নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লায় নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেফতার
শীর্ষ মাদক ব্যবসায়ী পেটকাটা রকিসহ গ্রেপ্তার ৫
সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?
ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার
ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক আটক
সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযানে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার
তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির
লালপুরে পঞ্চায়েত গঠনে, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় অভি’র সহযোগি ছিনতাইকারী ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু নিহত
সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ২ হাজার ইয়াবাসহ আটক ১
আড়াইহাজারে কচুরিপানা থেকে শটগান উদ্ধার
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, উচ্চঝুঁকিতে জ্বালানি বাজার
সারা বাংলাদেশের প্রতিটি ভূমি অফিস প্রশ্নবিদ্ধ – ভূমি প্রতিমন্ত্রী
৬ সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে ঝুলছে তালা আর অপেক্ষায় প্রতিমন্ত্রী !
নারী কেলেঙ্কারিতে ক্লোজ সদরের সেকেন্ড অফিসার মিলন
বন্দরে তরুণীকে ধর্ষণের ঘটনায় রহমত গ্রেপ্তার
বিশ্লেষণঃ পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প
হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিন অবরুদ্ধ
ফতুল্লায় ইমন হত্যাকান্ডে গ্রেপ্তার ২
সোনারগাঁয়ে আমান সিমেন্ট কারখানায় হামলা-ভাঙচুর
বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মান কাজ চালাচ্ছে মোকসেদ আলীগং !
ফুটপাত ছেড়ে দিতে এমপি মান্নানের ২ দিনের আলটিমেটাম
Next
Prev
প্রচ্ছদ
ইচ্ছাশক্তির কাছে পরাজিত প্রতিবন্ধকতা, পা দিয়ে লিখে এসএসসিতে উত্তীর্ণ সিয়াম

ইচ্ছাশক্তির কাছে পরাজিত প্রতিবন্ধকতা, পা দিয়ে লিখে এসএসসিতে উত্তীর্ণ সিয়াম

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter
লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি।।
অদম্য ইচ্ছাশক্তির কাছে হার মেনেছে প্রতিবন্ধকতা। দুই হাত না থাকলেও বন্ধ হয়নি লেখাপড়া। জামালপুরের সরিষাবাড়ীর শারীরিক প্রতিবন্ধী মেধাবী শিক্ষার্থী সিয়াম৷ অভাব, দারিদ্র ও শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে পা দিয়ে লিখে এসএসসি পরীক্ষা দিয়েছে মেধাবী এই শিক্ষার্থী সিয়াম। এবারের এসএসসি পরিক্ষায় পাশ করেছে সেই পা দিয়ে লিখে পরিক্ষা দেয়া মেধাবী শিক্ষার্থী সিয়াম। তার প্রাপ্ত নাম্বার জিপিএ ৩.৮৩। লেখাপড়া করে হতে চায় সরকারি চাকুরিজীবি। অভাব মেটাতে চায় সংসারের। হাসি ফোটাতে চায় বাবা-মায়ের মুখে। করতে চায় দেশের সেবা।
