নারায়ণগঞ্জ শনিবার | ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
টিপু’র মতো কি মুকুলের ভাগ্যে আছে পিটুনী,শংকা নেতাকর্মীদের
লংমার্চের মধ্য দিয়ে ‘বড় আন্দোলনের’ পথ খুঁজছে জামায়াত-এনসিপি?
তালতলীতে বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ১৪ জেলেকে জীবিত উদ্ধার
সোনারগাঁয়ে চায়না দুয়ারি জাল জব্দ, জরিমানা
জামালপুরে ধর্ষণের দায়ে একজনকে যাবজ্জীবন কারাদন্ড
ইসলামপুরে ড্রোন পরিচালনা ও রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ কর্মশালা
সোনারগাঁয়ে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
বন্দর থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১২
৫ লাখ টাকা না দিলে দোসর বানিয়ে ২৪ ঘন্টার মধ্যে ধরিয়ে দেয়ার হুমকী ছাত্রদলের রোমানের!!
লক্ষীনারায়ণ দূর্গা মন্দির দখলমুক্ত করতে প্রধানমন্ত্রী বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
সোনারগাঁয়ে উপজেলা প্রশাসন ও সওজের উদ্যোগে অবৈধ স্থাপনা উচ্ছেদ
রূপগঞ্জে পাইপগান ও দেশি অস্ত্রসহ গ্রেপ্তার ২
আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল!
অনিয়মের অভিযোগে ডব্লিউএইচও থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ: রয়টার্স
আমতলীতে সহপাঠীর দেওয়া আখরোট খেয়ে ৭ ছাত্রী হাসপাতালে
সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতা দর্জি সেলিমের শেল্টারে ৩ সহোদরের রমরমা মাদক ব্যবসা
মাদকবিরোধী অভিযানে ধরা পড়ে না বিহারি কলোনির তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীরা
জালে জড়ানো জেলে জীবন, হয়ত মাছে-নয়তো ঋণে
“বিদ্রোহী” চেতনায় জাগ্রত হোক নতুন প্রজন্ম : সদর ইউএনও
রূপগঞ্জে উন্নয়নকাজে কোটি টাকার চেক বিতরণ
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে নারী মাদক ব্যবসায়ীসহ আটক-২৩
রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব!
বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু
আমতলী উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি ওমর ফারুক সম্পাদক ইউসুফ
সোনারগাঁয়ে মাদকের আস্তানায় পুলিশের হানা,,আটক-৩০
সোনারগাঁয়ে বিএনপির দুই গ্রুপের মারামারি বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাট
ফতুল্লায় জেন্ডার সংবেদনশীল গনমাধ্যমের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
বন্দরে ২০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ফতুল্লায় বিদেশী হুইস্কিসহ কৃষকদলের সেক্রেটারী গ্রেফতার!
বকশীগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৮ দোকানিকে চেক প্রদান
Next
Prev
প্রচ্ছদ
তালতলীতে বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ১৪ জেলেকে জীবিত উদ্ধার

তালতলীতে বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ১৪ জেলেকে জীবিত উদ্ধার

প্রকাশিতঃ

ডুবে যাওয়া ‘এফবি মায়ের দোয়া’র সন্ধান মেলেনি; উদ্ধার হওয়া সবাই সুস্থ

 

মাইনুল ইসলাম রাজু, আমতলী (বরগুনা) প্রতিনিধি

 

বরগুনার তালতলীতে বঙ্গোপসাগরে মাছ শিকার শেষে উপকূলে ফেরার পথে উত্তাল ঢেউয়ের কবলে পড়ে ‘এফবি মায়ের দোয়া’ নামে একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এতে ট্রলারে থাকা ১৪ জেলেকে অন্য একটি মাছ ধরার ট্রলারের সহায়তায় জীবিত ও অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে ডুবে যাওয়া ট্রলারটির এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি।

 

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তালতলী উপজেলার ফকিরঘাট মৎস্য অবতরণ উপকেন্দ্র থেকে প্রায় ১৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে বঙ্গোপসাগরের দুবলার চরসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। উদ্ধার হওয়া জেলেদের মধ্যে ১৩ জন তালতলী উপজেলার এবং একজন সাতক্ষীরা জেলার বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা অতীশ সরকার।

 

খোঁজ নিয়ে জানা গেছে, বুধবার তালতলী উপজেলার নিদ্রা এলাকার জাফর মিয়ার মালিকানাধীন ‘এফবি মায়ের দোয়া’ ট্রলারটি ১৪ জন জেলেকে নিয়ে বঙ্গোপসাগরে মাছ শিকারে যায়। বৃহস্পতিবার সাগরের আবহাওয়া খারাপ হয়ে উত্তাল ঢেউ সৃষ্টি হলে জেলেরা উপকূলে ফেরার চেষ্টা করেন। এ সময় ফকিরঘাট মৎস্য অবতরণ উপকেন্দ্র থেকে প্রায় ১৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে উত্তাল ঢেউয়ের মধ্যে ট্রলারটি উল্টে ডুবে যায়।

 

ট্রলারডুবির খবর পেয়ে ফকিরঘাট মৎস্য অবতরণ কেন্দ্র ও স্থানীয় জেলেরা দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করেন। পরে রাত ১০টার দিকে সাগরে ভাসমান অবস্থায় ‘সেলিম মাঝি’র ট্রলারের সহায়তায় ১৪ জেলেকে উদ্ধার করা হয়। পরে তারা নিরাপদে উপকূলে ফিরে নিজ নিজ বাড়িতে চলে যান।

 

উদ্ধারকারী ট্রলারের মাঝি রাজু মিয়া বলেন, “খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। রাত ১০টার দিকে সাগরে ভাসতে থাকা ১৪ জেলেকে অক্ষত অবস্থায় উদ্ধার করি। তবে সাগর উত্তাল থাকায় ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করা সম্ভব হয়নি।”

 

ফকিরঘাট মৎস্য অবতরণ কেন্দ্রের মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি মো. মজিবর ফরাজী বলেন, “সাগর উত্তাল থাকায় ফকিরঘাটে ফেরার পথে ট্রলারটি ডুবে যায়। খবর পাওয়ার পরপরই ঘাটে থাকা জেলেদের ট্রলার পাঠিয়ে ১৪ জনকেই উদ্ধার করা হয়েছে। তারা সবাই সুস্থ ও নিরাপদে বাড়ি ফিরেছেন।”

 

তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা অতীশ সরকার বলেন, ট্রলারডুবির ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি। উদ্ধার হওয়া ১৪ জেলেই সুস্থ আছেন এবং তাদের নিরাপদে উপকূলে ফিরিয়ে আনা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উদ্ধার হওয়া জেলেদের শুকনো খাবার ও চাল সহায়তা দেওয়া হবে।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!