নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
গোলাম আযমের ছেলে আযমীকে হত্যার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা

গোলাম আযমের ছেলে আযমীকে হত্যার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা

প্রকাশিতঃ

হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন

জামায়াতে ইসলামীর সাবেক আমির অধ‍্যাপক গোলাম আযমের ছেলে ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) আব্দুল্লাহিল আমান আযমীকে হত্যার নির্দেশ দিয়েছিলেন পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (২৭ জানুয়ারি) হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, এক সেনা কর্মকর্তা সংস্থাটিকে জানান, আমি আর্মিতে আযমীর সহকর্মী ছিলাম। সেজন্য তার শারীরিক অবস্থার অবনতি দেখে মায়া হলো। আমি শেখ হাসিনার কাছে তার মুক্তির জন্য অনুরোধ করতে শুরু করি। কিন্তু তিনি বরাবরই তা প্রত্যাখ্যান করেন। একপর্যায়ে তিনি (শেখ হাসিনা) আযমীকে মেরে ফেলার জন্যও আমাকে পরামর্শ দেন। কিন্তু আমি তেমনটি করিনি। তবে এরপর থেকে তার মুক্তির বিষয়ে কথা বলাই বন্ধ করে দেই।

২০১৬ সালে আটক হন আমান আযমী, মীর আহমাদ বিন কাসেম (আরমান) ও হুম্মাম কাদের চৌধুরী। তারা তিনজনই বিরোধী দলের প্রথম সারির তিন নেতার সন্তান। তাদের বাবাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধে পাকিস্তানের সহযোগী থাকার অভিযোগ তুলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দোষী সাব্যস্ত করা হয়েছিল।

এরপর সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মামকে এই শর্তে মুক্তি দেয়া হয়েছিল যে তিনি তার বেআইনি আটকের কথা কাউকে বলবেন না। হাসিনার পতনের পর কেবল হিউম্যান রাইটস ওয়াচের সাথেই দেখা করতে রাজি হয়েছেন হুম্মাম। তিনি জানান, আমি যে ভবনে ছিলাম সেখানে আরো অনেক কক্ষ ছিল। এসব বন্দীদের দ্বারা পূর্ণ ছিল। সেখানে অন্যান্য লোকও ছিল।

প্রতিবেদনে জামায়াত নেতা মীর কাসেম আলীর ছেলে মীর আহমদ বিন কাসেমের (আরমান) কথাও উল্লেখ করা হয়েছে। তিনি তার বাবার আইনজীবী দলের নেতৃত্ব দিচ্ছিলেন। ফলে ২০১৬ সালের ৯ আগস্ট তাকে স্ত্রী, বোন এবং সন্তানদের সামনে থেকে তুলে নিয়ে যান সাত-আটজন কর্মকর্তা। এ সময় তিনি নিজের গ্রেফতারি পরোয়ানা দেখাতে বলেন। কিন্তু কর্মকর্তারা তা প্রত্যাখ্যান করে বাড়ি থেকে টেনে বের করে নিয়ে যান। তিনি এর প্রতিবাদ করলে এক কর্মকর্তা বলেন, দয়া করে আমাদেরকে আপনার সাথে নিষ্ঠুর আচরণ করতে বাধ্য করবেন না।

আরমানের ঘটনার সাথে জড়িত এক কর্মকর্তা দুঃখ প্রকাশ করে বলেন, ‘তিনি আশঙ্কা করেন যে আদেশ অমান্য করলে তাকে মৃত্যুদণ্ড দেয়া হবে।’ গুমের সাথে জড়িত আরেক শীর্ষ কর্মকর্তা আরমানের বিষয়ে বলেন, ‘এ ধরনের সিদ্ধান্ত রাজনৈতিক এবং সর্বোচ্চ পর্যায় থেকেই নেয়া হয়।’

ওই কর্মকর্তা জানান, যখন তিনি তার ইউনিটে যোগদান করেছিলেন, তখন তাকে বলা হয়েছিল যে আরমান, আযমী এবং হুমাম কাদের চৌধুরী বিরোধী দলের প্রথম সারির তিন নেতার সন্তান। তাদের মুক্তি দেয়ার যেকোনো সিদ্ধান্ত শেখ হাসিনাকেই নিতে হবে।

প্রতিবেদনে আয়ঘরের বন্দীদের ওপর চালানো নানা নির্যাতনের তথ্য তুলে ধরা হয়েছে। এরপর বলা হয়েছে, নিরাপত্তা বাহিনী গত ১৫ বছরে শেখ হাসিনার নিষ্পেষণের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়ে এসেছে। তারা বিরোধী দলীয় নেতা, সাংবাদিক, সমালোচক ও মানবাধিকারকর্মীদেরকে টার্গেট করেছিলেন। তাদেরকে মিথ্যা মামলা দিয়ে আটক করতো। এরপর নির্যাতন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মতো উপায়ে মানবাধিকার লঙ্ঘন করতো। সেজন্য প্রতিবেদনে মানবাধিকার লঙ্ঘনের দায়ে র‌্যাবের বিলুপ্তি এবং পুলিশসহ নিরাপত্তা বাহিনীর সকল প্রতিষ্ঠানে সংস্কারের সুপারিশ করা হয়েছে। একইসাথে বিচার বিভাগের সংস্কারের ওপরও তারা জোর দিয়েছে।

পতিত সরকারের আমলে ক্ষমতার অপব্যবহার করে গুম করেছে নিরাপত্তা বাহিনী। এ বিষয়ে একটি কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার। কমিশনের প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার আমলে অন্তত সাড়ে তিন হাজার মানুষকে গুম করা হয়েছে। এদেরকে দেখাশোনার জন্য একটি কেন্দ্রীয় কমান্ড গঠন করা হয়েছিল। এর নেতৃত্বে ছিলেন শেখ হাসিনা নিজে ও তার শীর্ষ কর্মকর্তারা। তাদের মধ্যে মেজর জেনারেল তারেক সিদ্দিকী, মেজর জেনারেল জিয়াউল আহসান, পুলিশের সিনিয়র কর্মকর্তা মনিরুল ইসলাম এবং মোহাম্মাদ হারুন অর রশিদ প্রমুখ অন্যতম।

গুমের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আটকদের বিষয়ে শেখ হাসিনাসহ সিনিয়র কর্মকর্তারা জানতেন। তবে তারা বিষয়টি প্রকাশ করতেন না। কখনো শেখ হাসিনা নিজেই কারো কারো গুম ও হত্যার নির্দেশ দিতেন।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!