নারায়ণগঞ্জ শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা
কাশিপুরে রাজনৈতিক ও প্রশাসনের শেল্টারে প্রকাশ্যে ডাকাত গেসুর পরিবার!
আমতলীতে বাসচাপায় প্রাণ গেল দুলাভাই-শ্যালকের, আহত ১
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ড ভ্যান উল্টে চালক নিহত
ফতুল্লায় ১৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
এমপিকে দিয়ে উদ্বোধন, কুতুবপুরে অনুদানের নামে চাঁদাবাজি!
সিদ্ধিরগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশ বলছে ……..
ঘনঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ বকশীগঞ্জের জনজীবন,
সিদ্ধিরগঞ্জে স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু
ফতুল্লায় বিএনপি নেতাকে যুবদলের মারধর, বহিষ্কার ৪
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
ফতুল্লায় ইয়াবাসহ গ্রেপ্তার ২
আড়াইহাজারে নানাবাড়িতে বেড়াতে এসে দুই ভাইয়ের করুন মৃত্যু
রাজনৈতিক কর্মকাণ্ড করলে ব্যবস্থা নেবে পুলিশ,আইভীর বাসার সামনে সিসি ক্যামেরা
বিএনপি নেতার ওপর যুবদল কর্মীদের হামলা,
বিডব্লিউ লিমিটেডকে স্বনির্ভর শিপইয়ার্ডে রূপান্তর করতে উদ্যোগ নেওয়া হয়েছে – নৌবাহিনী প্রধান
রোববার রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
বকশীগঞ্জে বজ্রপাতে বাবা-ছেলে গুরুতর আহত
বক্তাবলী ইউনিয়ন পরিষদের সোয়া ৩ কোটি টাকার বাজেট ঘোষনা
রূপগঞ্জে চকলেটের প্রলোভনে ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা
রূপগঞ্জে চাঁদা না পেয়ে মুক্তিযোদ্ধাসহ ৩ জনকে কুপিয়ে জখম
তীব্র তাপদাহে পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকদের জন্য ডিসি ও এসপির মানবিক উদ্যোগ
বিদ্যুতের দাম বাড়াল সরকার
ডিক্রীরচর খেয়াঘাটের ইজারার টাকা লুটেপুটে খাচ্ছে কারা! তদন্তের দাবী
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে চাপে মানুষ
বন্দরে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু: আহত ২
Next
Prev
প্রচ্ছদ
এক বছরেও লাশের রাজনীতি থেকে মুক্তি পায়নি দেশ : মোমিন মেহেদী

