নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
ফতুল্লায় পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার
বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা!!
বক্তাবলীতে ফ্যাসিবাদের দোসর যুবলীগ নেতা তুষার প্রকাশ্যে!
বন্দরে পুলিশের সহযোগিতায় পৈত্রিক বাড়ি দখলের অভিযোগ বিএনপি নেতা হান্নানের বিরুদ্ধে
২ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর
জেলার শ্রেষ্ঠ অফিসার এস আই নন্দন সরকার
শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
বকশীগঞ্জে গুলশান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ৮ দোকান
চড়া দামে সার বিক্রি করায় জামালপুরে দুই ডিলারকে জরিমানা
নারায়ণগঞ্জ জেলা কারাগার: অনিয়মই যেখানে নিয়ম !!
Next
Prev
প্রচ্ছদ
ইসলামপুরে রোগী ভোগান্তির অপর নাম স্বাস্থ্য কমপ্লেক্স:

ইসলামপুরে রোগী ভোগান্তির অপর নাম স্বাস্থ্য কমপ্লেক্স:

প্রকাশিতঃ

অনুপস্থিত থেকেও বেতন উত্তোলন

লিয়াকত হোসাইন লায়ন,ইসলামপুর(জামালপুর)প্রতিনিধি ॥
জামালপুরের ইসলামপুরে যমুনা-ব্রক্ষপুত্র নদ-নদী বিধৌত অঞ্চলে ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত উপজেলা। প্রায় ৫ লাখ মানুষের বসবাস। এ উপজেলা ৫০শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স একমাত্র ভরসা। সকল বাসিন্দা এই স্বাস্থ্য কমপ্লেক্সে নির্ভরশীল হলেও চিকিৎসক সংকট,সরকারী চিকিৎসার পরিবর্তে অতিরিক্ত লাভের আশায় প্রাইভেট ক্লিনিকে পাঠানো,দালালদের খপ্পর ও দায়িত্বরতদের গাফলতির কারণে প্রতি নিয়তই ভোগান্তিতে পরতে হচ্ছে সেবা নিতে আসা রোগীদের। অন্যদিকে সিনিয়র স্টাফ নার্স খান মো. গোলাম মোর্শেদ প্রায় ৮ বছর অনুপস্থিত থেকেও প্রতি মাসে এসে বেতন উত্তোলন করছে। এ যেন এক রহস্যময় অধ্যায় যেন দেখার কেউ নেই।
হাসপাতাল সুত্রে জানায়, ৫০শয্যা বিশিষ্ট হাসপাতালসহ ৩টি স্বাস্থ্য উপকেন্দ্রের কনসালটেন,জুনিয়র কনসালটেনসহ মোট ৩৩টি পদ থাকলেও ৮জন মেডিক্যাল অফিসার ও ৬জন কনসালটেন্ট কর্মরত রয়েছেন । এতেও ডেপুটেশনে ২জন ও প্রেশনে ২জন রয়েছেন। সার্জারী, মেডিসিন,কাডিওলজিষ্ট,ডেন্টাল সাজর্ন,এমটি ফিজিওথেরাপি, চিকিৎসক না থাকায় স্বাস্থ্য সেবা বিঘিœত হচ্ছে।
