নারায়ণগঞ্জ রবিবার | ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার
রূপগঞ্জে এনসিপির ফল উৎসব মঞ্চে ছাত্রদলের হামলা ও ভাঙচুর, আহত ১০
ফতুল্লায় ডিস ব্যবসায়ীর বাড়িতে হামলা, মারধর,টাকা ও স্বর্নালংকার লুট
আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা
কাশিপুরে রাজনৈতিক ও প্রশাসনের শেল্টারে প্রকাশ্যে ডাকাত গেসুর পরিবার!
আমতলীতে বাসচাপায় প্রাণ গেল দুলাভাই-শ্যালকের, আহত ১
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ড ভ্যান উল্টে চালক নিহত
ফতুল্লায় ১৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
এমপিকে দিয়ে উদ্বোধন, কুতুবপুরে অনুদানের নামে চাঁদাবাজি!
সিদ্ধিরগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশ বলছে ……..
ঘনঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ বকশীগঞ্জের জনজীবন,
সিদ্ধিরগঞ্জে স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু
ফতুল্লায় বিএনপি নেতাকে যুবদলের মারধর, বহিষ্কার ৪
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
ফতুল্লায় ইয়াবাসহ গ্রেপ্তার ২
আড়াইহাজারে নানাবাড়িতে বেড়াতে এসে দুই ভাইয়ের করুন মৃত্যু
রাজনৈতিক কর্মকাণ্ড করলে ব্যবস্থা নেবে পুলিশ,আইভীর বাসার সামনে সিসি ক্যামেরা
বিএনপি নেতার ওপর যুবদল কর্মীদের হামলা,
বিডব্লিউ লিমিটেডকে স্বনির্ভর শিপইয়ার্ডে রূপান্তর করতে উদ্যোগ নেওয়া হয়েছে – নৌবাহিনী প্রধান
রোববার রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
বকশীগঞ্জে বজ্রপাতে বাবা-ছেলে গুরুতর আহত
বক্তাবলী ইউনিয়ন পরিষদের সোয়া ৩ কোটি টাকার বাজেট ঘোষনা
রূপগঞ্জে চকলেটের প্রলোভনে ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা
রূপগঞ্জে চাঁদা না পেয়ে মুক্তিযোদ্ধাসহ ৩ জনকে কুপিয়ে জখম
তীব্র তাপদাহে পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকদের জন্য ডিসি ও এসপির মানবিক উদ্যোগ
বিদ্যুতের দাম বাড়াল সরকার
Next
Prev
প্রচ্ছদ
ওমিক্রনের নতুন উপধরনে বাড়ছে করোনা সংক্রমণ

ওমিক্রনের নতুন উপধরনে বাড়ছে করোনা সংক্রমণ

প্রকাশিতঃ

২৪ ঘণ্টায় দুই নারীর মৃত্যু

বয়স্ক, গর্ভবতী ও দীর্ঘমেয়াদি অসুখে আক্রান্ত রোগীদের বেশি সতর্ক থাকার পরামর্শ

দেশে করোনাভাইরাসের নতুন সাব-ভ্যারিয়েন্ট বা উপধরনে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। আক্রান্তরা করোনার ওমিক্রন এলএফ.৭, এক্সএফজি, জেএন-১ এবং এনবি ১.৮.১ এবং ওমিক্রন বিএ ২.৮৬ উপধরনের সংক্রমণের শিকার। গবেষণায় দেখা গেছে, বাংলাদেশে ওমিক্রন বিএ ২.৮৬, এক্সএফজি, জেএন-১ উপধরন বেশি। এ কারণে করোনাভাইরাস পজিটিভ রোগীও বাড়ছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। করোনা সংক্রমণ বৃদ্ধির এ ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দুজন নারীর মৃত্যু হয়েছে। তাদের একজন ঢাকার এবং আরেকজন ব্রাহ্মণবাড়িয়ার। এ সময় নতুন শনাক্ত হয়েছে ১৫ জন। এর আগে ৫ জুন করোনায় একজনের মৃত্যু হয়।

রোগতত্ত্ববিদরা বলছেন, দেশে ২০২০ সালের শুরুতে করোনা মহামারি দেখা দেওয়ার পর থেকে বিভিন্ন সময়ে ভাইরাসটি মিউটেশনের মাধ্যমে (জিনগত উপাদানের পরিবর্তন-জিনোম) একাধিক উপধরন ছড়িয়েছিল। যেগুলোর কোনো কোনোটি শক্তিশালী হওয়ায় আক্রান্ত ও মৃত্যুও বেশি হয়েছে।

সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) উপদেষ্টা ডা. মুশতাক হোসেন যুগান্তরকে বলেন, শুধু বাংলাদেশই নয়, থাইল্যান্ড, চীন ও ভারতেও করোনার কিছু নতুন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। যেগুলো দ্রুত সংক্রমিত করতে পারে। তবে বর্তমানে দেখা দেওয়া উপধরনগুলো আগের মতো প্রাণঘাতী নয়। সাধারণ জ্বর, সর্দি বা মৌসুমি ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের মতো। রোগীদের হাসপাতালে ভর্তি হতে হচ্ছে না। তাই ভাইরাস বহনকারী ব্যক্তিরা এখন আর পরীক্ষা করছেন না। কিন্তু এখন থেকেই স্বাস্থ্যবিধি প্রতিপালনে গুরুত্ব না দিলে এটি আরও বাড়তে পারে। সংক্রমণ বাড়লে মৃত্যু বাড়বে।

আইইডিসিআর পরিচালিত সর্বশেষ কোভিড-১৯ সার্ভিলেন্স ‘ন্যাশনাল ইনফ্লুয়েঞ্জা সার্ভিলেন্স ও পিএইচওসি’ বিশ্লেষণে দেখা গেছে, চলতি বছরের মে থেকে দেশে করোনা সংক্রমণের হার উল্লেখযোগ্য হারে বাড়তে শুরু করে। গেল মাসে ১ হাজার ৪০৯ জন সম্ভাব্য কোভিড-১৯ রোগীর নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৩৪ জন পজিটিভ শনাক্ত হন, যা পরীক্ষার ৯ দশমিক ৫১ শতাংশ। এটি ২০২৩ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের মে সময়কালে সর্বোচ্চ হার। এর আগে ২০২৩ সালের মে-আগস্ট এবং ২০২৪ সালের জানুয়ারি-আগস্টে সংক্রমণের হার ছিল ১ দশমিক ৫ শতাংশের বেশি। সর্বশেষ পাওয়া নমুনাগুলোর জিনোম সিকুয়েন্সিং করে ‘ওমিক্রন বিএ ২.৮৬’ ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে, যা এর আগেও দেশে শনাক্ত হয়েছিল।

আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি) চলতি বছর সংক্রমণ বৃদ্ধির অন্যতম কারণ হিসাবে নতুন দুটি সাব-ভ্যারিয়েন্ট এক্সএফজি এবং এক্সএফসি বৃদ্ধির তথ্য তুলে ধরে। চল?তি জুনের প্রথম ১০ দিনে ১৪টি জিনোম সিকুয়েন্স করা হয়। এর মধ্যে ১২টিতেই এ ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে, যা ওমিক্রন জেএন.১-এর একটি উপশাখা। সম্প্রতি যেসব নমুনা পাওয়া যাচ্ছে, এর প্রায় সবকটিতে এক্সএফজি ভ্যারিয়েন্ট শনাক্ত হয়।

আইইডিসিআর-এর সায়েন্টিফিক অফিসার ডা. মো. আব্দুল্লা ওমর নাসিফ যুগান্তরকে বলেন, নতুন ভ্যারিয়েন্টের সংক্রমণ ক্ষমতা বেশি। ফলে স্বাস্থ্যবিধি না মানলে তা দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে বয়স্ক, গর্ভবতী ও দীর্ঘমেয়াদি অসুখে আক্রান্তদের বেশি সতর্ক থাকতে হবে।

পার্শ্ববর্তী দেশ ভারতে এনবি.১.৮.১ নামে নতুন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার তথ্য দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। জেনেটিক সিকুয়েন্স পরীক্ষার মাধ্যমে তা জানা গেছে। ২৩ মে প্রকাশিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক বুলেটিনে বলা হয়েছে, এ ভ্যারিয়েন্ট খুব দ্রুত ছড়াচ্ছে এবং এর সংক্রমণ হার তুলনামূলকভাবে বেশি।

