নারায়ণগঞ্জ বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
লক্ষী নারায়ণ দূর্গা মন্দির নিয়ে বিএসপি নেতা টনি মল্লিকের হুশিয়ারী!
আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া,
সৌদিস্থ বাংলাদেশ হাইকমিশনারের ব্যর্থতার বলি “নজরুল-সিতি”
রাজনৈতিক সরকারের সময়ও মব থামছে না কেন, নেপথ্যে কী?
বিএনপির অন্তর্কোন্দলে ৯ মাসে নিহত ৪০
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২২, ইয়াবা উদ্ধার 
সোনারগাঁয়ে চণ্ডীপাঠ ও মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু
সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
কাঁচপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ ৪ জনই না ফেরার দেশে
শারদীয় দূর্গাপুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিএসপি’র বস্ত্র বিতরন
আড়াইহাজারে স্ত্রীর প্রেমিকের ঘর থেকে স্বামীর বস্তাবন্দী লাশ উদ্ধার
দেড় বছরে অন্তর্বর্তী সরকার ব্যাপক ক্ষতি করেছে: পর্যটনমন্ত্রী মিল্লাত
জামালপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
জামালপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১ হাজার ৪৯২ আনসার-ভিডিপি সদস্য প্রস্তুত
জামালপুরের দেওয়াণগঞ্জ কামিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
আলীরটেকের গঞ্জকুমারিয়া এলাকার মূর্তিমান আতংক কামাল মাদবর
বকশীগঞ্জে দেড় লাখ টাকার অবৈধ রিং জাল জব্দ, ধ্বংস
Next
Prev
প্রচ্ছদ
জামালপুরে শিশুদের নিরাপত্তায় পুলিশ প্রশাসনের ভূমিকা শীর্ষক সভা

জামালপুরে শিশুদের নিরাপত্তায় পুলিশ প্রশাসনের ভূমিকা শীর্ষক সভা

প্রকাশিতঃ
নিজস্ব প্রতিনিধি;
‘সবার আগে শিশু, এই নীতিতে অটল থেকে ভাববো সকল কিছু’ এ শ্লোগান সামনে রেখে বুধবার জামালপরে শিশুদের নিরাপত্তায় পুলিশ প্রশাসন ও অংশীজনের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অবস এন্ড ক্রাইম) মোঃ সোহেল মাহমুদ।
পুলিশ সুপারের সভা কক্ষ আলোচনা সভায় সভাপতিত্ব করেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম। সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ সোহরাব হোসেন, জেলা প্রবেশন কর্মকর্তা আব্দুস সালাম, জেলা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল হাসান, জেলা পুলিশের গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাহনেওয়াজ, নারী ও শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা জ্যোৎস্না বেগম, ওয়ার্ল্ড ভিশনের অ্যাডভোকেসি বিশেষজ্ঞ তানজিমুল ইসলাম, জামালপুর এপির এরিয়ার ম্যানেজার সাগর ডি কস্তা, শিশু ফোরামের সহসভাপতি অর্পা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উন্নয়ন সংঘ, জামালপুর এরিয়া প্রোগ্রামের ব্যবস্থাপক মিনারা পারভীন।
সভায় ৩০ জন পুলিশ কর্মকর্তা, সদস্য, প্রবেশন কর্মকর্তাসহ ৪০ জন অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ বলেন শিশুদের সর্বোত্তম সুরক্ষায় স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালে শিশু আইন প্রণয়ন করেন। সময়ের প্রয়োজন ও চাহিদা বিবেচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৩ সালে শিশু আইনটি সংশোধন করে সময়োপযোগী করেন। সরকার ঘোষিত স্মার্ট ও উন্নত বাংলাদেশ গড়তে হলে আজকের শিশুদের শুধু নিরাপত্তাই নয় শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া, কারিগরী এবং তথ্য-প্রযুক্তিসহ দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এ ধরণের সচেতনমূলক অনুষ্ঠান প্রত্যেক থানা ও কমিউনিটিতে আয়োজন করার জন্য তিনি ওয়ার্ল্ড ভিশন ও উন্নয়ন সংঘের প্রতি আহ্বান জানান।
উল্লেখ হংকং এর আর্থিক সহায়তায় ওয়ার্ল্ড ভিশন ও উন্নয়ন সংঘের যৌথ উদ্যোগে জামালপুর সদর উপজেলার লক্ষিরচর, শরিফপুর ও জামালপুর পৌরসভায় ১০ বছর মেয়াদী জামালপুর এরিয়া প্রোগ্রামের আওতায় বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। এরই ধারাবাহিকতায় এ সভাটি অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন স্মার্ট ফোনের ব্যবহার নিয়ন্ত্রণ করা, বেপোরোয়ার মটর সাইকেল চালানো বন্ধ করা, বিভিন্ন ওয়াজ মাহফিল ও মসজিদ নির্মান কাজে শিশুদের দিয়ে রাস্তায় চাঁদা তোলা বন্ধ করা, অটোরিক্সা চালনাসহ বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজ থেকে শিশুদের বিরত রাখা, ধর্মীয় অনুশাসন এবং শুদ্ধ সংস্কৃতি চর্চায় শিশুদের নিবিড়ভাবে যুক্ত করতে পারলেই শিশুরা নিরাপদে থাকবে।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!