নারায়ণগঞ্জ বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
অগ্রবাণী প্রতিদিনের প্রকাশক-সম্পাদক স্বপন কুমার পোদ্দার আর নেই
কাশিপুর ভোলাইলে মূর্তিমান আতংক নামধারী যুবদলের ক্যাডার পাগলা সোহেল!
সিদ্ধিরগঞ্জে কথিত বিএনপি নেতার শেল্টারে রমজান বাহিনীর কোটি টাকার মাদক ব্যবসা !!  
সিদ্ধিরগঞ্জের শিমরাইল হতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
লক্ষী নারায়ণ দূর্গা মন্দির নিয়ে বিএসপি নেতা টনি মল্লিকের হুশিয়ারী!
আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া,
সৌদিস্থ বাংলাদেশ হাইকমিশনারের ব্যর্থতার বলি “নজরুল-সিতি”
রাজনৈতিক সরকারের সময়ও মব থামছে না কেন, নেপথ্যে কী?
বিএনপির অন্তর্কোন্দলে ৯ মাসে নিহত ৪০
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২২, ইয়াবা উদ্ধার 
সোনারগাঁয়ে চণ্ডীপাঠ ও মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু
সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
কাঁচপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ ৪ জনই না ফেরার দেশে
শারদীয় দূর্গাপুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিএসপি’র বস্ত্র বিতরন
আড়াইহাজারে স্ত্রীর প্রেমিকের ঘর থেকে স্বামীর বস্তাবন্দী লাশ উদ্ধার
দেড় বছরে অন্তর্বর্তী সরকার ব্যাপক ক্ষতি করেছে: পর্যটনমন্ত্রী মিল্লাত
জামালপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
Next
Prev
প্রচ্ছদ
আমতলীতে স্কুল শিক্ষার্থী ধর্ষন: অভিযুক্ত নুরুল ইসলামের বিরুদ্ধে মামলা

আমতলীতে স্কুল শিক্ষার্থী ধর্ষন: অভিযুক্ত নুরুল ইসলামের বিরুদ্ধে মামলা

প্রকাশিতঃ

মাইনুল ইসলাম রাজু

 

আমতলী (বরগুনা) প্রতিনিধি

 

আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের কুলাইরচর গ্রামের পঞ্চম শ্রেণির স্কুল পড়–য়া এক শিক্ষার্থীকে (১১) হত্যার হুমকি দিয়ে ধর্ষণ ঘটনায় শুক্রবার রাতে ধর্ষক মো. নুরুল ইসলামের বিরুদ্ধে (৪০) ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। ধর্ষিতা বাবা বাদী হয়ে শুক্রবার রাতে এ মামলা দায়ের করেন। অভিযুক্ত নুরুল ইসলাম আমতলী পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের চান্দু গাজীর ছেলে। সে কুলাইরচর গ্রামের রফিক হাওলাদারের মেয়েকে চতুর্থ বিয়ে করে সেখানে ঘরজামাই থাকে। মঙ্গলবার রাত সাড়ে ১০টার সময় এধর্ষনের ঘটনা ঘটে।

 

