ঢাকার দোহার থানার মেঘুলা বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪১৩ কোটি টাকার অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারি জাল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। সোমবার (২৫ আগস্ট) নারায়ণগঞ্জের পাগলা কোস্ট গার্ড স্টেশনের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে ওই এলাকায় অবস্থিত ৬টি স্টোরহাউসে তল্লাশি চালিয়ে প্রায় ১১ কোটি ৬৫ লাখ ৯২ হাজার ৫০০ মিটার কারেন্ট জাল এবং ১০ হাজার চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। এগুলোর আনুমানিক বাজারমূল্য ৪১৩ কোটি ৭ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা।
পরে জব্দকৃত জালসমূহ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জনসম্মুখে ধ্বংস করা হয়।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম–উল–হক বলেন, ‘মৎস্য সম্পদ রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।’




