নারায়ণগঞ্জ রবিবার | ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
বকশীগঞ্জে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, ড্রেজার ও পাইপ ধ্বংস
বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু
বন্দরে নারী গৃহকর্ত্রীকে পিটিয়ে ১ লাখ টাকা ও ৩ ভরি স্বর্ণ লুট
জলাবদ্ধতা ও মশাবাহিত রোগ প্রতিরোধে সদরে ড্রেন পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান
প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্থানীয় এমপি নজরুল ইসলাম আজাদের হস্তক্ষেপ কামনা ভুক্তভোগী পারুলের
শিশু রামিসা ধর্ষণ-হত্যা : সোহেল-স্বপ্না দম্পতির মৃত্যুদণ্ড
মাদক কারবারের অভিযোগে নির্যাতন, কেন আইন নিজের হাতে তুলে নিচ্ছেন অনেকে?
সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার
রূপগঞ্জে এনসিপির ফল উৎসব মঞ্চে ছাত্রদলের হামলা ও ভাঙচুর, আহত ১০
ফতুল্লায় ডিস ব্যবসায়ীর বাড়িতে হামলা, মারধর,টাকা ও স্বর্নালংকার লুট
আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা
আমতলীতে বাসচাপায় প্রাণ গেল দুলাভাই-শ্যালকের, আহত ১
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ড ভ্যান উল্টে চালক নিহত
ফতুল্লায় ১৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
এমপিকে দিয়ে উদ্বোধন, কুতুবপুরে অনুদানের নামে চাঁদাবাজি!
সিদ্ধিরগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশ বলছে ……..
ঘনঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ বকশীগঞ্জের জনজীবন,
সিদ্ধিরগঞ্জে স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু
ফতুল্লায় বিএনপি নেতাকে যুবদলের মারধর, বহিষ্কার ৪
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
ফতুল্লায় ইয়াবাসহ গ্রেপ্তার ২
আড়াইহাজারে নানাবাড়িতে বেড়াতে এসে দুই ভাইয়ের করুন মৃত্যু
রাজনৈতিক কর্মকাণ্ড করলে ব্যবস্থা নেবে পুলিশ,আইভীর বাসার সামনে সিসি ক্যামেরা
বিএনপি নেতার ওপর যুবদল কর্মীদের হামলা,
বিডব্লিউ লিমিটেডকে স্বনির্ভর শিপইয়ার্ডে রূপান্তর করতে উদ্যোগ নেওয়া হয়েছে – নৌবাহিনী প্রধান
রোববার রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
বকশীগঞ্জে বজ্রপাতে বাবা-ছেলে গুরুতর আহত
বক্তাবলী ইউনিয়ন পরিষদের সোয়া ৩ কোটি টাকার বাজেট ঘোষনা
Next
Prev
প্রচ্ছদ
গরমের রসালো ফল তরমুজে আমতলীর বাজার সয়লাব

গরমের রসালো ফল তরমুজে আমতলীর বাজার সয়লাব

প্রকাশিতঃ

মাইনুল ইসলাম রাজু

 

আমতলী বরগুনা প্রতিনিধি

 

 

শীত বিদায় নিয়ে গরমের যাত্রা শুরু। একদিকে গরম অন্যদিকে মাহে রমজান। সারা দিন রোজা শেষে ইফতারিতে কি রসালো ফল তরমুজ না রাখলে চলে? গরম এবং রোজাকে সামনে রেখে অধিক মূল্য পাওয়ার আশায় আমতলীতে এবছর আগাম তরমুছ চাষ করেছেন কৃষকরা। ফলনও হয়েছে ভালো। প্রতিদিন কৃষকরা তাদের উৎপাদিত তরমুজ ট্রাক, ট্রলি টমটমসহ নানা বাহনে করে ক্ষেত থেকে নিয়ে আসছেন আমতলীর বাজারে। রবিবারও সোমবারে দু’দিন ধরে তরমুজে সয়লাব হয়ে গেছে আমতলীর বাজার। ইতোমধ্যে ফলের দোকান, সড়কের পাশ ধরে এবং কাঁচা বাজারে সাজিয়ে কিংবা ভ্যান গাড়িতে করে বিক্রি করছেন রসালো এই ফল তরমুজ।

 

আমতলী উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এবছর আমতলী উপজেলায় ৪ হাজার ৪শ’ ৪১ হেক্টর জমিতে তরমুজ চাষ হয়েছে। উৎপাদনের লক্ষমাত্রা ধরা হয়েছে ২লক্ষ ১৪ হাজার ৬০ টন। মৌসুম শুরু এবং এখন পর্যন্ত ঝড় বৃষ্টি না হওয়ায় উৎপাদনের লক্ষমাত্রা ছাড়িয়ে যাবে এবছর আশা কৃষি ভিাগের।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টিবিজ্ঞান ইস্টিটিউটের প্রফেসর মো. আক্তারুজ্জামান বলেন, গ্রীষ্মকালীন ফল তরমুজে রয়েছে প্রচুর পরিমান ভিটামিন এ,বি, সি পটাশিয়াম ও আঁশ। মৌসুমি এই ফলটিতে রয়েছে নানা রোগ প্রতিরোধক ক্ষমতা। তরমুজ হলো ভিটামিন ‘বি৬’ এর চমৎকার উৎস, যা মস্তিস্ক সচল রাখতেও গুরুত্বপূর্ন ভূমিকা রাখে। তরমুজে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এটি খেলে দেহের অক্সিডেটিভ স্ট্রেসজনিত অসুস্থতা কমে। এবং এতে পানি রয়েছে প্রচুর পরিমান তাই ইফতার শেষে তরমুজ খেলে দ্রুত পানি শূন্যতা পূরন হয় বলে মতও দেন তিনি। তাই ইফতারিতে রোজাদাররা অন্যান্য ইফতার সামগ্রীর সাথে পরিমিত তরমুজ ক্ষেতে পারেন অনায়াসে। এছাড়া নিয়মিত তরমুজ খেলে মাসুষ দীর্ঘজীবি হয়।

