নারায়ণগঞ্জ শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
এমপিকে দিয়ে উদ্বোধন, কুতুবপুরে অনুদানের নামে চাঁদাবাজি!
সিদ্ধিরগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশ বলছে ……..
ঘনঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ বকশীগঞ্জের জনজীবন,
সিদ্ধিরগঞ্জে স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু
ফতুল্লায় বিএনপি নেতাকে যুবদলের মারধর, বহিষ্কার ৪
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
ফতুল্লায় ইয়াবাসহ গ্রেপ্তার ২
আড়াইহাজারে নানাবাড়িতে বেড়াতে এসে দুই ভাইয়ের করুন মৃত্যু
রাজনৈতিক কর্মকাণ্ড করলে ব্যবস্থা নেবে পুলিশ,আইভীর বাসার সামনে সিসি ক্যামেরা
বিএনপি নেতার ওপর যুবদল কর্মীদের হামলা,
বিডব্লিউ লিমিটেডকে স্বনির্ভর শিপইয়ার্ডে রূপান্তর করতে উদ্যোগ নেওয়া হয়েছে – নৌবাহিনী প্রধান
রোববার রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
বকশীগঞ্জে বজ্রপাতে বাবা-ছেলে গুরুতর আহত
বক্তাবলী ইউনিয়ন পরিষদের সোয়া ৩ কোটি টাকার বাজেট ঘোষনা
রূপগঞ্জে চকলেটের প্রলোভনে ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা
রূপগঞ্জে চাঁদা না পেয়ে মুক্তিযোদ্ধাসহ ৩ জনকে কুপিয়ে জখম
তীব্র তাপদাহে পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকদের জন্য ডিসি ও এসপির মানবিক উদ্যোগ
বিদ্যুতের দাম বাড়াল সরকার
ডিক্রীরচর খেয়াঘাটের ইজারার টাকা লুটেপুটে খাচ্ছে কারা! তদন্তের দাবী
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে চাপে মানুষ
বন্দরে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু: আহত ২
লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবসে ভক্ততে মুখর বারদী
আমতলীতে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ 
বিদ্যুতের দাম বৃদ্ধির আভাস, কেন আবার সন্ধ্যায় দোকানপাট বন্ধের নির্দেশ
আমতলীতে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্যের মৃত্যু 
খালের জমিতে ৫ তলা ভবন, ভেঙ্গে দিল প্রশাসন
Next
Prev
প্রচ্ছদ
ইসলামপুরে অদক্ষ চালকে চলে যন্ত্রদানব ভটভটি ও নিষিদ্ধ ট্রাক্টর!

ইসলামপুরে অদক্ষ চালকে চলে যন্ত্রদানব ভটভটি ও নিষিদ্ধ ট্রাক্টর!

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter

ধুলোবালিতে অতিষ্ঠ জনজীবন
আক্রামুজ্জামান আশিক, জামালপুর প্রতিনিধি ॥ জামালপুরের ইসলামপুরে রাস্তা-ঘাট গুলো যেন নিষিদ্ধ ট্রাক্টর, ভটভটির অদক্ষ ড্রাইভারের দখলে! উপজেলার সর্বস্ত সড়কে এসব যানগুলো দিনরাত বেপরোয়া ভাবে দাপিয়ে চলাচলে ধুলা-বালিতে অতিষ্ঠ হয়ে পড়েছে পথচারীরা। এছাড়াও শব্দ দূষণ সহ সড়ক দূর্ঘটনা প্রতি নিয়তই আতঙ্কে চলতে হচ্ছে পথচারীদের।
প্রাতিষ্ঠানিক শিক্ষা ও লাইসেন্স না থাকা অদক্ষ চালকের দ্বারা যন্ত্রদানব যানগুলোর বেপরোয়া চলাচলে একদিকে যেমন নস্ট হচ্ছে কাঁচা-পাকা সড়ক অন্যদিকে প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। নষ্ট হচ্ছে গ্রামীণ এলাকার ব্রীজ ও কালভার্ট। অবৈধ এ যানগুলোর প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজর নেই বললেই চলে!
সরেজমিনে দেখা যায়, উপজেলার ১টি পৌরসভা সহ ১২টি ইউনিয়নের পাড়া- মহল্লা ও গ্রামীণ এলাকা সংযুক্ত সড়ক গুলোতেও দিন-রাত চষে বেড়াচ্ছে বালু,মাটি বোঝাই করে অবৈধ ট্রাক্টর ও ভটভটি অদক্ষ চালকরা । বিকট শব্দে সাদা পাউডারের মত ধুলা উড়িয়ে ট্রাক্টরগুলো দাপিয়ে ইট, পাথর, বালু, মাটি,বাসা-বাড়ির ফার্নিচার বা গাছের গুড়ি নিয়ে ছুটছে আনাচে কানাচে। ট্রাক্টর ও ভটভটি বেপরোয়া চলাচলে রাস্তা-ঘাট ভেঙে যেন ধুলার চর পড়েছে। পথচারীদের প্রতি নিয়তই বিভিন্ন দূর্ঘটনার স্বীকার হচ্ছে ॥ আবার বিভিন্ন জায়গায় ব্রীজ ও কালভার্টেও ক্ষতিগ্রস্থ হচ্ছে। অন্যদিকে কৃষি জমির উর্বর টপ সয়েল কেটে ইট ভাটায় সরবরাহ করায় উর্বর জমি নস্ট হয়ে ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে।
পথচারীরা জানান- প্রাতিষ্ঠানিক শিক্ষা বিহীন অদক্ষ চালকের দ্বারা বালু,মাটি নিয়ে যন্ত্রদানব যানগুলো চলাচলে বিকট শব্দে দিন রাত পথচারীদের আতংকিত হওয়ার পাশাপাশি রাস্তাঘাট ধুলোয় কুয়াশার মতো অন্ধকারাচ্ছন্ন হয়ে থাকে। অন্ধকারাচ্ছন্ন ধূলোর মধ্যে দিয়েই ছোট ছেলে-মেয়ে নিয়ে আমাদের যাতায়াত হিমশিম খেতে হয়।
সূত্র জানায়- শুধুমাত্র চাষাবাদের জন্য এসব যন্ত্রদানব আমদানি করা হলেও এখন অবৈধভাবে পণ্য পরিবহন কাজে এগুলো ব্যবহার করা হচ্ছে। এসব যানবাহনে নেই কোন রোড পারমিট । তাছাড়া ড্রাইভিং লাইসেন্সের তাগিদ না থাকায় ১৪-১৫ বছরের অপ্রাপ্ত বয়সের শিশু-কিশোর এসব যানবাহন চলাচলের কাজে নিয়োজিত রয়েছে । ফলে অবাধে চলাচলের সুযোগ পাওয়ায় প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দূর্ঘটনা। ধুলোমূক্ত নির্বিঘেœ চলাচলে প্রশাসন সহযোগীতা কামনা করেন পথচারীরা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এ এম আবু তাহের জানান, শিশু সহ সব বয়সের মানুষ এসব সৃষ্ট ধূলায় সর্দি কাশি ও শ্বাসকষ্ট সহ নানা রোগ আক্রান্ত হচ্ছে।
এ ব্যাপারে ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম জানান- এসব অবৈধ ট্রাক্টর ও ভটভটি চলাচলের বিষয়ে দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!