নারায়ণগঞ্জ রবিবার | ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
সিদ্ধিরগঞ্জে ছিনতাইয়ের সময় গণপিটুনিতে তরুণ নিহত, মোটরসাইকেলে আগুন
এশিয়ার মধ্যে বাংলাদেশে তেলের মজুত সর্বনিম্ন
ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের ইফতার ও দোয়া অনুষ্ঠিত 
ঘুষ, অবৈধ সম্পদ পাহাড় ও শত কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ ডিস্ট্রিক্ট একাউন্টস অফিসারের বিরুদ্ধে!
ফতুল্লায় নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেফতার
শীর্ষ মাদক ব্যবসায়ী পেটকাটা রকিসহ গ্রেপ্তার ৫
সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?
ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার
ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক আটক
সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযানে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার
তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির
লালপুরে পঞ্চায়েত গঠনে, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় অভি’র সহযোগি ছিনতাইকারী ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু নিহত
সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ২ হাজার ইয়াবাসহ আটক ১
আড়াইহাজারে কচুরিপানা থেকে শটগান উদ্ধার
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, উচ্চঝুঁকিতে জ্বালানি বাজার
সারা বাংলাদেশের প্রতিটি ভূমি অফিস প্রশ্নবিদ্ধ – ভূমি প্রতিমন্ত্রী
৬ সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে ঝুলছে তালা আর অপেক্ষায় প্রতিমন্ত্রী !
নারী কেলেঙ্কারিতে ক্লোজ সদরের সেকেন্ড অফিসার মিলন
বন্দরে তরুণীকে ধর্ষণের ঘটনায় রহমত গ্রেপ্তার
বিশ্লেষণঃ পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প
হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিন অবরুদ্ধ
Next
Prev
প্রচ্ছদ
জামালপুরে আদালত প্রাঙ্গণে বৈষম্যবিরোধী ছাত্রদের ধাওয়া পাল্টা ধাওয়া, আহত ১১

জামালপুরে আদালত প্রাঙ্গণে বৈষম্যবিরোধী ছাত্রদের ধাওয়া পাল্টা ধাওয়া, আহত ১১

প্রকাশিতঃ

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি।।

জামালপুরে আদালত প্রাঙ্গণে ধর্ষণ মামলার আসামীর পক্ষ নেয়ায় আইনজীবীদের সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (১০ মার্চ) দুপুরে জামালপুর আদালত চত্বরে এ ঘটনা ঘটে। এঘটনায় উভয় পক্ষের ১১জন আহত হয়েছে।

 

বৈষম্যবিরোধী ছাত্রদের আহতরা হলেন, ইমন (২০), ইশান (১৫), মোয়াজ (১৯), হৃদয় (২৩), তারেক (২৩), শিশির (১৮)। এদের মধ্যে মোয়াজ (১৯), হৃদয় (২৩) ও তারেককে (২৩) জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত মোয়াজ ঢাকায় জুলাই-আগষ্টের আন্দোলনে পুলিশের গুলিতে আহত হয়।

 

এছাড়াও আহত আইনজীবীরা হলেন, খলিলুর রহমান (৮০), আব্দুল আওয়াল (৫৫), ওমর ফারুক (৪৭), নজরুল ইসলাম তরফদার (৫৫) ও আইনজীবীর সহকারী রুকনুজ্জামান (৪০)।

 

জানা গেছে, একটি ধর্ষণ মামলার শুনানিতে আসামি পক্ষের আইনজীবী হিসেবে অংশ নেন এডভোকেট নজরুল ইসলাম তরফদার ও ওয়াহিদুজ্জামান। আসামি পক্ষের আইনজীবী হিসেবে শুনানিতে অংশ নেয়ায় ওই আইনজীবীর সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে আইনজীবীদের সাথে বৈষম্যবিরোধী ছাত্রদের  হাতাহাতি ও ধাওয়া পালটা ধাওয়া হয়। এসময় ইমন ও ইশানকে একটি ঘরে তালাবদ্ধ করে রাখে আইনজীবীরা। এ ঘটনায় উভয় পক্ষের ১১জন আহত হয়েছে।

 

আহত মুয়াজ বলেন, একটি ধর্ষণ মামলায় শুনানি হয় আজ। ধর্ষণের আসামীর পক্ষ নিয়ে কয়েকজন  আইনজিবী আসামীদের বাঁচানোর পায়তারা করছিলো। আদালত প্রাঙ্গণে তাদের সাথে কথা-কাটাকাটি হয়। এসময় আইনজীবী ও তাদের সহকারীরা আমাদের উপর অতর্কিত হমলা চালায়।

 

জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক রিশাদ রেজুওয়ান বলেন, সকল আইনজীবীই মামলার কাজে ব্যাস্ত ছিলাম। এমন সময় কিছু দুষ্কৃতকারী আদালতে প্রবেশ করে একটি মামলার বিষয়ে একজন আইনজীবী সাথে কথা-কাটাকাটি করে ও পরে তাদের উপর হামলা করে। এতে আমাদের কয়েকজন আইনজীবী আহত হয়েছেন। এবিষয়ে জেলা আইনজীবী সমিতির কর্মকর্তাদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।

 

সহকারী পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন জানান, আদালত চত্বরে ছাত্রদের সাথে আইনজীবীদের একটি ঝামেলা হয়েছে। বিষয়টি তদন্ত করে বলা যাবে কি হয়েছে। এঘটনায় কাউকে আটক করা হয়নি। অভিযোগ পেলে আইনী ব্যবস্থা নেয়া হবে।#

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!