নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক আটক
সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযানে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার
তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির
লালপুরে পঞ্চায়েত গঠনে, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় অভি’র সহযোগি ছিনতাইকারী ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু নিহত
সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ২ হাজার ইয়াবাসহ আটক ১
আড়াইহাজারে কচুরিপানা থেকে শটগান উদ্ধার
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, উচ্চঝুঁকিতে জ্বালানি বাজার
সারা বাংলাদেশের প্রতিটি ভূমি অফিস প্রশ্নবিদ্ধ – ভূমি প্রতিমন্ত্রী
৬ সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে ঝুলছে তালা আর অপেক্ষায় প্রতিমন্ত্রী !
নারী কেলেঙ্কারিতে ক্লোজ সদরের সেকেন্ড অফিসার মিলন
বন্দরে তরুণীকে ধর্ষণের ঘটনায় রহমত গ্রেপ্তার
বিশ্লেষণঃ পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প
হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিন অবরুদ্ধ
ফতুল্লায় ইমন হত্যাকান্ডে গ্রেপ্তার ২
সোনারগাঁয়ে আমান সিমেন্ট কারখানায় হামলা-ভাঙচুর
বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মান কাজ চালাচ্ছে মোকসেদ আলীগং !
ফুটপাত ছেড়ে দিতে এমপি মান্নানের ২ দিনের আলটিমেটাম
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা, নারায়ণগঞ্জে বিক্ষোভ
বরগুনার তালতলীতে মসজিদ নিয়ে দুশ্চিন্তা,মানবিক সহায়তার আহ্বান মুসুল্লিদের
ইরানের যুদ্ধে ক্ষমতাধর দেশগুলোর কার কী অবস্থান?
বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে শাহাবুদ্দিন গংদের ঘর নির্মান
সেলিম হত্যা মামলায় আইভীর জামিন নামঞ্জুর
Next
Prev
প্রচ্ছদ
ওসমান হাদিকে নিয়ে মির্জা গালিবের আবেগঘন পোস্ট

ওসমান হাদিকে নিয়ে মির্জা গালিবের আবেগঘন পোস্ট

প্রকাশিতঃ

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন। হাদির সংগঠন ইনকিলাব মঞ্চও রাত ৯টা ৪৬ মিনিটে এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে। তার মৃত্যু নিয়ে আবেগঘন পোস্ট দিয়েছেন তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় ব্যক্তিত্ব, যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মির্জা গালিব।

তিনি লেখেন, ‘যে বুলেট তুমি মাথা পেতে নিয়েছ, ভাই আমার, আমাদের সারাটা জীবন আমরা সেই বুলেট ফিরায়ে দেওবার রাজনীতি করে যাব, ইনশাআল্লাহ।’

তার পোস্টের মন্তব্যের ঘরে আবু বকর সিদ্দিক লেখেন, ‘নিশ্চয়ই। ওসমান হাদি ছিলেন একজন সত্যিকারের বীর। সাহস, আত্মত্যাগ আর ন্যায়বোধ ছিল তার চরিত্রের মূল শক্তি। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি সত্যের পাশে দাঁড়িয়েছেন, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন। তার মতো মানুষেরা কখনো সত্যিকার অর্থে মারা যান না—তারা বেঁচে থাকেন মানুষের হৃদয়ে, তাদের কাজ ও আদর্শের মাধ্যমে।

ওসমান হাদির আত্মত্যাগ আমাদের শিখিয়ে যায় কীভাবে মাথা উঁচু করে বাঁচতে হয়, দেশ ও মানুষের জন্য নিজের সর্বোচ্চটা দিতে হয়। তিনি চলে গেছেন, কিন্তু একজন বীর হিসেবে তার নাম ইতিহাসে ও আমাদের স্মৃতিতে চিরদিন অমর হয়ে থাকবে। আল্লাহ তার আত্মাকে শান্তি দান করুন।’

এইচ এ কে সাইফুল্লাহ লেখেন, আজকের এই রাতটা শুধু শোকের নয়— এটা স্মরণ করার, ইতিহাসে নাম রেখে যাওয়ার রাত। বাংলার প্রতিটি ঘরে, প্রতিটি ক্লিনিকে, প্রতিটি হাসপাতালে— আজ যেসব মা ও বোনের কোল জুড়ে আসবে একটি করে পুত্রসন্তান, তারা চাইলে সেই সন্তানের নাম রাখতে পারেন— হাদি বা ওসমান হাদি। একজন বিপ্লবীকে স্মরণ করে, একজন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো মানুষকে মনে রেখে, একটি নামের মধ্য দিয়ে একটি বার্তা বাঁচিয়ে রাখার জন্য। নাম শুধু নাম নয়— নাম কখনো কখনো ইতিহাস হয়, প্রতিবাদ হয়, স্মৃতি হয়। ইনশাআল্লাহ, বাংলার ঘরে ঘরে জন্ম নেবে ন্যায়, সাহস আর প্রতিবাদের উত্তরাধিকার। এই বার্তাটা শেয়ার করে, কপি করে পৌঁছে দিন— প্রতিটি মায়ের ফেসবুক ও টুইটারের ওয়ালে। যেন একটি নাম, একটি স্মৃতি, একটি প্রতিবাদ বাংলার ঘরে ঘরে ছড়িয়ে পড়ে।

এমডি রাসেল রানা লেখেন, যদি রক্ত দিয়ে গায়ের জামা ভিজে যায় তবে ইতিহাস বদলে যাবে। কথাটা বাস্তবতায় রূপ নেবে এবার ইনশাআল্লাহ। বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে আমার। তারপরও বলব নিশ্চয়ই আল্লাহ যা করে মঙ্গলের জন্য করে। হাদি ভাই যেটা চেয়েছিল সেটাই হয়েছে। বিড়ালের মত ৫০ বছর বেঁচে না থেকে সিংহের মত ৫ বছর বেঁচে থাকা উত্তম। হাদি ভাইয়ের দেখিয়ে দেওয়া পথে বাংলার লাখো কোটি হাদি রক্ত গঙ্গায় হেঁটে যাবে। ইনকিলাব জিন্দাবাদ। মহান আল্লাহ পাক হাদি ভাইকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আমিন…..

গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে ঢাকার পল্টন এলাকায় গুলিবিদ্ধ হওয়ার পর প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। তারপর থেকে সেখানেই চিকিৎসাধীন ছিলেন ওসমান হাদি।

রোববার (১৪ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. জাফর, ওসমান হাদির ভাই ওমর বিন হাদির মধ্যে এক জরুরি কল কনফারেন্সে হাদিকে সিঙ্গাপুরে পাঠানোর সিদ্ধান্ত হয়।

এরপর সোমবার (১৫ ডিসেম্বর) এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে অবতরণের প্রায় এক ঘণ্টার মধ্যে তাকে নিরাপদে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

এরপর ওসমান হাদির মাথায় একটি জরুরি অস্ত্রোপাচারের প্রয়োজনের কথা জানায় চিকিৎসক দল। আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সিঙ্গাপুরেই জরুরি অস্ত্রোপচার অনুমতি দেয় হাদির পরিবার।

এ তথ্য নিশ্চিত করে তখন ওসমান হাদির ভেরিফায়েড ফেসবুক পেজে এডমিন পোস্টে বলা হয়, ওসমান হাদি এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। পরিবারের পক্ষ থেকে সিঙ্গাপুরেই অপারেশন করবার অনুমতি দেওয়া হয়েছে।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!