নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লায় নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেফতার
শীর্ষ মাদক ব্যবসায়ী পেটকাটা রকিসহ গ্রেপ্তার ৫
সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?
ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার
ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক আটক
সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযানে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার
তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির
লালপুরে পঞ্চায়েত গঠনে, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় অভি’র সহযোগি ছিনতাইকারী ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু নিহত
সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ২ হাজার ইয়াবাসহ আটক ১
আড়াইহাজারে কচুরিপানা থেকে শটগান উদ্ধার
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, উচ্চঝুঁকিতে জ্বালানি বাজার
সারা বাংলাদেশের প্রতিটি ভূমি অফিস প্রশ্নবিদ্ধ – ভূমি প্রতিমন্ত্রী
৬ সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে ঝুলছে তালা আর অপেক্ষায় প্রতিমন্ত্রী !
নারী কেলেঙ্কারিতে ক্লোজ সদরের সেকেন্ড অফিসার মিলন
বন্দরে তরুণীকে ধর্ষণের ঘটনায় রহমত গ্রেপ্তার
বিশ্লেষণঃ পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প
হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিন অবরুদ্ধ
ফতুল্লায় ইমন হত্যাকান্ডে গ্রেপ্তার ২
সোনারগাঁয়ে আমান সিমেন্ট কারখানায় হামলা-ভাঙচুর
বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মান কাজ চালাচ্ছে মোকসেদ আলীগং !
ফুটপাত ছেড়ে দিতে এমপি মান্নানের ২ দিনের আলটিমেটাম
Next
Prev
প্রচ্ছদ
কেন্দ্রীয় বিএনপি‍‍র জুলাই-বিপ্লব ডকুমেন্টেশন কমিটিতে রাজীব

কেন্দ্রীয় বিএনপি‍‍র জুলাই-বিপ্লব ডকুমেন্টেশন কমিটিতে রাজীব

প্রকাশিতঃ

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষ্যে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু-কে আহবায়ক ও ঢাকা মহানগর (দক্ষিণ) বিএনপির আহবায়ক রফিকুল আলম মজনু কে সদস্য সচিব মনোনীত করে ৩৯ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় বিএনপির ডকুমেন্টেশন উপকমিটি ঘোষণা করেন।

উক্ত কমিটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল-কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি, বিএনপির বহিঃবিশ্ব কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক এস আলম রাজীব কে সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।

এতে দেশের ইতিহাসের সর্বপ্রথম সাইবার রাজনৈতিক সংগঠন ‘বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সন্তোষ প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বলেন, এটি দলের সর্বোচ্চ কমান্ড থেকে আমাদের জন্য একটি বড় প্রাপ্তি, এই অর্জন ও সফলতা দেশের সকল জাতীয়তাবাদী অনলাইন এক্টিভিস্টদের জন্য সফলতা বা স্বীকৃতির প্রতীক। সেই সাথে বিএনপি কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর প্রতি কৃতজ্ঞতার সহিত ধন্যবাদ জানান।

সংগঠনের নারায়ণগঞ্জ জেলা ও মহানগর নেতৃবৃন্দ বলেন, আমাদের নারায়ণগঞ্জের কৃতি সন্তান এস. আলম রাজীব দেশের সর্বপ্রথম সাইবার রাজনীতির সাংগঠনিক রূপকার ও বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল-কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে বিএনপি’র কেন্দ্রীয় রাজনীতিতে জাতীয়তাবাদী সাইবার যোদ্ধাদের প্রতিনিধিত্ব করছেন এবং সেই সাথে সারা দেশব্যাপী ও বহিঃবিশ্বে দলের অনলাইন প্রচার মিডিয়া হিসেবে তার সুযোগ্য নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন সংগঠনের ইউনিট কমিটির নেতৃবৃন্দ। আজ কেন্দ্রীয় বিএনপি’র এই কমিটিতে তাকে অন্তর্ভুক্ত করা এটি দলের সর্বোচ্চ কমান্ড থেকে তার প্রতি আস্থার বহিঃপ্রকাশ এবং এটি এস. আলম রাজীবের চলমান রাজনৈতিক  সফলতার একটি মাইলফলক। নারায়ণগঞ্জবাসী তার অব্যাহত এই সফলতায় গর্বিত এবং তার মেধাবী, সৃষ্টিশীল ও পরিচ্ছন্ন রাজনৈতিক কর্মকান্ডে আমাদের পক্ষ থেকে অবিরত শুভ কামনা।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!