মামলা সূত্রে জানা গেছে, ধর্ষিত মেয়েটির বাবা মা আমতলী উপজেলার কুকুযা ইউনিয়নের রায়বালা গ্রামের বিবিসি নামের একটি ইট ভাটায় শ্রমিকের কাজ করেন। মেয়েটি হলদিয়া ইউনিয়নের উত্তর তক্তাবুনিয়া গ্রামের নানা বাড়ি থেকে পড়াশুনা করেন। এবছর সে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। মঙ্গলবার সকালে সে বাবা মা এবং অসুস্থ ছোট ভাইকে দেখার জন্য ইট ভাটায় আসেন। সারাদিন তাদের সঙ্গে কাটানোর পর রাত আনুমানিক সাড়ে ১০টার সময় প্রতিবেশী জামাই নুরুল ইসলামের (৪০) ভাড়ার মটরসাইকেলে তুলে বাড়ি পাটিয়ে দেন। বাড়ি নিয়ে যাওয়ার সময় সড়কের এক নির্জন স্থানে নামিয়ে চালক নুরুল ইসলাম মেয়েটিকে ধর্ষন চেষ্টা করে। এসময় মেয়েটি তার সঙ্গে ধস্তাধস্তি করে এবং বাধা দেয়। এক পর্যায়ে নুরুল ইসলাম মেয়েটির মুখে তার গায়ের ওড়না ঢুকিয়ে দেয় এবং হত্যার হুমকি দিয়ে ধর্ষণ করে বাড়ির দরজার সামনে ফেলে পালিয়ে যায়। এবং এঘটনা কাইকে জানালে তাকে যেখানে পাওয়া যাবে সেখান থেকে তুলে নিয়ে খুন করা হবে বলে শাসায়। ভয়ে ওই রাতে মেয়েটি এঘটনা কাইকে জানায়নি। পরের দিন বুধবার মেয়েটি তার শরীরের যন্ত্রনা সয্য করতে না পেরে ঘরে তার দাদীকে এঘটনা খুলে বলে। মেয়ের বাবা ধর্ষণের খবর পেয়ে বুধবার বিকেলে বাড়ি এসে মেয়েকে নিয়ে আমতলী হাসপাতালে আসেন। হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ডাক্তারী পরীক্ষার জন্য বরগুনা জেনারেল হাসপাতালে প্রেরন করেন।

আমতলী হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. রাশেদ মাহমুদ রোকনুজ্জামান বলেন, শিশুটির শারিরিক অবস্থা পরীক্ষার জন্য বরগুনা জেনারেল হাসপাতালে প্রেরন করেছি। এঘটনা জানাজানির পর ধর্ষক নুরুল ইসলাম পলাতক রয়েছে। তাকে আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না।

ধর্ষিত মেয়েটি কান্না জড়িত কন্ঠে বলেন, মোরে খারাপ কথা কওয়ার পর মুই ডাক চিক দেওয়া ধরছি হেইআর পর মোর গার ওড়না খুইল্যা মোহে ঢুকাউয়া দেয়। আবার মোরে খুন কইর‍্যা হালাইবে এই রহম ভয় দেহাইয়া মোর সাথে খারাপ কাম করে। মুই এইয়ার বিচার চাই।

মেয়েটির মা কান্না জড়িত কন্ঠে বলেন, মোগো বাড়ির পাশের জামাই নুরুল ইসলাম। অরে বিশ্বাস কইর‍্যা ভাড়া টাহা দিয়া মাইয়াডারে বাড়ি পাডাইছি। হেইয়ার মধ্যে মোর মাইয়ার এরহম সর্বনাম হরছে। মুই অর ফাঁসি চাই।

মেয়েটির বাবা বলেন, মোরা স্বামী স্ত্রী দিন মজুর ইট ভাটায় কাম হইর‍্যা খাই। মাইয়াডা অর নানা বাড়ি থাইক্যা ফাইবে লেহা পড়া করে। অনেক দিন পরম মাইয়াডায় আছে মোগে দ্যাখতে। রাইতে মোগো পরিচি বাড়ির পাশের জামাই নুরুল ইসলামের মটর সাইকেলে বাড়ি পাডাই হেইয়ার মধ্যে মোগো এরহম সর্বনাস করা অর ঠিক অয় নাই। মুই এইআর কঠিন বিচার চাই।

কুলাইরচর গ্রামের বাসিন্দা মো. চুন্নু মাতুব্বর বলেন, ধর্ষক নুরুল ইসলাম একজন খারাপ প্রকৃতির লোক। প্রতারনা করে বিয়ে করা এবং খারাপ কাজ করাই তার নেশা। আমাদের প্রতিবেশী রফিক হাওলাদারের মেয়ে পারভীনকে চতুর্থ বিয়ে করে শ্বশুর ভাড়ি ঘর জামাই থাকে। এর আগেও সে বিভিন্ন জায়গায় প্রতারনা করে ৩টি বিয়ে করেছে। আমরা এঘটনার দৃষ্টান্ত মূলক শাস্তি চাই।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুল ইসলাম বলেন, ধর্ষনের অভিযোগে ধর্ষক মো. নুরুল ইসলামের বিরুদ্ধে শুক্রবার রাতে থানায় ধর্ষন মামলা হয়েছে। নুরুল ইসলামকে গ্রেপ্তার জন্য ভিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করা হচ্ছে।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!