 

আমতলী পৌরসভার বাসিন্দা রোজাদার তরিকুল ইসলাম টারজন বলেন, ইফতারে রসালো ফল তরমুজ না রাখলে কি চলে? তাই তিনি প্রতিদিন এই ফল রাখছেন তার ইফতাওে সামগ্রীর সাথে।

সোমবার সকালে আমতলীর নতুন বাজার চৌরস্তা ঘুরে দেখা গেছে সড়কের দু’পাশ, ফলের দোকান, কাঁচা বাজারে প্রতিটি দোকানে ভরে গেছে তরমুজে। বিক্রিও হচ্ছে ভালো বলে জানান ফল ব্যবসায়ী আরাফাত।

আমতলীর বাজারে তরমুজ নিয়ে আসা ধানখালীর কৃষক শাহীন জানান, এবছর ৪বিঘা জমিতে আগাম তরমুজ চাষ করেছি খরচ হয়েছে ৫০ হাজার টাকা। ফলন ভালো হয়েছে এপর্যন্ত ৪০ হাজার টাকা বিক্রি করেছি। ক্ষেতে যে পরিমান তরমুজ আছে তাতে আরো ৬০ হাজার টাকা বিক্রি করতে পারবেন বলে জানান তিনি।

লোন্দা গ্রামের রিফাত গাজী বলেন ৪০ বিঘা জমিতে তরমুজ চাষ করেছি। ৬ লক্ষ টাকা বিক্রি হয়েছে। আশা করি এবছর খরচ বাদে ১০ লক্ষ টাকা লাভ করতে পারবো।

আমতলীর সোনাখালী গ্রামের হোচেন আলী খা চাওড়া ইউনিয়নে পাতাকাটা গ্রামে ৫৬ বিঘা জমি ১বছরের জন্য লিজ নিয়ে তরমুজ চাষ করেছেন। তার খরচ হয়েছে ৮লক্ষ টাকার মত। তার ক্ষেত জুরে তরমুজে ভওে গেছে আর ২-৩ দিনের মধ্যে তরমুজ বিক্রি শুরু করবেন। তিনি জানান যে ভাবে ফলন ভালো হয়েছে তাতে ২০ লক্ষ টাকার তরমুজ বিক্রি করা যাবে। তিনি আরো জানান, ঢাকা থেকে পাইকাররা এসে দাম বলছেন বনিবনা হলে ক্ষেতসহ একত্রে বিক্রি করে দেব।

আমতলী চৌরাস্তা নতুন বাজার এলাকার আড়ৎদার মো. আব্দুস ছালাম জানান, ছোট এবং মাঝারি সাইজের তরমুজ ১৮০ থেকে ২শ’ টাকা এবং বড় সাইজের তরমুজ আড়াইশ’ থেকে ৩শ’ টাকায় বিক্রি হচ্ছে। তিনি আরো জানান, গত ২-৩ দিন ধওে পটুয়াখালীর রাঙ্গাবালী, কলাপাড়া উপজেলার ধানখালী এবং কুয়াকাটা থেকে প্রচুর পরিমান তরমুজ আসছে বাজারে। দামও নাগালের মধ্যে বলে তিনি মনে করেন।

আমতলীর খোন্তাকাটা এলাকার খুচরা তরমুজ ক্রেতা আলী হোসেন জানান, এবছর দাম নাগলের মধ্যে আছে। এজন্য ২-১ দিন পর পর তরমুজ কিনে বাসায় নেই।

শহরের রিকসা চালক চান্দু গাজী বলেন, দাম কোম অওয়ায় পোলা মাইয়াগো লইগ্যা মাঝে মধ্যে দুই একটা তরমুজ কিনি।

আমতলী উপজেলা কৃষি উপ-সহকারী কর্মকর্তা মো. বেল্লাল হোসেন জানান, তরমুজে লাভ বেশী হওয়ায় কৃষকরা অগ্রহায়ন মাসের প্রথম সপ্তাহ থেকে তরমুজ চাষ শুরু করেন। ঠিকমত পরিচর্জা করলে ৩ মাসের মধ্যে ভালো ফলন পাওয়া যায়।

 

আমতলী উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাসেল বলেন, ধানের পর আমতলীতে দ্বিতীয় ফসল হিসেবে তরমুজ চাষ করছেন চাষীরা। এবছর মৌসুমের শুরু থেকে কোন বৃষ্টিপাত না হওয়ায় লক্ষমাত্রার চেয়েও অধিক উৎপাদন হবে। রমজানে তরমুজের চাহিদা থাকায় কৃষকরা দামও পাচ্ছেন ভালো। আশা করি তরমুজি চাষীরা এবছর লাভবান হবে।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!