নারায়ণগঞ্জ শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
এমপিকে দিয়ে উদ্বোধন, কুতুবপুরে অনুদানের নামে চাঁদাবাজি!
সিদ্ধিরগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশ বলছে ……..
ঘনঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ বকশীগঞ্জের জনজীবন,
সিদ্ধিরগঞ্জে স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু
ফতুল্লায় বিএনপি নেতাকে যুবদলের মারধর, বহিষ্কার ৪
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
ফতুল্লায় ইয়াবাসহ গ্রেপ্তার ২
আড়াইহাজারে নানাবাড়িতে বেড়াতে এসে দুই ভাইয়ের করুন মৃত্যু
রাজনৈতিক কর্মকাণ্ড করলে ব্যবস্থা নেবে পুলিশ,আইভীর বাসার সামনে সিসি ক্যামেরা
বিএনপি নেতার ওপর যুবদল কর্মীদের হামলা,
বিডব্লিউ লিমিটেডকে স্বনির্ভর শিপইয়ার্ডে রূপান্তর করতে উদ্যোগ নেওয়া হয়েছে – নৌবাহিনী প্রধান
রোববার রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
বকশীগঞ্জে বজ্রপাতে বাবা-ছেলে গুরুতর আহত
বক্তাবলী ইউনিয়ন পরিষদের সোয়া ৩ কোটি টাকার বাজেট ঘোষনা
রূপগঞ্জে চকলেটের প্রলোভনে ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা
রূপগঞ্জে চাঁদা না পেয়ে মুক্তিযোদ্ধাসহ ৩ জনকে কুপিয়ে জখম
তীব্র তাপদাহে পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকদের জন্য ডিসি ও এসপির মানবিক উদ্যোগ
বিদ্যুতের দাম বাড়াল সরকার
ডিক্রীরচর খেয়াঘাটের ইজারার টাকা লুটেপুটে খাচ্ছে কারা! তদন্তের দাবী
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে চাপে মানুষ
বন্দরে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু: আহত ২
লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবসে ভক্ততে মুখর বারদী
আমতলীতে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ 
বিদ্যুতের দাম বৃদ্ধির আভাস, কেন আবার সন্ধ্যায় দোকানপাট বন্ধের নির্দেশ
আমতলীতে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্যের মৃত্যু 
খালের জমিতে ৫ তলা ভবন, ভেঙ্গে দিল প্রশাসন
Next
Prev
প্রচ্ছদ
আমতলীর ইউএনওর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানবন্ধন

আমতলীর ইউএনওর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানবন্ধন

প্রকাশিতঃ

মাইনুল ইসলাম রাজু

 

আমতলী (বরগুনা) প্রতিনিধি

 

আমতলীর ইউএনও ও পৌর প্রশাসক মো. রোকনুজ্জামান খান এর বিরুদ্ধে মিথ্যা এবং বানোয়াট তথ্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন অনলাইন পোর্টালে নিউজ প্রকাশ করার প্রতিবাদে এবং অপপ্রচারকারীদের বিচারের দাবীতে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন কর্মসূচী পালন ও প্রতিবাদ সমাবেশ করেছে শত শত মানুষ। উপজেলা বিএনপি এ সমাবেশ ও মানবন্ধন কর্মসূচীর আয়োজন করে।

আমতলী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মো. মকবুল আহম্মেদ খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচীতে বক্তব্য রাখেন আমতলী উপজেলা বিএনপির সদস্য সচিব মো. তুহিন মৃধা, পৌর বিএনপির সদস্য সচিব মো. জালাল আহম্মেদ খান, যুবদলের সিনিয়র নেতা ও সাবেক কাউন্সিলর মো. সামসুল হক চৌকিদার, উপজেলা ছাত্রদলের সভাপতি মো. সোয়েব ইসলাম হেলাল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. ইমরান খান, ইসলামী আন্দোলন আমতলী উপজেলা শাখার যুগ্ম সম্পাদক মাওলানা মো. কামরুজ্জামান, আমতলী সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমতলী সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ফিরোজ খান তাপস ও উপজেলা কৃষক দলের সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, আমতলীর ইউএনও মো. রোকনুজ্জামান খান পাথরঘাটার ইউএনও থাকা অবস্থায় ৬ এপ্রিল আমতলী আসেন তার মাকে বাসে তুলে দেওয়ার জন্য। এসময় তিনি দু’জন সরকারী কর্মকর্তাদের অনুরোধে হোটেল সকাল সন্ধায় বসেন চা পান করতে। এসময়ের একটি পুরাতন ছবি এবং পরবতর্ীতে আমতলীর সরকারী কর্মকর্তাদের সাথে পারিবারিক ভ্রমনের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে তাকে আওয়ামী দোষর বানানোর চেষ্টা চালাছে। আমরা এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই পাশাপাশি এঘটনা যারা সজিয়েছে তাদের বিচারের আওতায় এনে বিচারের দাবী করছি।

বিএনপির সদস্য সচিব তুহিন মৃধা বলেন, ইউএনও মো. রোকনুজ্জামান খান ১৩ মে আমতলীতে যোগদান করেন। ইউএনও ও পৌরপ্রশাসকের দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন উন্নয়ন মূলক কাজ শুরু হয়। তিনি এ কাজের সঠিক বাস্তবায়নের জন্য তদারকি করায় অবৈধ সুযোগ নিতে না পারায় একটি কুচক্রী মহল তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আমি এর তিব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এবং এঘটনার সাথে জড়িত তাদের বিচার দাবী করছি।

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকনুজ্জামান খান বলেন, আমি বরগুনার পাথরঘাটা উপজেলার ইউএনও থাকা অবস্থায় ৬ মে আমতলী এসেছিলাম আমার মাকে বাসে তুলে দেওয়ার জন্য। তাকে বাসে তুলে দিয়ে আমি হোটেল সকাল সন্ধ্যায় আমার সাথে থাকা পাথর ঘাটার দু’জন সরকারী কর্মকর্তাদের অনুরোধে চা পান করতে বসি। এসময় ওখানে বসা একজন ছবি তুলে তা সামাজিক যোযোগাযোগ মাধ্যম ফেসবুকে পোষ্ট করে। ওখানে অন্য কে বা কারা ছিল তা আমার জানা নেই। আমার ওই ছবি এবং পরবতর্ীতে আমতলী আসার পর সরকারী কর্মকর্তা এবং তাদের পরিবার বর্গের সাথে ভ্রমনে যাওয়ার তোলা ছবি আমি নিজেই ফেসবুকে পোষ্ট করি ওই ছবি ব্যবহার করে একটি ষড়যন্ত্রকারী মহল আমাকে আওয়ামীলীগের দোষর সাজিয়ে এবং তাদের পুনবাসনের জন্য কাজ করছি শিরোনামে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অনলাইন পোর্টালে অপপ্রচার চালাচ্ছে। তিনি আরো বলেন, আমি আমতলী আসার পর আওয়ামীলীগের কোন নেতা কমর্ীদের সাথে আমার কোন পরিচয় কিংবা কোন সাক্ষাতও হয়নি। এঘটনাটি সম্পূর্ন মিথ্যা এবং বানওয়াট। আমি ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!