নারায়ণগঞ্জ বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
অগ্রবাণী প্রতিদিনের প্রকাশক-সম্পাদক স্বপন কুমার পোদ্দার আর নেই
কাশিপুর ভোলাইলে মূর্তিমান আতংক নামধারী যুবদলের ক্যাডার পাগলা সোহেল!
সিদ্ধিরগঞ্জে কথিত বিএনপি নেতার শেল্টারে রমজান বাহিনীর কোটি টাকার মাদক ব্যবসা !!  
সিদ্ধিরগঞ্জের শিমরাইল হতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
লক্ষী নারায়ণ দূর্গা মন্দির নিয়ে বিএসপি নেতা টনি মল্লিকের হুশিয়ারী!
আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া,
সৌদিস্থ বাংলাদেশ হাইকমিশনারের ব্যর্থতার বলি “নজরুল-সিতি”
রাজনৈতিক সরকারের সময়ও মব থামছে না কেন, নেপথ্যে কী?
বিএনপির অন্তর্কোন্দলে ৯ মাসে নিহত ৪০
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২২, ইয়াবা উদ্ধার 
সোনারগাঁয়ে চণ্ডীপাঠ ও মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু
সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
কাঁচপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ ৪ জনই না ফেরার দেশে
শারদীয় দূর্গাপুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিএসপি’র বস্ত্র বিতরন
আড়াইহাজারে স্ত্রীর প্রেমিকের ঘর থেকে স্বামীর বস্তাবন্দী লাশ উদ্ধার
দেড় বছরে অন্তর্বর্তী সরকার ব্যাপক ক্ষতি করেছে: পর্যটনমন্ত্রী মিল্লাত
জামালপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
Next
Prev
প্রচ্ছদ
উপজেলা কৃষি অফিসারের উপর হামলার প্রতিবাদে শ্রীবরদীতে কলম বিরতি 

উপজেলা কৃষি অফিসারের উপর হামলার প্রতিবাদে শ্রীবরদীতে কলম বিরতি 

প্রকাশিতঃ

এজেএম আহছানুজ্জামান ফিরোজ ,   শেরপুর প্রতিনিধি

 

শেরপুরের নকলা উপজেলার কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদীর  উপর ন্যক্কারজনক হামলার প্রতিবাদে শ্রীবরদী  উপজেলা কৃষি অফিস কার্যালয়ের কর্মরত  কর্মকর্তা ও কর্মচারীরা কলম বিরতি পালন করেছেন। হামলাকারী দুষ্কৃতকারীদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবিতে শ্রীবরদী উপজেলা কৃষি অফিসার কার্যালয়ের আয়োজনে

১১ নভেম্বর মঙ্গলবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত ঘন্টা ব্যাপী কলম বিরতি পালিত হয়েছে।

কৃষি অফিস সূত্রে জানা গেছে,  গত ৫ নভেম্বর শেরপুরের নকলা উপজেলা ছাত্র দলের সদস্য সচিব রাহাত হাসান কাইয়ুম এবং তার সহযোগী কৃষি প্রণোদনার ভাগ না পেয়ে কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদীর উপর অতর্কিত হামলা করে। এ ঘটনায় নকলা থানায় একটি মামলা দায়ের হয়েছে।  কিন্তু পুলিশ হামলাকারীদের এখনও গ্রেফতার করতে পারেনি। হামলাকারী দুষ্কৃতকারীদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবিতে শেরপুরের শ্রীবরদী উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ে এ কলম বিরতি পালিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইয়াসিন আলী ও শশাঙ্ক শেখর ঘোষ, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবদুল করিম, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জাকির হোসেনসহ কৃষি অফিসের কর্মকর্তা – কর্মচারীবৃন্দ।

এব্যাপারে শ্রীবরদী উপজেলা কৃষি অফিসের উপ সহকারী কৃষি কর্মকর্তা হারুন রশীদ তালুকদার বলেন, নকলা উপজেলা কৃষি অফিসারের উপর তার কার্যালয়ে যে ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটেছে আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং হামলাকারীদের দ্রুত গ্রেফতার  ও বিচারের দাবি করছি। শ্রীবরদী  উপজেলা অফিসার কৃষিবিদ মো: মাহমুদুল হাসান আকন্দ বলেন, গত ৫ নভেম্বর শেরপুরের নকলা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদী’র উপর যে বর্বরোচিত শারীরিক নির্যাতন করা হয়েছে আমরা শ্রীবরদী উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে উক্ত আক্রমণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে অপরাধীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আমরা সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের নিরাপদ কর্মপরিবেশের দাবি জানাচ্ছি।

 

 

 

 

 

 

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!