ষ্টাফ রিপোর্টার:
র্যাব-১১’র অভিযানে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন শোভানগর এলাকায় ৫০ কেজি গাজাঁসহ সিরাজ নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। বুধবার ২৩ এপ্রিল সকালে গোপন সংবাদেও ভিত্তিতে সিরাজকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সিরাজ সদর দক্ষিণ মডেল থানাধীন শোভানগর গ্রামের মৃত ইসমাইল এর ছেলে
গ্রেফতারকৃত আসামী সিরাজ জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, সে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।




