নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
গঠনমুলক সংবাদ পরিবেশন দেশ ও জাতির জন্য মঙ্গলজনক – রিয়াদ মো.চৌধুরী
বিএনপি প্রতিশ্রুতির নামে জনগণের সঙ্গে প্রতারণা করেছে: শফিকুর রহমান
অপসাংবাদিকতা বেশীদিন টিকে না – আবু আল ইউসুফ খান টিপু
ভূতুড়ে বিল ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে আবদুল জব্বারের তীব্র ক্ষোভ
সোনারগাঁয়ে গাঁজাসহ নারী মাদককারবারি গ্রেপ্তার
চাষাড়ায় গুলিবিদ্ধ লাশ উদ্ধার
বাংলাদেশে বড় ঋণ খেলাপিরা কেন শাস্তি পায় না?
জাকির খান ও তার কথিত পিএস এর বিরুদ্ধে মারিয়ার সংবাদ সম্মেলন
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
ফতুল্লায় পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার
বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা!!
বক্তাবলীতে ফ্যাসিবাদের দোসর যুবলীগ নেতা তুষার প্রকাশ্যে!
Next
Prev
প্রচ্ছদ
জামালপুরে বাস-অটোরিক্সা সংঘর্ষে চালক নিহত বাসে আগুন

জামালপুরে বাস-অটোরিক্সা সংঘর্ষে চালক নিহত বাসে আগুন

প্রকাশিতঃ
লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি।।
জামালপুরে বাস ও ব্যাটারিচালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে অটোচালক আবুল কাশেমের(৩৫) মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় আহত হয়েছেন তিন যাত্রী। দুর্ঘটনার পর স্থানীয়রা ঘাতক বাসে অগ্নিসংযোগ করলে প্রতিবাদে বাস মালিক, চালক ও শ্রমিকরা সড়ক অবরোধ করে।
রবিবার জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের জয়রামপুর এলাকায় জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে ঢাকা থেকে জামালপুরগামী রাজিব পরিবহণের একটি বাসের সাথে নান্দিনাগামী একটি যাত্রীবাহী অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা অটোরিক্সার চালক ও যাত্রীদের গুরুত্বর আহত অবস্থায় জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পৌর এলাকার হরিপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে অটোচালক আবুল কাসেমকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় গুরুত্বর আহত তিন যাত্রীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে আহতদের পরিচয় জানা যায়নি। এই ঘটনায় স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে ঘাতক বাসটিকে আটক ও অগ্নিসংযোগ করে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে বাসে অগ্নিসংযোগের প্রতিবাদে দুপুরে পৌর শহরের পুরাতন ফেরিঘাট এলাকায় সড়কে বাস দাড় করিয়ে সড়ক অবরোধ করে বাস মালিক, চালক ও শ্রমিকরা। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হলে প্রশাসনের আশ^াসে এক ঘন্টা পর বাস মালিক, চালক ও শ্রমিকরা অবরোধ তুলে নেয়।
এ ব্যাপারে জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শুভ সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনায় দু:খ প্রকাশ করে বলেন, দুর্ঘটনা ঘটলে আইনগত পদক্ষেপ নিতে হবে। কিন্তু আওয়ামী লীগের প্রেতাত্মারা বাসটিতে অগ্নিসংযোগ করেছে। যে দুর্বৃত্তরা বাসে আগুন দিয়েছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। বাসে অগ্নিসংযোগকারীদের আগামী ২৪ ঘন্টার মধ্যে আইনের আওতায় আনতে হবে। প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নিলেও দুর্বৃত্তদের গ্রেফতার করা না হলে জেলা বাস-মিনিবাস মালিক সমিতির পক্ষ থেকে অবরোধ কর্মসুচি দেয়া হবে। মহাসড়কে অটোরিক্সার কারণে বাস চলাচলে বিঘœ ঘটে এবং দুর্ঘটনা ঘটে, তাই অটোরিক্সা নিয়ন্ত্রণের দাবী জানান তিনি।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো: আতিক জানান, বাসের সাথে অটোরিক্সার সংঘর্ষে একজন নিহত ও তিনজন আহত হয়েছে, আহতদের পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনার পর স্থানীয়রা বাসে অগ্নিসংযোগ করে এবং এর প্রতিবাদে বাস মালিক, চালক ও শ্রমিকরা সড়ক অবরোধ করে। দুর্ঘটনায় মৃত্যু ও বাসে অগ্নিসংযোগের ঘটনায় আলাদা আলাদা মামলা নেয়া হবে। তবে এ ব্যাপারে কেউ কোন অভিযোগ করেনি। নিহতের মরদেহ ময়নাতদন্ত ও পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!