নারায়ণগঞ্জ রবিবার | ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লায় নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেফতার
শীর্ষ মাদক ব্যবসায়ী পেটকাটা রকিসহ গ্রেপ্তার ৫
সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?
ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার
ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক আটক
সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযানে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার
তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির
লালপুরে পঞ্চায়েত গঠনে, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় অভি’র সহযোগি ছিনতাইকারী ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু নিহত
সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ২ হাজার ইয়াবাসহ আটক ১
আড়াইহাজারে কচুরিপানা থেকে শটগান উদ্ধার
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, উচ্চঝুঁকিতে জ্বালানি বাজার
সারা বাংলাদেশের প্রতিটি ভূমি অফিস প্রশ্নবিদ্ধ – ভূমি প্রতিমন্ত্রী
৬ সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে ঝুলছে তালা আর অপেক্ষায় প্রতিমন্ত্রী !
নারী কেলেঙ্কারিতে ক্লোজ সদরের সেকেন্ড অফিসার মিলন
বন্দরে তরুণীকে ধর্ষণের ঘটনায় রহমত গ্রেপ্তার
বিশ্লেষণঃ পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প
হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিন অবরুদ্ধ
ফতুল্লায় ইমন হত্যাকান্ডে গ্রেপ্তার ২
সোনারগাঁয়ে আমান সিমেন্ট কারখানায় হামলা-ভাঙচুর
বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মান কাজ চালাচ্ছে মোকসেদ আলীগং !
ফুটপাত ছেড়ে দিতে এমপি মান্নানের ২ দিনের আলটিমেটাম
Next
Prev
প্রচ্ছদ
জামালপুরে তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে পাসপোর্ট কর্মকর্তার অসদাচরন

জামালপুরে তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে পাসপোর্ট কর্মকর্তার অসদাচরন

প্রকাশিতঃ
নিজস্ব প্রতিনিধি : জামালপুরে তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসদাচরন করেছে আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের সহকারী পরিচালক উত্তম কুমার দেব।
বুধবার দুপুর ২টার দিকে জামালপুর শহরতলীর বিজয় চত্বরে  আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের দ্বিতীয় তলায় এই ঘটনা ঘটে।
তথ্য চাওয়ায় সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার জাহাঙ্গীর আলম, যমুনা টেলিভিশনের জামালপুর প্রতিনিধি সাগর ফরাজী, দৈনিক দেশ রূপান্তর পত্রিকার জামালপুর প্রতিনিধি ময়না আকন্দ , ইনডিপেনডেন্ট টেলিভিশনের জামালপুর প্রতিনিধি সাইমুম সাব্বির শোভন ও  ক্যামেরা পার্সন শাওন মোল্লার সাথে অসদাচরন করা হয়। প্রেসক্লাব জামালপুরের সাধারন সম্পাদক ও সময় টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলম বলেন-‘দুপুর ২টার দিকে আমরা কয়েকজন সাংবাদিক কিছু তথ্যের জন্য পাসপোর্ট কার্যালয়ে যায়। সেখানে সহকারী পরিচালকের কক্ষে প্রবেশ করার আগেই উত্তম কুমার দেবকে দেখা যায়। তিনি দড়জায় দাড়িয়ে কয়েকজন সেবাগ্রহীতার সাথে গোপন আলাপ করছিলেন। আমরা পরিচয় দিতেই তিনি উত্তেজিত হয়ে যায়। তিনি আমাদেরকে তার কক্ষে প্রবেশ করতে দিচ্ছিলো না। পরে আমরা কিছু তথ্য চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে কক্ষে প্রবেশ করে। আমরা সবাই তার রুমে গিয়ে বসি।’ প্রেসক্লাব জামালপুরের কোষাধ্যক্ষ ও যমুনা টেলিভিশনের সাংবাদিক সাগর ফরাজী বলেন-‘এডি সাহেবের রুমে বসে আমরা কিছু তথ্য চায়। মাসে গড়ে কতজন পাসপোর্টের জন্য আবেদন করে? কোন ধরনের পাসপোর্ট বেশি হয়? এই দুইটি প্রশ্ন করার পরে তিনি আরো উত্তেজিত হয়ে উচ্চস্বরে বলেন- আমার কাছে কোনো তথ্য নেই। সব তথ্য ডিজি অফিসে। আপনারা ঢাকা যান। আমি এখন খেতে যাবো। আমার এতো সময় নেই। এই কথা বলে তিনি আমাদেরকে রুমের ভেতরে রেখে বের হয়ে যান এবং দড়জা লাগিয়ে দেয়ার চেষ্টা করেন। পরে আমরা বের হয়ে আসি।’
প্রেসক্লাব জামালপুরের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ও দৈনিক দেশ রুপান্তরের সাংবাদিক ময়না আকন্দ বলেন-‘একজন সাংবাদিক তথ্যের জন্য সরকারি কার্যালয়ে যেতেই পারে। তথ্য দেয়া যাবে কিনা সেটি পরের বিষয়। তথ্য দেয়া যাবে না বললেই আমরা চলে আসতাম। কিন্তু এমন ব্যবহার করাটা তার ঠিক হয়নি।’এমন ঘটনায় সহকারী পরিচালক উত্তম কুমার দেবের শাস্তির দাবি জানিয়েছে জামালপুরের সাংবাদিক নেতারা।
জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি জাহাঙ্গীর সেলিম বলেন-‘জামালপুর আঞ্চলিক পাসপোর্ট কার্যালয় নিয়ে হাজারো অভিযোগ রয়েছে। তাদের প্রতিটি শিরায় শিরায় অনিয়ম- দুর্নীতি। এবার আমরা এর শেষ দেখবো। প্রশাসনের কাছে আমাদের দাবি একটাই। পরিবর্তনের এই যুগে এমন দুর্নীতিবাজ কর্মকর্তা আমরা জামালপুরের মাটিতে দেখতে চায় না। তার বিচার না হলে আমরা কঠোর আন্দোলন গড়ে তুলবো।’
তবে এই বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি জামালপুর আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের সহকারী পরিচালক উত্তম কুমার দেব। তবে জেলা প্রশাসক মোঃ শফিউর রহমান জানান- ‘একজন সাংবাদিক তথ্যের জন্য সরকারি কার্যালয়ে যেতেই পারে।  সহকারী পরিচালকের এমন ব্যবহার করাটি ঠিক হয়নি। আমি এখনই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করছি।’
এর আগে জামালপুর আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের দুর্নীতি  ও অনিয়ম নিয়ে বিভিন্ন গনমাধ্যমে সংবাদ প্রকাশ করে জেলার সাংবাদিকেরা। সবশেষ দুর্নীতি ও অনিয়মের কারনে সোমবার পাসপোর্ট কার্যালয়ে গিয়ে প্রতিবাদ ও হুশিয়ারি করে জামালপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা। পরে ব্যবস্থা গ্রহনের জন্য জেলা প্রশাসকের কাছে লিখিতভাবে আবেদন করে তারা।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!