নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
নারায়ণগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বন্দরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪
বক্তাবলীতে তানজিলা মৃত্যু নিয়ে রহস্য! বিএনপি নেতাদের উপস্থিতিতে দূর্ঘটনা বলে লিখিত অঙ্গীকার নামা
গঠনমুলক সংবাদ পরিবেশন দেশ ও জাতির জন্য মঙ্গলজনক – রিয়াদ মো.চৌধুরী
বিএনপি প্রতিশ্রুতির নামে জনগণের সঙ্গে প্রতারণা করেছে: শফিকুর রহমান
অপসাংবাদিকতা বেশীদিন টিকে না – আবু আল ইউসুফ খান টিপু
ভূতুড়ে বিল ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে আবদুল জব্বারের তীব্র ক্ষোভ
সোনারগাঁয়ে গাঁজাসহ নারী মাদককারবারি গ্রেপ্তার
চাষাড়ায় গুলিবিদ্ধ লাশ উদ্ধার
বাংলাদেশে বড় ঋণ খেলাপিরা কেন শাস্তি পায় না?
জাকির খান ও তার কথিত পিএস এর বিরুদ্ধে মারিয়ার সংবাদ সম্মেলন
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
Next
Prev
প্রচ্ছদ
এবার ডেঙ্গুতে তরুণদের মৃত্যুর সংখ্যা বেশি

এবার ডেঙ্গুতে তরুণদের মৃত্যুর সংখ্যা বেশি

প্রকাশিতঃ

চলতি বছর ডেঙ্গুতে মধ্যে অর্ধেকেরও বেশি হয়েছে হাসপাতালে ভর্তি হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে। এর মূল কারণ দেরিতে চিকিৎসা গ্রহণ এবং গুরুতর অবস্থায় হাসপাতালে আসা। ২০ থেকে ৩০ বছর বয়সীদের মৃত্যুহার এবার সবচেয়ে বেশি। সুত্র: সমকাল

ডেঙ্গুতে মৃত্যুর বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নথি বিশ্লেষণে এসব তথ্য উঠে এসেছে। গতকাল সংবাদ সম্মেলনে তথ্য তুলে ধরেন স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. মো. হালিমুর রশিদ।

এদিকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গতকাল সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মৃতের সংখ্যা ১৮১। এ ছাড়া গত এক দিনে ডেঙ্গু নিয়ে ৬৭৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি ডেঙ্গু আক্রান্ত ৩৪ হাজার ৯৮৪ জন।

ডেঙ্গুতে ১০৭টি মৃত্যুর কারণ বিশ্লেষণে দেখা গেছে, ২০ থেকে ৩০ বছর বয়সী ২০ জন মারা গেছেন। এ ছাড়া ১০ বছরের কম বয়সী ১৬ জন, ১০ থেকে ২০ বছরের মধ্যে ১০ জন, ৩০ থেকে ৪০ বছরের মধ্যে ১৫ জন, ৪০ থেকে ৫০ বছরের মধ্যে ১৬ জন, ৫০ থেকে ৬০ বছরের মধ্যে ১৫ জন, ৬০ থেকে ৭০ বছরের মধ্যে ১৩ জন, ৭০ থেকে ৮০ বছরের মধ্যে একজন এবং ৮০ থেকে ৯০ বছরের মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে এ বছর।

সংবাদ সম্মেলনে হালিমুর রশিদ বলেন, রোগীরা জ্বর হওয়ার পর গড়ে তিন থেকে ছয় দিন পরে হাসপাতালে এসেছেন। এতে পরিস্থিতি জটিল হয়েছে এবং মৃত্যুর ঝুঁকি বেড়েছে। এ ছাড়া তরুণরা প্রাথমিক উপসর্গকে গুরুত্ব না দিয়ে কাজ কিংবা পড়াশোনা চালিয়ে যান। জ্বরের তৃতীয় বা চতুর্থ দিনে পরিস্থিতি গুরুতর হয়। তখন চিকিৎসার সুযোগ কমে যায়। তরুণদের মধ্যে একটা আত্মবিশ্বাস কাজ করে– ‘আমার কিছু হবে না।’ কিন্তু ডেঙ্গু ভাইরাস একবার শক সিনড্রোমে নিয়ে গেলে চিকিৎসা করাও কঠিন হয়ে পড়ে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তিরা হাসপাতালে গড়ে আড়াই দিন ছিলেন। অধিকাংশ রোগী ভর্তি হওয়ার পর ২৪ ঘণ্টার মধ্যেই মারা যান।

বেশির ভাগ মৃত্যু শক সিনড্রোমে
চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত ১১৩ জনের মৃত্যুর কারণ বিশ্লেষণ করে দেখা গেছে, বেশির ভাগ ক্ষেত্রে রোগী মৃত্যুর আগে শক, অঙ্গ বিকল বা জটিল উপসর্গে ভুগছিলেন। ৫৬ জন শক সিনড্রোমে মারা গেছেন। মৃত্যুর দ্বিতীয় সর্বোচ্চ কারণ এক্সপান্ডেড ডেঙ্গু সিনড্রোম। এতে মারা যান ৩৬ জন। উভয় সমস্যা ছিল ৯ জনের। ডেঙ্গু হেমোরেজিক সিনড্রোমে একজন। এ ছাড়া ডেঙ্গুর সঙ্গে কার্ডিয়াক শকে মারা যান ছয়জন এবং বহু অঙ্গ বিকলে পাঁচজন।

মৃত্যুর ৬০ শতাংশ ঢাকায়
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ডেঙ্গুতে সবচেয়ে বেশি ১০৮ জনের মৃত্যু হয়েছে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায়, যা মোট মৃত্যুর ৫৯.৬৬ শতাংশ। বরিশাল বিভাগে ২৮ জন, চট্টগ্রামে বিভাগে ২৩, রাজশাহী বিভাগে ১০, ময়মনসিংহ বিভাগে ৬, খুলনা বিভাগে ৫, ঢাকা বিভাগে (দুই সিটি করপোরেশন এলাকার বাইরে) ২ জন মারা গেছেন। রংপুর, সিলেট বিভাগে কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর বলেন, রোগ চিহ্নিত হওয়ার শুরুতেই চিকিৎসা শুরু না হলে অনেক সময় জটিল আকার ধারণ করে। বিশেষ করে শক, রক্তক্ষরণ ও অঙ্গ বিকলের মতো জটিলতা দেখা দিলে রোগীকে বাঁচানো কঠিন হয়ে পড়ে।

 

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!