এক বছরেও লাশের রাজনীতি থেকে মুক্তি পায়নি দেশ : মোমিন মেহেদী

প্রকাশিতঃ

‘জুলাই থেকে জুলাই : কি পেয়েছে বাংলাদেশ’ শীর্ষক সংবাদ সম্মেলনে নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, এক বছরেও লাশের রাজনীতি থেকে মুক্তি পায়নি দেশ। ৫ আগস্টের আন্দোলনের সময় জনগণ চেয়েছিলো লাশের রাজনীতি বন্ধ হবে। কিন্তু তা না হয়ে এক জুলাই থেকে আরেক জুলাই এসে সাধারণ মানুষ প্রতারিত হয়েছে। ১৮ জুলাই শুক্রবার বেলা ১১ টায় তোপখানা রোডস্থ বিজয় মিলনায়তনে অনুষ্ঠিত কর্মসূচিতে তিনি আরো বলেন, দুঃখের সাথে বলতে হচ্ছে- ছাত্ররা শিক্ষাপ্রতিষ্ঠান বিমূখ, শিক্ষকরা রাজনীতিমুখি, ব্যবসায়ীরা জনগণকে ঠকাতে ব্যস্ত, রাজনীতিকদের একটি অংশ সহিংসতা করে হলেও টাকা-ক্ষমতার পিছে ছুটছে, মধ্যিখানে নিন্মবিত্ত-মধ্য নিন্মবিত্তরা দ্রব্যমূল্য বৃদ্ধি-দুর্নীতি-সন্ত্রাস-চাঁদাবাজীর কষাঘাতে আহত। দেখার কেউ নেই, শোনার কেউ নেই’ বরং কোনো একটি বিশেষ জেলার মানুষ কেন নিজেদের জেলার সম্মান রক্ষায় প্রতিবাদ করেছে, সেই অপরাধে মানচিত্র থেকে সেই জেলার নাম-নিশানাই মুছে দিতে চাইছে একটি চক্র। কর্মসূচিতে নতুনধারা বাংলাদেশ এনডিবির প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, ভারপ্রাপ্ত মহাসচিব কাজী মুন্নি আলম, যুগ্ম মহাসচিব মনির জামান, সাংগঠনিক সম্পাদক (বরিশাল) হরিদাস সরকার, সহ-সাংগঠনিক সম্পাদক  আল আমিন বৈরাগী প্রমুখ বক্তব্য রাখেন। এসময় নেতৃবৃন্দ বলেন, এই সরকারের মুখপত্র প্রথম আলো শেখ হাসিনা সরকারের পতনের পর ৫ আগস্ট থেকে দেশের বিভিন্ন স্থানে হামলা, সহিংসতা ও সংঘাতের ঘটনার সংবাদ ছেপেছে। তারা জানিয়েছিলো মাত্র  ১৩ দিনে ২৩২ জনের মৃত্যু হয়েছে। শুধু কি এখানেই শেষ সারাদেশে গত বছরের ১৬ জুলাই থেকে ১৬ জুলাই পর্যন্ত আন্দোলনে নিহত ৮৬৫ জন ছাড়াও পরবর্তীতে নিহত হয়েছে ৬ হাজার ৩ শ’রও বেশি মানুষ। যার অধিকাংশেরই ময়নাতদন্ত বা মামলা হয়নি। নিরবে দাফন করেছে, কোনো কোনো স্থানে জানাজাও দিয়েছে গোপনে, পাছে আবার পুরো পরিবারকেই না প্রাণ হারাতে হয়। এসময় মোমিন মেহেদী আরো বলেন, শুধু কি মৃত্যু? লক্ষাধিক চুরি-ডাকাতির ঘটনার পাশাপাশি সাড়ে ৪ হাজারেরও অধিক ধর্ষণ-নিপীড়নের ঘটনা ঘটেছে। যার ১০ ভাগও রাজনৈতিক কারণে আইন-আদালত বা গণমাধ্যমে আসেনি। নতুনধারার রাজনীতির ১২ বছরের ধারাবাহিকতায় আমি গুমের শিকারও হয়েছি ২০১৮ সালে ফ্যাসিস্ট সরকারের রোষাণলে পড়ে, তারপরও বলতে বাধ্য হচ্ছি- আমরা এক ফ্যাসিস্ট থেকে মুক্তি পেতে গিয়ে আরেক ফ্যাসিস্টের কবলে পড়েছি। দেশের মানুষের মুক্তির সকল পথ আজ বন্ধ। দেশ চলছে রেমিটেন্স-এর উপর ভিত্তি করে; অথচ কয়দিন আগেও আশিক চৌধুরী নামক এক নব্য বাটপারের গুণাগুন গাইতে গাইতে গণমাধ্যমকে ক্লান্ত করে ফেলা হয়েছিলো। কোথায় আজ শান্তিতে নোবেল জয়ী ইউনূস, সারাদেশে যখন অশান্তির আগুন? অনতিবিলম্বে বাংলাদেশের মানুষের জন্য ন্যয্যতার জীবন ব্যবস্থা প্রতিষ্ঠার পদক্ষেপ না নিলে সাধারণ মানুষ প্রতিবিপ্লবের পথে অগ্রসর হবে, তখন আর কোনো বিদেশী ইউটিউবার, প্রবাসী নেতা অথবা ধর্মকে পূজি করে রাজনীতিতে সফল হওয়ার অপচেষ্টাকারী দলগুলোর ফাকাআওয়াজে জনগণ কান দেবে না। নিজেদের রাষ্ট্রিয় সমতা প্রতিষ্ঠায় স্বাধীনতা-স্বার্বভৌমত্ব-ধর্ম-মানবতা-সুশিক্ষা-সভ্যতা  পুনঃপ্রতিষ্ঠায় নিজেরাই বেছে নেবে বাংলাদেশকে-বাংলাদেশের মানুষকে বেছে নেয়ার জন্য নিবেদিত নেতৃত্ব।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!