২৪ ঘণ্টায় আরও ২ মৃত্যু, শনাক্ত ১৫ : ২৪ ঘণ্টায় দেশে করোনায় আরও দুজনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে একজন ঢাকা বিভাগের, আরেকজন চট্টগ্রাম বিভাগের বাসিন্দা। দুজনই নারী। এ নিয়ে চলতি বছর করোনায় তিনজনের মৃত্যু হলো। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

প্রাপ্ত তথ্যে আরও জানা যায়, ২৪ ঘণ্টায় ১৭৪টি নমুনা পরীক্ষা করে ১৫টিতে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১১ দশমিক ১৯ শতাংশ। এ নিয়ে চলতি বছর শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২৫৫ জনে। যাদের মধ্যে ৯৭ জনই চলতি মাসে আক্রান্ত হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়, ঢাকা মহানগর এলাকায় ১০২টির মধ্যে ৯টি, চট্টগ্রাম জেলায় ৪৬টির মধ্যে ২টি, কক্সবাজারে ১৮টির মধ্যে ১টি, কুমিল্লায় ৫টির মধ্যে ২টি এবং ব্রাহ্মণবাড়িয়ায় ৩টি নমুনা পরীক্ষা করে ১টিতে করোনাভাইরাস পাওয়া যায়।

এদিকে ভারতসহ পার্শ্ববর্তী কয়েকটি দেশে করোনাভাইরাসের নতুন সাব-ভ্যারিয়েন্টের সংক্রমণ বেড়ে যাওয়ায় এবং অন্যান্য দেশে ধরনটি ছড়িয়ে পড়ার আশঙ্কায় সোমবার নতুন সতর্কতা জারি করে স্বাস্থ্য অধিদপ্তর। এতে জরুরি প্রয়োজন ছাড়া ভারত এবং ভাইরাস ছড়ানো অন্যান্য দেশে ভ্রমণ থেকে বিরত থাকতে বলা হয়। পাশাপাশি ঝুঁকি মোকাবিলায় সব স্থল ও বিমানবন্দরে হেলথ স্ক্রিনিং ও নজরদারি বাড়াতে বলা হয়।

চট্টগ্রামে আরও ২ করোনা রোগী শনাক্ত : গত একদিনে চট্টগ্রামে নতুন করে দুজনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। শুক্রবার বিকালে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। নতুন দুজনসহ চলতি বছরে চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮ জনে। নতুন করে আক্রান্ত দুজনই চট্টগ্রাম মহানগর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, নগরীর একটি বেসরকারি রোগ নিরূপণ কেন্দ্রে করা পরীক্ষায় দুজনের করোনাভাইরাস পজিটিভ এসেছে। তাদের চিকিৎসা চলছে।

এদিকে চট্টগ্রাম সিটি করপোরেশন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক), বিআইটিআইডি, ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আরটিপিসিআর টেস্ট চালু করেছে। নগরীর বিভিন্ন স্থান ও চসিকের মেমন-২ হাসপাতালে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টের ব্যবস্থা করা হয়েছে। একইভাবে চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ও চসিকের মেমন-২ হাসপাতালকে দ্রুত কোভিড ডেডিকেটেড হাসপাতাল হিসাবে প্রস্তুত করা হয়েছে।

মোংলা বন্দরে বিশেষ সতর্কতা জারি : ফের সংক্রমণ বাড়ায় মোংলা বন্দরে জারি করা হয়েছে বিশেষ সতর্কতা। আমাদের মোংলা প্রতিনিধি জানান, শুক্রবার সকাল থেকে স্বাস্থ্য পরীক্ষার বিভিন্ন যন্ত্রপাতি বন্দর জেটির প্রধান ফটকে বসানো হয়েছে। বাধ্যতামূলক করা হয়েছে মাস্কের ব্যবহার। এছাড়া বন্দরে আগত বিদেশি বাণিজ্যিক জাহাজের নাবিক ও বন্দরে কর্মরত শ্রমিকদের জন্য থার্মাল স্ক্যানারের মাধ্যমে শরীরের তাপমাত্রা পরিমাপ করা হচ্ছে। বিদেশি জাহাজের নাবিকদের এ ভাইরাসের প্রতিরোধে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানায় বন্দর কর্তৃপক্ষ। মোংলা বন্দর কর্তৃপক্ষের উপপরিচালক (বোর্ড ও জনসংযোগ বিভাগ) মো. মাকরুজ্জামান বলেন, সম্প্রতি করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় মোংলা বন্দরে বিশেষ সর্তকতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বন্দর জেটিতে প্রবেশে হ্যান্ড স্যানিটাইজ ব্যবহার, তাপমাত্রা পরীক্ষা ও মাস্কের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। সবাইকে করোনার বিধিনিষেধ মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে।