জানাগেছে,উপজেলার পশ্চিমঞ্চলের দূর্গম যমুনার উপারে প্রায় ৪০টি গ্রাম কুলকান্দি ইউপির জিগাতলা,বেড়কুশা,হরিনধরা,চর হরিনধরা,চর কুলকান্দি,বেলগাছার মন্নিয়া, বরুল,সিন্দুরতলী,প্রজাপতি,চর মন্নিয়া,শিলদহ,সাপধরী সম্পূন্ন ইউনিয়ন চিনাডুলী ইউনিয়নের চর নন্দনের পাড়া,বীর নন্দনের পাড়া,ও নোয়ারপাড়া ইউনিয়নের কিছু অংশ বিভিন্ন দিক থেকেই বঞ্চিত মানুষের বসবাস। এসব এলাকার মানুষ গুলো স্কুল ও কমিউনিটি ক্লিনিক থাকলেও শিক্ষা ও স্বাস্থ্যসেবা থেকে তারা খুব বেশী বঞ্চিত। দূর্গম যমুনার চরাঞ্চলে কমিউনিটি ক্লিনিক গুলো বেশীর ভাগ বন্ধ থাকায় সময়ের প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে দালালদের খপ্পরে অতিষ্ঠ হয়ে পড়ে। প্রতিনিয়তই চিকিৎসা সেবা নিতে আসা রোগীদের হয়রানী স্বীকার হতে হচ্ছে। কাঙ্খিত সেবা না পেয়ে দুর্ভোগের শিকার রোগীদের যেতে হয় বাইরের কোন ক্লিনিক বা জামালপুর সদর হাসাপাতালে। এতে চিকিৎসা খরচ বেড়ে যাওয়ায় বিপাকে পড়তে হচ্ছে চরাঞ্চলের নিন্ম আয়ের মানুষদের।
অভিযোগ উঠেছে, সরকারী চিকিৎসার পরিবর্তে অতিরিক্ত লাভের আশায় প্রাইভেট ক্লিনিকে পাঠানো হচ্ছে। এতে অসহায় রোগীরা চিকিৎসার নামে হয়রানীর স্বীকার হয়ে বাড়ি ফিরছে। উৎ পেতে থাকা দালালরা সাধারন রোগীদের হাসপাতাল গেইটে প্রবেশ করা মাত্রই সেবার নামে ডেকে নিয়ে মাত্রাতিরিক্ত টেষ্ট সহ অন্যান সুবিধার প্রতিশ্রুতি দিয়ে নিজেদের পকেট ভারী করাতে ব্যস্ত হয়ে পড়ে। এতে চিকিৎসা নিতে আসা রোগীরা ঠিকমত চিকিৎসা না পেয়ে চোখের জলে বুক ভাসিয়ে বাড়ি ফিরে। সিডিউল টাইম মাফিক ডাক্তার না থাকারও অভিযোগ রয়েছে চিকিৎসা নিতে আসা রোগীদের ।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, স্বাস্থ্য কমপ্লেক্সের বাথরুম গুলো অস্বাস্থ্যকর থাকলেও ভর্তি বিভাগের অবস্থা আরো নাজেহাল। নোংরা পরিবেশে থেকে আরো অসুস্থ্য হয়ে পরেছেন বলে রোগীদের ও স্বজনদের অভিযোগ রয়েছে। তীব্র তাপদাহে যখন অতিষ্ঠ জন জীবনে তখন সেবা নিতে আসা রোগীদের ভোগান্তির শেষ নেই । এছাড়াও আধুনিক সয়ংকৃত একটি অপারেশন থিয়েটার দেশী-বিদেশী কোটি-কোটি টাকার যন্ত্রপাতি রয়েছে। দীর্ঘ দিন যাবত সার্জিকেল ডাক্তার ও এন্থেসিয়া ডাক্তারের অভাবে অপারেশন থিয়েটার বন্ধ রয়েছে। ফলে অপারেশন থিয়েটারের কোটি কোটি টাকার সরকারি সম্পদ নষ্ট হচ্ছে। বন্যা ও নদী ভাঙ্গন কবলিত মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করবে উর্দ্ধতন কতৃপক্ষ এমনটাই প্রত্যাশা এ’অঞ্চলের মানুষের।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এএএম আবু তাহের জানান, চিকিৎসক সংকটসহ নার্স অনুপস্থিতের বিষয়টি উর্দ্ধতন কর্তপক্ষকে জানিয়েছি। আশা রাখছি দ্রুত সময়ের মধ্য ব্যবস্থা হবে। তবে নরমাল ডেলিভারীর সাফল্যেও কথা তুলে ধরে বলেন- ২৩সালে ১৪০২জনকে নরমান ডেলিভারী করিয়েছি। এ বছরও ১১০জনের নরমান ডেলিভারী সম্পন্ন হয়েছে।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!