নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
ফতুল্লায় পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার
বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা!!
বক্তাবলীতে ফ্যাসিবাদের দোসর যুবলীগ নেতা তুষার প্রকাশ্যে!
বন্দরে পুলিশের সহযোগিতায় পৈত্রিক বাড়ি দখলের অভিযোগ বিএনপি নেতা হান্নানের বিরুদ্ধে
২ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর
জেলার শ্রেষ্ঠ অফিসার এস আই নন্দন সরকার
শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
বকশীগঞ্জে গুলশান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ৮ দোকান
চড়া দামে সার বিক্রি করায় জামালপুরে দুই ডিলারকে জরিমানা
নারায়ণগঞ্জ জেলা কারাগার: অনিয়মই যেখানে নিয়ম !!
Next
Prev
প্রচ্ছদ
জামালপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল্লাহ সাইফ

জামালপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল্লাহ সাইফ

প্রকাশিতঃ

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি।।টানা তৃতীয় বার জামালপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল্লাহ সাইফ।

 

সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ভূমিকা,পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রণীত অভিন্ন মানদন্ডের আলোকে জেলা পুলিশ কর্তৃক তিনি এই স্বীকৃতি লাভ করেন।

জামালপুরের পুলিশ সুপার রফিকুল ইসলাম পিপিএম এর হাত থেকে তিনি শুভেচ্ছা স্মারক ও সম্মাননা সনদ গ্রহণ করেন।

 

এছাড়াও ফেব্রুয়ারী/২৫ এ ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার অভিজিৎ দাসসহ,ইসলামপুরকে শ্রেষ্ঠ সার্কেল হিসেবে ঘোষণা করা হয়। এ সময় জামালপুর জেলা পুলিশের জানুয়ারী মাসের বিভিন্ন ক্যাটাগরিতে সাফল্য অর্জনকারী অফিসার এবং ফোর্সকে পুরস্কৃত প্রদান করা হয়।

 

১২ ফেব্রুয়ারী বুধবার জামালপুর জেলা পুলিশ লাইন্স ড্রিল শেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

 

পুলিশ সুপার রফিকুল ইসলাম পিপিএম এর সভাপতিত্বে সভায় পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত(প্রশাসন ও অর্থ);মোঃ মাসুদ আনোয়ার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ সোহেল মাহমুদ পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন ; মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ সাইদুর রহমান, দেওয়ানগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (মেডিক্যাল অফিসার) ড. রেহেনা জান্নাত, পুলিশ লাইন্স জামালপুর সহ সকল থানার অফিসার ইনচার্জ, ইন্সপেক্টর (তদন্ত) সহ জেলার সকল ফাঁড়ি, তদন্তকেন্দ্র, ট্রাফিক, কোর্ট ও পুলিশ সদস্যগণ এবং সিভিল ষ্টাফগণ উপস্থিত ছিলেন।

 

জানা গেছে, ওসি সাইফুল্লাহ সাইফ যোগদানের শুরুতেই মাদকের বিরুদ্ধে একাধিক অভিযান, মামলা নিষ্পত্তি, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর, সামাজিক সৌহার্দ্য সম্প্রীতি বৃদ্ধিতে ভূমিকা রাখা, জমিজমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তিসহ সুষ্ঠু সুন্দরভাবে দুর্গাপূজা উদযাপন এবং সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ভূমিকা রাখেন।  তার এই ভূমিকার কৃতিত্ব হিসাবে শ্রেষ্ঠ ওসির সম্মানে ভূষিত করা হয়।

 

ওসি সাইফুল্লাহ সাইফ বলেন বলেন, এই অর্জন পেশাগত জীবনকে সামনের দিকে এগিয়ে নিবে। কাজের অনুপ্রেরণা যোগাবে। এই অর্জন ধরে রাখতে তিনি ইসলামপুর থানার অন্যান্য পুলিশসহ উপজেলার সর্বস্তরের জনগণের সার্বিক সহযোগিতা চেয়েছেন।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!