নারায়ণগঞ্জ রবিবার | ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লায় নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেফতার
শীর্ষ মাদক ব্যবসায়ী পেটকাটা রকিসহ গ্রেপ্তার ৫
সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?
ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার
ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক আটক
সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযানে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার
তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির
লালপুরে পঞ্চায়েত গঠনে, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় অভি’র সহযোগি ছিনতাইকারী ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু নিহত
সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ২ হাজার ইয়াবাসহ আটক ১
আড়াইহাজারে কচুরিপানা থেকে শটগান উদ্ধার
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, উচ্চঝুঁকিতে জ্বালানি বাজার
সারা বাংলাদেশের প্রতিটি ভূমি অফিস প্রশ্নবিদ্ধ – ভূমি প্রতিমন্ত্রী
৬ সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে ঝুলছে তালা আর অপেক্ষায় প্রতিমন্ত্রী !
নারী কেলেঙ্কারিতে ক্লোজ সদরের সেকেন্ড অফিসার মিলন
বন্দরে তরুণীকে ধর্ষণের ঘটনায় রহমত গ্রেপ্তার
বিশ্লেষণঃ পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প
হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিন অবরুদ্ধ
ফতুল্লায় ইমন হত্যাকান্ডে গ্রেপ্তার ২
সোনারগাঁয়ে আমান সিমেন্ট কারখানায় হামলা-ভাঙচুর
বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মান কাজ চালাচ্ছে মোকসেদ আলীগং !
ফুটপাত ছেড়ে দিতে এমপি মান্নানের ২ দিনের আলটিমেটাম
Next
Prev
প্রচ্ছদ
‘খুনি হাসিনার কথায় আবার প্রতারিত হবে এমন গর্দভও আছে?’

‘খুনি হাসিনার কথায় আবার প্রতারিত হবে এমন গর্দভও আছে?’

প্রকাশিতঃ

সাবেক স্বৈরশাসক শেখ হাসিনার সমালোচনা করে বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রেসসচিব এবং সাংবাদিক ও লেখক মারুফ কামাল খান বলেছেন, নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করতে আর্মি, পুলিশ, বিডিআর, আনসার, র‍্যাব, আমলা, ব্যবসায়ী, বিচারক, পেশাজীবী, শিল্পী, দলীয় গুন্ডা সবাইকে সে ব্যবহার করেছে। লোভ-টোপ দিয়ে এবং সুযোগ-সুবিধা বিলিয়ে ওদের দিয়ে এমন কোনো খারাপ কাজ নাই যা সে করায় নাই। ওদেরকে ব্লাফ দিতো, আমার হাতে যাদু আছে। আমাকে কেউ ক্ষমতা থেকে সরাতে পারবে না। বলতো, হাসিনা কখনো পালায় না।

রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন।

মারুফ কামাল বলেন, ৪১টি বড় সুটকেস ভরা ডলার নিয়ে নিজের বোনকে সঙ্গে করে উড়োজাহাজে চড়ে উড়ে পালালো ইন্ডিয়ায়। কারো কথা ভাবলো না, কাউকে আভাস দিয়েও গেল না। কেবল নিজের পরিবার ও ঘনিষ্ঠ আত্মীয়দের বিদেশে নিরাপদে সরিয়ে দিয়েছে। এই স্বার্থপর, ফ্যাসিস্ট, খুনি, ভোট ডাকাত, দখলবাজ, লুটেরা, বিকারগ্রস্ত নারী এখন আবার উসকাচ্ছে ওর ফেলে যাওয়া দোসরদের। নিজের মামলা ও বিচারের আয়োজনে ভয় পেয়ে সে এখন পরিস্থিতি অস্থির করতে চায়।

খালেদা জিয়ার সাবেক এই প্রেসচিব বলেন, হাসিনা আগে বলতো ‘একদিনও শান্তিতে থাকতে দেব না।’ এখনো ভারতে বসে অশান্তি সৃষ্টি করতে চায় দেশে। রক্ত ঝরাতে চায়। ওর দেহে প্রাণ থাকা পর্যন্ত রক্তের পিপাসা মিটবে না।

তিনি আরও বলেন, সবাই পালিয়ে যাওয়া এই স্বার্থপরের ওপর ক্ষুব্ধ। কৈফিয়ৎ চাইবে সবাই, কেন সবাইকে অরক্ষিত অবস্থায় ফেলে রেখে সে নিজের নিরাপত্তাটুকুর কথা শুধু ভাবলো?

সে সুযোগ না দেওয়ার জন্য ফ্যাসিস্ট, ভণ্ড, প্রতারক, অভিনেত্রী হাসিনা আবারো মুক্তিযুদ্ধ, মানবাধিকার ও গণতন্ত্রের হাস্যকর বুলি আওড়ে দোসরদের উসকাচ্ছে। এই ডাইনি, পেত্নী,পিশাচ ও ভূতের মুখে রাম নাম শুনে আবার প্রতারিত হবে, নিজেকে বিপদগ্রস্ত করবে এমন গর্দভ কজন আছে?

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ভারতে পালিয়ে যান আওয়ামী লীগ সভাপতি স্বৈরশাসক শেখ হাসিনা। এরপর থেকেই সেখানেই আছেন তিনি। ভারতে থাকা অবস্থায় হাসিনার একের পর এক ফোনালাপ ফাঁস হচ্ছে।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম ক্ষমতায় আসার পর হাসিনার আরেকটি অডিও কল সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। সেখানে দলের নেতাকর্মীদের দিয়ে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্টের ছবি ও যুক্তরাষ্ট্রের পতাকা ব্যবহার করে মিছিল-সমাবেশের মাধ্যমে সেই ছবি ও প্ল্যাকার্ড ঢাল হিসেবে ব্যবহার করার নির্দেশ দেন তিনি। উদ্ভূত পরিস্থিতিতে সেগুলো ভাঙচুর ও অবমাননার ফুটেজ সংগ্রহের নির্দেশনাও দেন হাসিনা।

হাসিনার নির্দেশ মতে, আওয়ামী লীগ আজ রোববার রাজধানীর জিরো পয়েন্টে অবস্থানের ঘোষণা দেয়। কিন্তু তার আগেই শনিবার রাতেই ওই এলাকা দখলে নেয় ছাত্র-জনতা।

বাংলাদেশের সঙ্গে বন্ধুপ্রতিম রাষ্ট্র যুক্তরাষ্ট্রের সুসম্পর্ক বিনষ্টের অপচেষ্টার অংশ হিসেবে সাবেক এই স্বৈরশাসকের এমন অপতৎপরতায় ক্ষুব্ধ দেশবাসী।

যদিও আওয়ামী লীগ সরকার পতনের পর এখনো দলটি সফলভাবে কোনো কর্মসূচি পালন করতে পারেনি। এর আগে ১৫ আগস্ট, জেল হত্যা দিবসের মতো দিনগুলো নেতাকর্মীদের পালনের আহ্বান জানালেও তাতে খুব একটা সাড়া মেলেনি।

যুগান্তর

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!