নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
জনগণের পাশে থাকা বিএনপি নেতাদের পবিত্র দায়িত্ব – সাবেক এমপি মাহমুদুল হক রুবেল 

জনগণের পাশে থাকা বিএনপি নেতাদের পবিত্র দায়িত্ব – সাবেক এমপি মাহমুদুল হক রুবেল 

প্রকাশিতঃ

 শ্রীবরদীতে  বিএনপির ৩১ দফা বাস্তবায়নে আলোচনা ও কর্মী সমাবেশে 

এজেএম আহছানুজ্জামান ফিরোজ,  শেরপুর প্রতিনিধি

 

শেরপুরের শ্রীবরদীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রের কাঠামো মেরামতের  ৩১ দফা অবহিতকরণ ও বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভা ও কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শেরপুর – ৩ আসনের সাবেক এমপি মাহমুদুল হক রুবেল বলেন,  জনগণের পাশে থাকা বিএনপির পবিত্র দায়িত্ব। বিএনপির নাম ভাঙ্গিয়ে কিছু সুবিধাবাদী ও কিছু নেতা নিজেদেরকে বড় নেতা সাজিয়ে এলাকার জনগণের কিছু ক্ষতি করিতেছে। কাজেই এই ক্ষতির বিষয়গুলো আপনাদের ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করতে হবে।

সোমবার (‎৭ জুলাই) বিকালে উপজেলা বিএনপি’র আয়োজনে উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয় সংলগ্ন মাঠে অনুষ্ঠিত আলোচনা  সভা ও কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন  বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও শেরপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল।

এসময় তিনি আরও বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকারের ১৫ বছরে শেরপুরের শ্রীবরদীতে সবচেয়ে বেশি মামলা হয়েছে। এসময় ৭ শত নেতা – কর্মীদের নামে মিথ্যা হয়রানিমূলক গায়েবি মামলা হয়েছে। এতো জুলুম নির্যাতনের শিকার হয়েছেন তারপরও কেউ বিএনপি ছেড়ে আওয়ামীলীগে যোগদান করে নাই। তবে কয়েকজন সুবিধাবাদী ও স্বার্থপর নেতা যাদের মধ্যে দলের কোন আদর্শ ছিলোনা তারা কেউই চেয়ারম্যান – মেম্বার বা বড় পদে যাওয়ার স্বপ্ন দেখতেন তারা দল ছেড়ে অন্য যায়গায় চলে গেছেন। তারা আবার এখন বিএনপির বড় পদে যাওয়ার জন্য লবিং – গ্রোপিং করতেছে। বড় নেতাদের সাথে আত্মীয় সাজিয়ে উপঢৌকন পাঠাচ্ছে। কাজেই তাদের ব্যাপারে নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে।

শ্রীবরদী উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুর রহিম দুলাল এর  সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুলালের সঞ্চালনায় সমাবেশে উপজেলার চারটি ইউনিয়ন শ্রীবরদী সদর, তাতিহাটি, গোশাইপুর ও গড়জরিপা  ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেন। এসময়  বিভিন্ন ওয়ার্ডের বিএনপি, যুবদল, কৃষকদল, ছাত্রদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবকদল, তাতীদল সহ সহযোগি সংগঠনের  সভাপতি, সাধারণ সম্পাদকরা বক্তব্য রাখেন ।

 

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র আব্দুল হাকিম, পৌর বিএনপির সভাপতি ফজলুল হক চৌধুরী অকুল, সাধারণ সম্পাদক আনিসুজ্জামান খোকন।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন গড়জরিপা ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ,গোশাইপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম মাষ্টার, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি দারাব উদ্দিন সরকার, তাতিহাটি ইউনিয়ন বিএনপির সভাপতি  দেলোয়ার হোসেন, গড়জরিপা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল হোসেন নেদা,সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবু তাহের,গোশাইপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক প্রভাষক মাহফুজুর রহমান, তাতিহাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কাদির সোহেল প্রমুখ।

সমাবেশে উপজেলা ও পৌর বিএনপি সহ সকল  সহযোগি সংঠগনের নেতাকর্মী এবং  শ্রীবরদী সদর, তাতিহাটি, গোশাইপুর ও গড়জরিপা ইউনিয়নের   সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!