নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
আমতলীতে ১৪টি চোরাই গরু উদ্ধার, এক গরু চোর গ্রেপ্তার!

আমতলীতে ১৪টি চোরাই গরু উদ্ধার, এক গরু চোর গ্রেপ্তার!

প্রকাশিতঃ

মাইনুল ইসলাম রাজু আমতলী (বরগুনা) প্রতিনিধি।

বরগুনার আমতলী থানা পুলিশ অভিযান চালিয়ে আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় সদস্য লিটন ঢালীকে (৩৭) চারটি গরুসহ গ্রেপ্তার করে। তার দেয়া তথ্য মতে আমতলী ও গলাচিপা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরো ১০টি চোরাই গরু উদ্ধার করেছে। সোমবার (২ ডিসেম্বর) বরগুনার পুলিশ সুপার মোঃ ইব্রাহিম খলিল আমতলী থানায় প্রেস ব্রিফিং করে ওই তথ্য নিশ্চিত করেছেন।

ভূক্তভোগী ও পুলিশ সূত্রে জানা গেছে, হঠাৎ বেশ কিছুদিন ধরেই উপজেলার বিভিন্ন এলাকায় গরু চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে। গরু চোরদের উৎপাতে অতিষ্ঠ ভূক্তভোগী এলাকাবাসী। শনিবার (৩০ নভেম্বর) গভীর রাতে সদর ইউনিয়নের দক্ষিণ আমতলী গ্রামের লুৎফর রহমান হাওলাদারের বসতবাড়ীর গোয়ালঘর থেকে চারটি গরু চুরি হয়। ওই ঘটনায় পরের দিন রবিবার তিনি আমতলী থানায় একটি গরু চুরির মামলা দায়ের করেন। বরগুনা পুলিশ সুপার চুরি বন্ধে চোর চক্রকে গ্রেপ্তারের জন্য আমতলী থানা পুলিশকে নির্দেশে প্রদান করেন। ওইদিন রাতেই পুলিশ অভিযান চালিয়ে উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের চাউলা এলাকা থেকে চারটি চোরাই গরুসহ আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় সদস্য, পাশর্^বর্তী পটুয়াখালী সদর উপজেলার নন্দিপাড়া বোতলবুনিয়ার গ্রামের সামসু ঢালীর পুত্র ও একাধিক চুরি মামলার আসামী লিটন ঢালিকে গ্রেপ্তার করে।

পরে তার দেয়া তথ্যমতে আমতলী ও গলাচিপা উপজেলার বিভিন্ন এলাকা থেকে আরো ১০টি চোরাই গরু উদ্ধার করে তা জব্দ করে আমতলী থানায় নিয়ে আসে। আজ সোমবার দুপুরে পুলিশ উদ্ধারকৃত ওই ১৪টি চোরাই গরুসহ গ্রেপ্তারকৃত চোর লিটন ঢালীকে আমতলী উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছে। গ্রেপ্তারকৃত চোর লিটন ঢালীর বিরুদ্ধে ঢাকার কোতয়ালী ও আমতলী থানায় ৩টি চুরির মামলা রয়েছে। পুলিশ সুপার মোঃ ইব্রাহিম খলিল বলেন, মাদক, চুরি, ডাকাতিসহ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ কাজ করে যাচ্ছে। পুলিশের সক্রিয় কাজের ফলেই ওই চোরাই গরুগুলো উদ্ধার করা সম্ভব হয়েছে।

তিনি আরো বলেন, চোর চক্রের মুল হোতাকেও খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

প্রেস ব্রিফিংয়ে আরো উপস্থিত ছিলেন বরগুনা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জহিরুল ইসলাম, আব্দুল হালিম, সহকারী পুলিশ সুপার (আমতলী- তালতলী সার্কেল) মোঃ রুহুল আমিন, বরগুনা ডিবির ওসি মোঃ বশিরুল ইসলাম প্রমুখ। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফুল ইসলাম বলেন, চুরি-ডাকাতি বন্ধে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বাত্বক চেষ্টা চালিয়ে যাচ্ছে। মাদকসহ সকল অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের অভিযান অব্যহত থাকবে।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!