নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
এমপি আজীম হত্যায় রাজনৈতিক যোগসূত্র পাচ্ছে গোয়েন্দারা

এমপি আজীম হত্যায় রাজনৈতিক যোগসূত্র পাচ্ছে গোয়েন্দারা

প্রকাশিতঃ

সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যার মূল পরিকল্পনাকারী হিসেবে এখনও পাদপ্রদীপের আলোয় আছেন যুক্তরাষ্ট্রে পালানো আক্তারুজ্জামান শাহীন। তবে শাহীনের পেছনে কেউ না কেউ আড়ালে থেকে ঘুঁটি চালতে পারেন- এমন সন্দেহ থেকে সরছে না তদন্ত দল। তাই এমপি হত্যায় স্থানীয় রাজনীতির যোগসূত্র নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। ঝিনাইদহের রাজনীতির মাঠের কোন কোন নেতা এমপি আজীম না থাকায় লাভবান হতে যাচ্ছেন, তাদের ওপর ফেলা হচ্ছে তীক্ষ্ণ দৃষ্টি।

এ পটভূমিতে ঝিনাইদহের বেশ কয়েকজন রাজনৈতিক নেতা আছেন তদন্ত-সংশ্লিষ্টদের চোখে চোখে, যাদের সঙ্গে অনেক দিন ধরে শাহীনের সখ্য ছিল। এ ছাড়া কারও কারও সঙ্গে ছিল আজীমের বিরোধ। যদিও শুরু থেকে তদন্ত-সংশ্লিষ্টরা বলে আসছেন, চোরাচালানকেন্দ্রিক দ্বন্দ্বসহ বেশ কয়েকটি কারণ সামনে রেখে তারা রহস্য ভেদের চেষ্টা চালাচ্ছেন।

মোবাইল ফোনে মেসেজমিশন সফল: তদন্ত-সংশ্লিষ্ট আরেকটি সূত্র বলছে, হত্যার পরপরই ঝিনাইদহের কয়েকজন আওয়ামী লীগ নেতার মোবাইল ফোনে খুনিরা খুদে বার্তা পাঠায়। ‘মিশন সফল’ এটা তাদের বলা হয়।

ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক কাজী কামাল গিয়াস আহমেদ বাবু ওরফে গ্যাস বাবুর মোবাইল ফোনে বার্তা যায়। জড়িতরা তাঁর ফোনে আজীমের নিথর দেহের ছবি পাঠায়। এ ছাড়া খুদে বার্তা পাঠানো হয় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর ফোনেও।

এক ঢিলে দুই পাখি মারাহলো কিনাগোয়েন্দা নজর: জেলার সাবেক এক সংসদ সদস্যকে প্রায় একই ধরনের খুদে বার্তা দেওয়া হয়। কেন খুনিরা গিয়াস, মিন্টুসহ অন্যদের এ ধরনের বার্তা পাঠাল- সে বিষয় নিয়ে তদন্ত চলছে। হত্যা মিশনে তারা জড়িত ছিল, নাকি ফাঁসানোর জন্য অভিনব কৌশল হিসেবে তাদের খুদে বার্তা দেওয়া হয়- নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে। স্বর্ণ চোরাচালান নিয়ে বিরোধের জের ধরে আজীমকে হত্যা করে ‘এক ঢিলে দুই পাখি মারা’ হলো কিনা- নিশ্চিত হতে নজর গোয়েন্দাদের।

এদিকে আজীমের পরিবারের সন্দেহ, রাজনৈতিক বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। তারা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক কামাল গিয়াস বাবুসহ আরও কয়েকজনকে সন্দেহ করছে। তাদের জিজ্ঞাসাবাদ করলে নতুন অনেক কিছু বেরিয়ে আসবে বলে মনে করছে আজীমের পরিবার।

আজীমের বড় ভাই এনামুল হক ইমান সমকালকে বলেন, হত্যার পরিকল্পনাকারী হিসেবে শাহীন নামে যাকে গোয়েন্দারা চিহ্নিত করেছেন, তাঁর ফুফাতো ভাই আওয়ামী লীগ নেতা কামাল গিয়াস বাবু। এ ছাড়া হত্যা মিশনের আরেক সদস্য চরমপন্থি নেতা আমানুল্লাহর দূরসম্পর্কের বোনজামাই গিয়াস। এরা পরস্পর আত্মীয়।

এনামুল হক আরও বলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিন্টুর সঙ্গে ছায়ার মতো থাকেন গিয়াস। তাঁর গাড়িতে বেশির ভাগ সময় চলাফেরা করেন। ভাইয়ের মৃত্যুর পর আমাদের সান্ত্বনা দিতে গিয়াসের গাড়িতে মিন্টু এসেছিলেন। মিন্টুর সঙ্গে কয়েকটি বিষয়ে আজীমের দ্বন্দ্ব ছিল। মিন্টুর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) মামলা হয়েছিল। এ ঘটনায় আজীমকে সন্দেহ করেছিলেন তিনি।

এ ছাড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে অধিকাংশ নেতা আজীমকে চেয়েছিলেন। মিন্টুর ধারণা, ওই পদে যে কোনো সময় আজীম চলে আসবেন। আমরা মনে করি, মিন্টুসহ কালীগঞ্জের আরও কয়েকজন নেতাকে জিজ্ঞাসাবাদ করলে অনেক কিছু বেরিয়ে আসবে। এরই মধ্যে তাদের কেউ কেউ গা-ঢাকা দিয়েছেন। এ ছাড়া মিন্টুর এক ভাই দীর্ঘদিন কলকাতায় থাকেন। তাঁর ব্যাপারেও তদন্ত হওয়া দরকার। কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইয়ুব হোসেন ও সাবেক যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমান বিজুকেও জিজ্ঞাসাবাদের দাবি জানাচ্ছি।

তদন্তের সঙ্গে সরাসরি যুক্ত এক কর্মকর্তা বলেন, কয়েকজন রাজনৈতিক নেতা ঘিরে আজীমের পরিবারের যে সন্দেহ, সে ব্যাপারে তদন্ত চলছে।

ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তিনি ধরেননি।

এদিকে চরমপন্থি নেতা আমানুল্লাহ ওরফে শিমুল ভূঁইয়ার সঙ্গে গিয়াসের টাকা লেনদেনের কথোপকথনের হোয়াটসঅ্যাপ চ্যাটিংয়ের তথ্য পেয়েছে পুলিশ। শাহীনের ঘনিষ্ঠজন হিসেবে এ হত্যা মিশনে জড়িতদের সঙ্গে গিয়াস টাকা লেনদেনে জড়িত কিনা- বিশ্লেষণ করে দেখা হচ্ছে।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!