নারায়ণগঞ্জ শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
এমপিকে দিয়ে উদ্বোধন, কুতুবপুরে অনুদানের নামে চাঁদাবাজি!
সিদ্ধিরগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশ বলছে ……..
ঘনঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ বকশীগঞ্জের জনজীবন,
সিদ্ধিরগঞ্জে স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু
ফতুল্লায় বিএনপি নেতাকে যুবদলের মারধর, বহিষ্কার ৪
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
ফতুল্লায় ইয়াবাসহ গ্রেপ্তার ২
আড়াইহাজারে নানাবাড়িতে বেড়াতে এসে দুই ভাইয়ের করুন মৃত্যু
রাজনৈতিক কর্মকাণ্ড করলে ব্যবস্থা নেবে পুলিশ,আইভীর বাসার সামনে সিসি ক্যামেরা
বিএনপি নেতার ওপর যুবদল কর্মীদের হামলা,
বিডব্লিউ লিমিটেডকে স্বনির্ভর শিপইয়ার্ডে রূপান্তর করতে উদ্যোগ নেওয়া হয়েছে – নৌবাহিনী প্রধান
রোববার রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
বকশীগঞ্জে বজ্রপাতে বাবা-ছেলে গুরুতর আহত
বক্তাবলী ইউনিয়ন পরিষদের সোয়া ৩ কোটি টাকার বাজেট ঘোষনা
রূপগঞ্জে চকলেটের প্রলোভনে ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা
রূপগঞ্জে চাঁদা না পেয়ে মুক্তিযোদ্ধাসহ ৩ জনকে কুপিয়ে জখম
তীব্র তাপদাহে পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকদের জন্য ডিসি ও এসপির মানবিক উদ্যোগ
বিদ্যুতের দাম বাড়াল সরকার
ডিক্রীরচর খেয়াঘাটের ইজারার টাকা লুটেপুটে খাচ্ছে কারা! তদন্তের দাবী
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে চাপে মানুষ
বন্দরে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু: আহত ২
লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবসে ভক্ততে মুখর বারদী
আমতলীতে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ 
বিদ্যুতের দাম বৃদ্ধির আভাস, কেন আবার সন্ধ্যায় দোকানপাট বন্ধের নির্দেশ
আমতলীতে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্যের মৃত্যু 
খালের জমিতে ৫ তলা ভবন, ভেঙ্গে দিল প্রশাসন
Next
Prev
প্রচ্ছদ
জামালপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির নেতাকে অব্যাহতি

জামালপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির নেতাকে অব্যাহতি

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি।।

জামালপুরে পানি উন্নয়ন বোর্ডের সরকারি পুকুর থেকে  দিনে-দুপুরে মাছ চুরির অভিযোগ উঠেছে বিএনপির ওয়ার্ড নেতার বিরুদ্ধে।

 

শনিবার (২৯ মার্চ) জামালপুর পানি উন্নয়ন বোর্ডের কার্যালয়ের প্রাঙ্গনে এই ঘটনা ঘটে। ওই বিএনপি নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ করেছে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। এতে করে ওই নেতাকে দল থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে বিএনপি।

 

জামালপুর পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, শনিবার সকালে জামালপুর পৌর শহরের ৭নং ওয়ার্ড বিএনপির কোষাধ্যক্ষ ও পশ্চিম ফুলবাড়িয়া এলাকার সাদেক মিয়ার ছেলে আপেল মাহমুদ সহ ১০ থেকে ১২ জন নিয়ে পানি উন্নয়ন বোর্ডের কার্যালয়ের ভেতরের পুকুরে জাল দিয়ে মাছ ধরা শুরু করেন।

 

খবর পেয়ে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও কর্মচারীরা পুকুর পাড়ে গিয়ে তাকে মাছ ধরতে নিষেধ করেন। এ সময় বিএনপি নেতা কর্মকর্তা ও কর্মচারিদের কথায় কর্ণপাত না করে উল্টো তাদের বিভিন্নভাবে হুমকি দেন ও খারাপ আচরণ করেন।

 

পরে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দিলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে হাজির হলে তার আগেই ওই নেতা পুকুরের মাছ ধরে নিয়ে যায়।

 

এই ঘটনায় দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা আপেল মাহমুদকে দলীয় পদ থেকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে।

 

জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো: নকিবুজ্জামান খান জানান, তিন মাস আগে আমরা পুকুরে মাছ অবমুক্ত করেছিলাম। পুকুরের মাছ খুব বেশী বড় হয়নি, হঠাৎ অফিস থেকে খবর পাই আপেল নামের এক ব্যক্তি জাল ফেলে মাছ ধরছেন। পরে উপ-বিভাগীয় প্রকৌশলী শফিকুল ইসলামসহ আমরা কয়েকজন পুকুর পাড়ে যাই। কিন্তু এর আগেই তারা মাছ ধরে নিয়ে চলে গেছে। তবে তখন পুকুর পাড়ে ওই নেতা ও তার লোকজন ছিল। এ সময় ওই নেতা কর্মকর্তা শফিকুল ইসলামকে নানাভাবে হুমকি দেয়। এর আগেও পুকুরে মাছ ছাড়ার ব্যাপারে তিনি এসেছিলেন। এ সময় তিনি বলেছেন, ১৪ বছর অমুকরা খাইছে। এখন তিনি পুকুরে মাছ ছাড়বেন।  এ ঘটনায় আমরা থানায় একটি অভিযোগ দিয়েছি।

 

এ বিষয়ে বিএনপি নেতা আপেল মাহমুদ বলেন, সরকারি পুকুরে আমি মাছ অবমুক্ত করছি। মাছ ধরা এবং ছাড়া নিয়েতো কোন সমস্যা নাই।

জামালপুর শহর বিএনপির সাধারন সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদ জানান, শনিবার বিকেলে তাকে দল থেকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে। আমরা দলীয়ভাবে বসে স্থায়ী অব্যাহতির বিষয়ে সিদ্ধান্ত নিবো।

 

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো: আতিক বলে, পানি উন্নয়ন বোর্ডের পুকুরে মাছ চুরির বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।

 

 

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!