পরিবার, এলাকাবাসী ও বিদ্যালয় সুত্রে জানা যায়, উপজেলার ডোয়াইল ইউনিয়নের উদনাপাড়া গ্রামের দিনমজুর দম্পতি জিন্নাহ মিয়ার ছেলে সিয়াম। তিন সন্তানের মধ্যে সিয়াম সবার ছোট। জন্ম থেকেই তার দুটি হাত না থাকলেও প্রতিবন্ধকতা দমাতে পারেনি তার লেখাপড়া ও খেলাধুলা। ছোটবেলা থেকেই লেখাপড়ার প্রতি প্রবল আগ্রহ। প্রতিবেশি শিশুদের সাথে গিয়ে বসে থাকতেন তাদের স্কুলে।
তার পড়ালেখার প্রতি আগ্রহ দেখে বিভিন্ন অক্ষরের ওপর পা দিয়ে চক পেন্সিলে ঘষামাজা করে লেখা শেখান মানবিক শিক্ষিকা জাকিয়া সুলতানা। সেখান থেকেই লেখার অভ্যাস শুরু হয় সিয়ামের। পরবর্তীতে অভ্যাসের সাথে নিজের বাঁম পা দিয়ে লেখার ধারাবাহিকতায় শুরু করে পড়াশোনা। ২০১৮ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ডোয়াইল ইউনিয়নের উদনাপাড়া ব্র্যাক শিশু নিকেতন স্কুল থেকে অংশগ্রহণ করে ভালো রেজাল্ট নিয়ে পঞ্চম শ্রেণী পাশ করে সিয়াম। এর পর ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তি হয় চাপারকোনা মহেশ চন্দ্র স্কুল এন্ড কলেজে। সেখান থেকেই জেএসসি পরীক্ষাতেও ভালো ফলাফল করে বর্তমানে দশম শ্রেণীর মানবিক বিভাগ থেকে এস এস সি পরীক্ষা দিয়ে পাশ করেছে সিয়াম।
দুই হাত না থাকলেও খেলতে পারেন ক্রিকেট খেলা, পারেন পুকুরে সাঁতার কাটতে, নিজেই পা দিয়ে টিউবওয়েল চেপে পানি তুলে গোসল করে, পা দিয়ে চামচ ধরে ভাত মাখিয়ে খায় সিয়াম। বই খোলা ও পাতা উল্টানো, মোবাইল চালানো সহ সকল কাজ পা দিয়েই করে অদম্য এই মেধাবী শিক্ষার্থী সিয়াম।
সিয়ামের বাবা জিন্নাহ মিয়া ও মা জোসনা বেগম বলেন, সিয়ামের ছোট থেকেই স্কুলে যাওয়া, পড়ালেখা করার ইচ্ছে ছিলো। ছোট বেলায় ওর বয়সীরা স্কুলে গেলে ওদের সাথে আমাদের না বলে চলে যেত। তারপর ওর স্কুলে যাওয়ার আগ্রহ দেখে
আমরা ব্যাক স্কুলে নিয়ে যেতাম। ওর জীবনের স্বপ্ন ছিলো পড়ালেখা করা। ওহ সেটা করছে। এখন সিয়াম এসএসসি পরিক্ষা দিয়ে পাশ করেছে। আমরা খুব খুশি। তবে আমাদের আর্থিক অবস্থা ভালো না হওয়ার কারনে আমরা ওকে লেখাপড়ার জন্য প্রয়োজনীয় সব কিছু করতে পারি না। এখন কোথাও ভর্তি করাতে পারবো কি না জানি না।
সিয়াম বলেন, আমার আজকে এই পর্যন্ত আসার পেছনে সব থেকে বড় অবদান জাকিয়া সুলতানা ম্যাডামের। যিনি আমাকে পড়ালেখা করার সাহস জুগিয়ে পা দিয়ে আমাকে লেখা শিখিয়েছেন। আমার স্কুলের বন্ধুরা যারা সব সময় আমাকে বিভিন্ন ভাবে সহযোগিতা করেছে। কখনো বুঝতে দেয়নি যে আমি প্রতিবন্ধী৷ তাদের জন্যই আমি আজকে সফল। আমার ইচ্ছে পড়ালেখা শেষ করে সরকারী চাকরি করবো। মা বাবার মুখে হাসি ফোটাবো, দেশের মানুষের সেবা করবো।
সিয়ামের শিক্ষক ও চাপারকোনা মহেশ চন্দ্র স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম বলেন, সিয়াম আমাদের এখানে ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়। লেখাপড়ার প্রতি আগ্রহ দেখে বিনা বেতনে তাকে ৬ষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়িয়েছি৷ সে যদি আমাদের এখানে একাদশ শ্রেণীতে ভর্তি হয় তাহলে তাকে বিনা বেতনে পড়ানো হবে।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!