কিট সংকটে হিলি ইমিগ্রেশন চেকপোস্টে করোনা পরীক্ষা বন্ধ : আমাদের হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি জানান, দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত থেকে আসা যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। সেখানে কাজ করছে একটি মেডিকেল টিম। তবে স্বাস্থ্য পরীক্ষা চালু থাকলেও করোনা পরীক্ষার কিট না থাকায় সেখানে করোনা পরীক্ষা হচ্ছে না। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বলছেন, চাহিদা পাঠানো হয়েছে, আশা করা যায় দ্রতই কিট আসবে। হাকিমপুর (হিলি) উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ইলতুতমিশ আকন্দ বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী হিলি ইমিগ্রেশন চেকপোস্টে মেডিকেল টিম বসানো হয়েছে। এ টিমের সদস্যরা সকাল ৮টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ভারত থেকে আসা পাসপোর্টধারী যাত্রীদের হেলথ স্ক্যানার মেশিন দ্বারা শরীরের জ্বর পরীক্ষা করছেন। শরীরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি কিংবা জ্বর শনাক্ত হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হচ্ছে। তবে কিট সংকটের কারণে করোনা পরীক্ষা করা হচ্ছে না। জেলায় চাহিদা পাঠানো হয়েছে। কিট এলেই আমরা করোনা পরীক্ষা শুরু করব। ইতোমধ্যে আমরা জনগণকে করোনা সম্পর্কে সচেতন করছি এবং ইমিগ্রেশন চেকপোস্টে মাস্ক বিতরণ করছি।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, সম্প্রতি করোনার ওমিক্রন ভাইরাসের কয়েকটি নতুন সাব-ভ্যারিয়েন্ট এলএফ ৭, এক্সএফজি, জেএন-১ এবং এনবি ১.৮.১- এর সংক্রমণ বিভিন্ন দেশে দ্রুত হারে বাড়ছে। আন্তর্জাতিক ভ্রমণকারীদের মাধ্যমে এ ভ্যারিয়েন্টগুলো বাংলাদেশে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে ভারতসহ আশপাশের কয়েকটি দেশে সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষাপটে স্বাস্থ্য অধিদপ্তর ইতোমধ্যে বিভিন্ন জায়গায় সতর্কতা জারি করেছে। করোনা সংক্রমণ রোধে হিলি ইমিগ্রেশন চেকপোস্টসহ জেলার বিভিন্ন জনসমাগমপূর্ণ এলাকায় সবাইকে মাস্ক ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে।

এমএমসি হাসপাতালে করোনা রোগীদের জন্য ২০ শয্যা ওয়ার্ড : ময়মনসিংহের করোনা ভাইরাস প্রতিরোধে এবং রোগীদের সেবা নিশ্চিত করার লক্ষ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নানা উদ্যোগ গ্রহণ করেছে কর্তৃপক্ষ। সারা দেশে নতুন এই ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় ইতোমধ্যে হাসপাতালের নতুন ভবনে আট তলায় ২০ শয্যাবিশিষ্ট করোনা রোগীদের জন্য আইসোলেশন ওয়ার্ড খোলা হয়েছে। করোনা ভাইরাসের এন্টিজেন্ট পরীক্ষা করার জন্য হাসপাতালে ওয়ান স্টপ সার্ভিসে পর্যাপ্ত কিট সরবরাহ করা হয়েছে। রোগী এবং স্বজনদের সচেতন করতে মাস্ক ব্যবহার এবং নানা প্রচারণা চালাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। ময়মনসিংহে মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে বর্তমানে একজন রোগী ভর্তি রয়েছে। অপর শনাক্ত পাঁচজন রোগী নিজ বাড়িতে অবস্থান করছেন।

হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডাক্তার মো. মাইনুদ্দীন খান জানান, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক করোনা ভাইরাস প্রতিরোধে এবং রোগীদের সেবা নিশ্চিত করতে সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। রোগীরা আগের মতই সেবা পাবেন।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!