নারায়ণগঞ্জ মঙ্গলবার | ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২২, ইয়াবা উদ্ধার 
সোনারগাঁয়ে চণ্ডীপাঠ ও মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু
সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
কাঁচপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ ৪ জনই না ফেরার দেশে
শারদীয় দূর্গাপুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিএসপি’র বস্ত্র বিতরন
আড়াইহাজারে স্ত্রীর প্রেমিকের ঘর থেকে স্বামীর বস্তাবন্দী লাশ উদ্ধার
দেড় বছরে অন্তর্বর্তী সরকার ব্যাপক ক্ষতি করেছে: পর্যটনমন্ত্রী মিল্লাত
জামালপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
জামালপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১ হাজার ৪৯২ আনসার-ভিডিপি সদস্য প্রস্তুত
জামালপুরের দেওয়াণগঞ্জ কামিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
আলীরটেকের গঞ্জকুমারিয়া এলাকার মূর্তিমান আতংক কামাল মাদবর
বকশীগঞ্জে দেড় লাখ টাকার অবৈধ রিং জাল জব্দ, ধ্বংস
মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন: গ্রেপ্তার ৩, ড্রেজার পাইপসহ জব্দ 
আমতলীতে আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক অনুষ্ঠান
দূর্গাপুজা উপলক্ষে দরিদ্র পরিবারের মাঝে কাউন্সিলর প্রার্থী মাহমুদুল হাসান
সিসিটিভি ফুটেজে ভাগিনা রিফাত ও সালাম,মামলা হলেও গ্রেফতার নেই
প্রধানমন্ত্রীর বাসভবন রক্ষনাবেক্ষনের দায়িত্বে ছাত্রলীগের সাবেক নেতা নিমিতোষ ওঝা
Next
Prev
প্রচ্ছদ
জগন্নাথপুরের ভয়ংকর অপরাধী রকিব আলীকে গ্রেফতারের দাবী

জগন্নাথপুরের ভয়ংকর অপরাধী রকিব আলীকে গ্রেফতারের দাবী

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter

ষ্টাফ রিপোর্টার:
সিলেটের সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরে আলোচিত একটি নাম মো.রকিব আলী। জগন্নাথপুরের আসিগোর এলাকার মৃত.রজব আলীর ছেলে রকিব আলীর স্থানীয় নিবাস হলেও সে বর্তমানে কেশবপুর বাজার এলাকায় বসবাস করে বিভিন্ন অপরাধীদের নিয়ন্ত্রন করে থাকেন। এ রকিব আলীর শেল্টারেই কেশবপুর বাজারসহ আশপাশ এলাকাতে মাদক বিক্রিসহ চলে নানাবিধ অপরাধের সা¤্রাজ্য।
নাম প্রকাশে অনচ্ছিুক কেশবপুর বাজার ও আশপাশ এলাকার অনেক বাসিন্দা জানান, সিলেট বিভাগের বেশীরভাগ থানা এলাকার বাসিন্দারা লন্ডনে অবস্থান করলেও তারা প্রত্যেকেই নিজেদের জন্য একাধিক বাড়ি নির্মান করে রেখেছেন। বছরে ২/১ বার পরিবার-পরিজন নিয়ে দেশের মাটিতে আসেন সময় কাটাতে। আর লন্ডন প্রবাসীদের বাড়িগুলো নিরাপত্তার জন্য তাদেরই নিকটাত্মীয়দেরকে রেখে যান। কিন্তু লন্ডন প্রবাসীরা সেখানে নিরাপদে বসবাস করলেও নিরাপদে থাকেনা গ্রামের বাড়িতে থাকা নিকটাত্মীয়রা। আর কেশবপুর বাজারসহ আশপাশ এলাকাবাসীর মাঝে আতংকের একটি নাম রকিব আলী। প্রবাসীদের থাকা বিভিন্ন বাড়ির কেয়ারটেকারদের ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন প্রকার নেশার সামগ্রীগুলো তাদের বাড়িতে রাখতে বাধ্য করায়। আর সেই মাদকগুলো রকিব আলী সিন্ডিকেটের লোক দিয়ে কেশবপুর বাজারসহ আশপাশ এলাকায় বিক্রি করায়। এছাড়াও প্রবাসীদের বাড়িতে থাকা কেয়ারটেকারদেও কাছে অব্যাহতভাবে চাদাঁ দাবী করে আসছে এ রকিব আলী। যদি কেউ দাবীকৃত চাদাঁ দিতে অস্বীকৃতি জানায় তাহলে সে নিজের কাছে রক্ষিত মাদক দিয়ে পুলিশে ধরিয়ে দেয়ার ভয়ভীতি দেখায়।
তারা আরও জানান,বিগত সময়ে রকিব আলী স্থানীয় আওয়ামী দোসরদের সাথে থেকে বিভিন্ন অপরাধ করে বেড়াতো। আওয়ামী দোসরদের সাথে আতাতের কারনে কেউ তাকে কিছু বলতে সাহস পেতনা। ৫ আগষ্টে স্বৈরাচারী হাসিনার দেশত্যাগের কিছুদিন পরই মাদক বিক্রির অবৈধ টাকার প্রভাবে ভোলপাল্টে সে এখন বিএনপির নেতাদের আশপাশে থেকে নব্য বিএনপি সেজে পুর্বের ন্যায় বর্তমানেও তার অপরাধের স্বর্গরাজ্য চালিয়ে যাচ্ছে।
স্থানীয়রা আরও বলেন,কয়েক বছর পুর্বে রকিব আলীর অন্যতম সহযোগি জগন্নাথপুর পৌর শহরের কেশবপুরের ইউসুফ আলীর ছেলে নুরুল ইসলামকে ভারতীয় ৭ বোতল মদসহ আটক করেছিলো সিলেট লালাবাজার পুলিশ ফাড়ির সদস্যরা। এরপরেও সুনামগঞ্জ জগন্নাথপুর থানা পুলিশ নগদ টাকা ও ৫ বোতল বিদেশী মদসহ রকিব আলীর অন্যতম সহযোগি নুরুল ইসলামকে গ্রেফতার করে মাদক মামলায় আদালতে প্রেরন করেছিলো। তারা আরও বলেন,রকিব আলী তার দলে থাকা একাধিক সদস্য দিয়ে কেশবপুরসহ আশপাশ এলাকাতে মাদক বিক্রি করায় এবং চাদাঁবাজি করায়। যদি তার গ্রুপের কোন সদস্য পুলিশে আটক কিংবা বিপদে পড়েন তাহলে তার নিজ অর্থ্যায়নে তাদেরকে ছাড়িয়ে আনেন।
স্থানীয়দের দাবী, অত্র এলাকাসহ আশপাশে থাকা বেশীরভাগ বাড়ির মালিক লন্ডন প্রবাসী। মালিক না থাকায় শুধুমাত্র কেয়ারটেকারদের দ্বায়িত্বে থাকা প্রতিটি বাড়ি যেন অনিরাপদ হয়ে দাড়িয়েছে রকিব আলীগংদের কারনে। স্থানীয়রা ভয়ংকর এর অপরাধী চক্রের অন্যতম সদস্য রকিব আলীর দৃষ্টান্তমুলক শাস্তির জানান এবং রকিব আলীকে দ্রুত গ্রেফতারেরও দাবী জানান।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!