নারায়ণগঞ্জ রবিবার | ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লায় নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেফতার
শীর্ষ মাদক ব্যবসায়ী পেটকাটা রকিসহ গ্রেপ্তার ৫
সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?
ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার
ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক আটক
সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযানে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার
তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির
লালপুরে পঞ্চায়েত গঠনে, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় অভি’র সহযোগি ছিনতাইকারী ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু নিহত
সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ২ হাজার ইয়াবাসহ আটক ১
আড়াইহাজারে কচুরিপানা থেকে শটগান উদ্ধার
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, উচ্চঝুঁকিতে জ্বালানি বাজার
সারা বাংলাদেশের প্রতিটি ভূমি অফিস প্রশ্নবিদ্ধ – ভূমি প্রতিমন্ত্রী
৬ সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে ঝুলছে তালা আর অপেক্ষায় প্রতিমন্ত্রী !
নারী কেলেঙ্কারিতে ক্লোজ সদরের সেকেন্ড অফিসার মিলন
বন্দরে তরুণীকে ধর্ষণের ঘটনায় রহমত গ্রেপ্তার
বিশ্লেষণঃ পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প
হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিন অবরুদ্ধ
ফতুল্লায় ইমন হত্যাকান্ডে গ্রেপ্তার ২
সোনারগাঁয়ে আমান সিমেন্ট কারখানায় হামলা-ভাঙচুর
বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মান কাজ চালাচ্ছে মোকসেদ আলীগং !
ফুটপাত ছেড়ে দিতে এমপি মান্নানের ২ দিনের আলটিমেটাম
Next
Prev
প্রচ্ছদ
ইসলামপুর চরাঞ্চলের বেড়েছে ভূট্রা চাষ বাম্পার ফলনের সম্ভাবনা

ইসলামপুর চরাঞ্চলের বেড়েছে ভূট্রা চাষ বাম্পার ফলনের সম্ভাবনা

প্রকাশিতঃ

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি ॥ যমুনা- ব্রহ্মপুত্র নদ-নদী বিধৌত জামালপুরের ইসলামপুরে চরাঞ্চলের পতিত জমিতে বেড়েছে ভুট্টার চাষ। গত বছরের চেয়ে এ বছর লক্ষমাত্রা অতিক্রম করে ২ হাজার ২৬৬ হেক্টর বেশি জমিতে ভুট্টার চাষ হয়েছে। চলতি মৌসুমে ভুট্টা চাষে অনুকূল আবহাওয়ার জন্য বাম্পার ফলনও আশা করছেন উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা যায়,অল্প সময়ে কম খরচে কৃষকেরা লাভবান হওয়ায় ভুট্টা চাষের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কম পুঁজি, ঝুঁকিহীন সেচ ও সার প্রয়োগের সুবিধা থাকায় কৃষকদের মাঝে ভুট্টা চাষের প্রতিযোগিতা বৃদ্ধি পাচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মৌসুমে উপজেলার কুলকান্দি, বেলগাছা, সাপধরী, পাথর্শী, চিনাডুলী, পলবান্ধা, গাইবান্ধা, গোয়ালের চর, চর গোয়ালীনি, নোয়ারপাড়া ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে এ বছর পতিত জমিতে ভুট্টা চাষ বেড়েছে।
সূত্র জানান, যমুনা-ব্রহ্মপুত্র নদ-নদীর চরাঞ্চলের মাটি ভুট্টা চাষে উপযোগী এবং ভুট্টা চাষ কম খরচে বেশি লাভের ফসল হওয়ায় দিন দিন বাড়ছে ভুট্টা চাষ।বুধবার সরেজমিনে যমুনার দুর্গম চরাঞ্চলে দেখা গেছে, বিস্তীর্ণ চরাঞ্চল জুড়ে শুধু ভুট্টা ক্ষেত। যমুনা চরের সিন্দুরতলী গ্রামের জব্বার শেক জানান, ‘ভুট্টা চাষে এক-দুইবার পানি দিলেই হয়। আগাছা পরিষ্কার করতে শ্রমিক লাগে না।’
কুলকান্দী ইউনিয়নের জুবায়দুর রহমান জানান, ‘অন্য ফসলের চেয়ে বেশি লাভজনক। আমি ৮ বিঘা জমিতে ভুট্টা চাষ করেছি। এই ফসলের তেমন কোনো শ্রমিকের প্রয়োজন হয় না। কাটা-মাড়াই মেশিনে করায় খরচ আরো কমেছে। যে কারণে চরাঞ্চলের কৃষকরা ভুট্টা চাষে ঝুঁকে পড়েছে।
ইসলামপুর উপজেলা কৃষি অফিসার এ.এল.এম রেজুওয়ান বলেন, ‘ভুট্টা চাষ একটি স্বল্প সময়ের লাভজনক ফসল। পতিত জমিতে স্বল্প সময় এবং স্বল্প খরচে লাভজন হওয়ায় দিন দিন ভুট্টা চাষে আগ্রহী হয়েছে উঠছে চরাঞ্চলে কৃষকরা। তাই প্রতি বছর এ অঞ্চলে ভুট্টা চাষ বৃদ্ধি পাচ্ছে।’‘এ বছর ইসলামপুরে দুই হাজার ২৬৬ হেক্টর জমিতে ভুট্টা চাষ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় ক্ষেত অনেক ভালো হয়েছে।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!