এজেএম আহছানুজ্জামান ফিরোজ, শেরপুর প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শেরপুর জেলা শাখার নব গঠিত আহ্বায়ক কমিটিতে এসএসসি ৯৪ ব্যাচ ও শ্রীবরদী পৌর বিএনপির সভাপতি মোঃ ফজলুল হক চৌধুরী অকুল কে সদস্য মনোনীত করায় বন্ধু সংবর্ধনা দেওয়া হয়েছে। ২০ জুন শুক্রবার বিকালে শ্রীবরদী এ পিপি আই বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ৯৪ আয়োজনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হলরুমে ওই বন্ধু সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সংবর্ধনা অনুষ্ঠানে ৯৪ ব্যাচের ছাত্র এডভোকেট মোহাম্মদ ফরহাদ আলীর সভাপতিত্বে ও সাইফুল ইসলাম তালুকদারের সঞ্চালনায় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মনোনীত হওয়ায় অকুল চৌধুরীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন শ্রীবরদী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদুজ্জামান ফরিদ, মোঃ হাবিবুর রহমান কালু, শ্রী সেতু সাহা, মোঃ মনিরুজ্জামান মনি, মোঃ শাহজাহান, মোঃ মঞ্জুরুল ইসলাম, সুন্দর আলী, মোঃ তানজিরুল ইসলাম মিস্টার, মানিক, মামুন প্রমুখ। এছাড়া উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে শ্রীবরদী এপিপি আই ৯৪ এসএসসি ব্যাচের বন্ধুরা উপস্থিত ছিলেন।




