয়া মোরা নাওয়া রান্দাসহ সব কাজ হরি। পানি নষ্ট অইয়া যাওয়ায় নাওনের পর গা খালি চুলকায়।

পায়রা নদীতে এক সময় প্রচুর পরিমানে ইলিশ, পাঙ্গাশ, পোয়া, তপসী, গলদা চিংড়িসহ নানা প্রজাতির মাছ পাওয়া যেতে। বর্জ্যের বিষাক্ত ছোবলে মাছের বংশ বিস্তার করতে না পারায় এখন আর আগের মত মাছ পাওয়া যায় না। অনেক জেলে মাছ না পেয়ে হতাস হয়ে পেশা পরিবর্তন করছেন।

লঞ্চঘাট এলাকার জেলে রাজু খাঁ ও নিজাম খাঁ বলেন, আগের মত এহন আর মাছ পাই না। পানি নষ্ট অইয়া যাওয়ায় মাছ বেশি অয় না। বর্তমানে পায়রা গাঙ্গে ইলিশ, পাঙ্গাস ও তপসী মাছ প্রায় নাই বললেই চলে। বরশী দিয়ে মাছ ধরা জেলে জামাল সর্দার বলেন, বরি (বরশি) দিয়া আগে ব্যামালা তপসী, পাঙ্গা পাইতাম এহন হেই মাছ শ্যাষ অইয়া গ্যাছে। হারাদিন বরি বাইলেও মাছ পাওয়া যায়না।

আমতলী পৌরসভার চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমতলী সরকারী কলেজের সহকারী প্রফেসর (অব:) আনোয়ার হোসেন আকন বলেন, জনস্বার্থে অতিদ্রুত আমতলী পৌরসভার যে কোন স্থানে বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র নির্মান করা প্রয়োজন। তা না হলে পৌরসভা মানুষের বসবাসের অযোগ্য হয়ে উঠবে। এবং মানুষের মধ্যে চর্মরোগসহ নানা রোগব্যাধি ছড়িয়ে পড়বে।

আমতলী পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মো. মামুনুর রশিদ বলেন, বর্জ্যব্যবস্থাপনা কেন্দ্র স্থাপনের জন্য সরকারের নিকট বরাদ্দ চাওয়া হয়েছিল টাকা না পাওয়ায় সে প্রকল্প বাতিল হয়ে যায়।

আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদার বলেন, দূষিত পানি ব্যবহার করলে ডায়রিয়া, টাইফয়েড এবং চর্মরোগসহ পানিবাহিত পেটের নানা ধরনের পীড়া দেখা দিতে পারে।

পরিবেশ অধিদপ্তর বরগুনার সহকারী পরিচালক হায়াত মাহমুদ রকিব বলেন, নদীর পানি এবং পরিবেশ রোধে আমতলী পৌরসভাকে চিঠি দেওয়া হবে এবং বর্জ্যব্যবস্থাপনা কেন্দ্র স্থাপন কওে সেখানে ময়লা ফালানোর জন্য নির্দেশনা দেওয়া হবে।

আমতলী পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম বলেন, পৌরসভায় একটি বর্জ্যব্যস্থাপনা কেন্দ্র অতি জরুরী ভিত্তিতে স্থাপন করা প্রয়োজন। এজন্য সরকারের নিকট জমি ক্রয়ের জন্য বরাদ্দ চাওয়া হয়েছে। এবং একটি প্রকল্প প্রস্তাবনা জমা দেওয়া হয়েছে। টাকা টাকা পাওয়া গেলে কাজ শুরু করা হবে।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!