নারায়ণগঞ্জ বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
লক্ষী নারায়ণ দূর্গা মন্দির নিয়ে বিএসপি নেতা টনি মল্লিকের হুশিয়ারী!
আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া,
সৌদিস্থ বাংলাদেশ হাইকমিশনারের ব্যর্থতার বলি “নজরুল-সিতি”
রাজনৈতিক সরকারের সময়ও মব থামছে না কেন, নেপথ্যে কী?
বিএনপির অন্তর্কোন্দলে ৯ মাসে নিহত ৪০
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২২, ইয়াবা উদ্ধার 
সোনারগাঁয়ে চণ্ডীপাঠ ও মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু
সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
কাঁচপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ ৪ জনই না ফেরার দেশে
শারদীয় দূর্গাপুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিএসপি’র বস্ত্র বিতরন
আড়াইহাজারে স্ত্রীর প্রেমিকের ঘর থেকে স্বামীর বস্তাবন্দী লাশ উদ্ধার
দেড় বছরে অন্তর্বর্তী সরকার ব্যাপক ক্ষতি করেছে: পর্যটনমন্ত্রী মিল্লাত
জামালপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
জামালপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১ হাজার ৪৯২ আনসার-ভিডিপি সদস্য প্রস্তুত
জামালপুরের দেওয়াণগঞ্জ কামিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
আলীরটেকের গঞ্জকুমারিয়া এলাকার মূর্তিমান আতংক কামাল মাদবর
বকশীগঞ্জে দেড় লাখ টাকার অবৈধ রিং জাল জব্দ, ধ্বংস
Next
Prev
প্রচ্ছদ
তালতলীতে গরু ও ছাগল দেওয়ার কথা বলে টাকা নিয়ে টেকনিশিয়ান পলাতক

তালতলীতে গরু ও ছাগল দেওয়ার কথা বলে টাকা নিয়ে টেকনিশিয়ান পলাতক

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter

মাইনুল ইসলাম রাজু আমতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার তালতলী উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের এ. আই টেকনিশিয়ান আব্দুল কাদেরের বিরুদ্ধে গরু ও ছাগল দেওয়ার কথা বলে ৩৫ জন লোকের নিকট থেকে দেড় লক্ষাধিক টাকা তুলে পালিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে ইউএনওর নিকট লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা। টাকা আত্মসাতের পর থেকেই ওই টেকনিশিয়ান দুই মাস ধরে পলাতক রয়েছে। ভুক্তভোগীরা টাকা আদায়ের জন্য তার গ্রামের বাড়ি ছাতন পারা গেলে সে টাকা না দিয়ে উল্টো তাদের মারতে চায় বলেও অভিযোগ রয়েছে। এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জেলা কার্যালয়ে চিঠি দিয়েছেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা। পলাতক কাদের বরবগী ইউনিয়নের ছাতনপাড়া গ্রামের শানু হাওলাদারের ছেলে।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, তালতলী উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের ‘কৃত্রিম প্রজনন‘ প্রকল্পের এ. আই টেকনিশিয়ান আব্দুল কাদের প্রাণিসম্পদ অধিদপ্তরের মাধ্যমে গরু ও ছাগল দেয়ার কথা বলে নিশানবাড়িয়া ইউনিয়নের মরানিদ্রা এলাকার ৩৫ জন লোকের কাছে থেকে এনআইডি কার্ড, ছবি ও বিকাশের মাধ্যমে জন প্রতি ৫ হাজার টাকা করে সর্বমোট ১ লাখ ৭৫ হাজার টাকা ঘুষ নেন। টাকা নেয়ার দীর্ঘদিন পরও গরু ছাগল পায়নি ওই ব্যাক্তিরা। এরপর তার কাছে টাকা ফেরত চাইলে সে নানা ছলনা শুরু করেন। টাকা ফেরৎ না দিয়ে কাদের গত ফেব্রুয়ারি মাসে এলাকা ছেড়ে পালিয়ে যান। পরে ভুক্তভোগীরা আব্দুল কাদেরকে খুঁজতে তার বাড়িতে গেলে পরিবারের লোকজন হত্যার হুমকি দেয়।

মরা নিন্দ্রা গ্রামের ভুক্তভোগী পারভীন বেগম বলেন, ‘চলতি বছরের জানুয়ারি মাসে প্রাণিসম্পদ অধিদপ্তরের মাধ্যমে আমাকে একটি বকনা বাছুর দেয়ার কথা বলেন। এ জন্য জনপ্রতি ৫ হাজার টাকা ঘুষ দাবী করেন। পরে ধার–দেনা করে আমরা তাকে টাকা দেই। কিন্তু এর পর থেকে আজ–কাল করে ঘোরাচ্ছেন, গরু ছাগল দিচ্ছেন না। এখন তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না।‘ একই গ্রামের সুমাইয়া বেগম অভিযোগ করে বলেন, আমার নিকট থেকে ছাগল দেওয়ার কথা বলে ৫ হাজার টাকা নিয়েছে। এখন পর্যন্ত ছাগলও পাইনাই টাকাও ফেরৎ পাই নাই।

ভুক্তভোগী বেল্লাল খান বলেন, ‘আব্দুল কাদের প্রাণিসম্পদ অধিদপ্তরের মাধ্যমে আমিসহ এলাকার বিধবা, প্রতিবন্ধী, ক্যান্সার আক্রান্তসহ ৩৫ জনের কাছ থেকে গরু ও চাগল দেওয়ার কথা বলে টাকা নিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত কাউকে গরু ছাগল দেয়নি। গত দুই মাস ধরে আত্মগোপনে চলে গেছে তাঁর কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। এখন আমাদের টাকা ফেরত পাওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।’

তিনি আরো বলেন, কাদেরের ছাতন পারা গ্রামের বাড়িতে গেলে সে আমাদের মারার জন্য হুমকি দিছে। অভিযুক্ত আব্দুল কাদেরের টাকা নেওয়ার কথা স্বীকার করে বলেন, আমি টাকা নিয়ে খরচ করে ফেলেছি। সকলের টাকা আমি অল্প সময়ের মধ্যে ফেরৎ দেব।

তালতলী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সাদেকুর রহমান বলেন, আব্দুল কাদের প্রাণিসম্পদ অধিদপ্তরের মাধ্যমে গরু চাগল দেওয়ার কথা বলে টাকা আত্মসাতের বিষয়ে জানতে পেরেছি। তিনি আরও বলেন, ‘আব্দুল কাদের গত দুই মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত থাকায় তাকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু তিনি কোনো উত্তর না দেওয়া ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি দিয়েছি।‘

তালতলী উপজেলা নিবার্হী কর্মকর্তা উম্মে সালমা বলেন, এ বিষয়ে ভুক্তভোগীদের নিকট থেকে লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তালতলী থানার ওসিকে ব্যবস্থা নেওয়ার জন্য পাঠিয়েছি।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!