নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
দুঃস্থ-অসহায় মানুষের ভাগ্য পরিবর্তনে বিত্তবানদের এগিয়ে আসতে হবে- ধর্মমন্ত্রী

দুঃস্থ-অসহায় মানুষের ভাগ্য পরিবর্তনে বিত্তবানদের এগিয়ে আসতে হবে- ধর্মমন্ত্রী

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter
আক্রামুজ্জামান আশিক,জামালপুর প্রতিনিধি।।
ধর্মমন্ত্রী মোঃ ফরিদুল হক খান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের দুঃস্থ-অসহায় মানুষের কল্যাণে নিরলস কাজ করে যাচ্ছেন। সরকারের পাশাপাশি  দুঃস্থ-অসহায় মানুষের ভাগ্য পরিবর্তনে বিত্তবানদের এগিয়ে আসতে হবে।
শনিবার পহেলা জুন দুপুরে জামালপুরে ইসলামপুর উপজেলা প্রশাসন আয়োজনে আলহাজ্ব আব্দুল বারী মন্ডল মিলনায়তনে সরকারী অনুদানের কয়েকটি কর্মসূচির অধীনে দুঃস্থ-অসহায় ও উপকারভোগী ৬শত জনের মাঝে সরকারি যাকাত ফান্ড ও ধর্ম মন্ত্রণালয়ের স্বেচ্ছাধীন তহবিলের চেক, ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীর অনুদান,  প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে প্রাপ্ত আর্থিক অনুদানের চেক, বার্ষিক উন্নয়ন কর্মসূচির অধীনে বিভিন্ন প্রতিষ্ঠানে অগ্নি নির্বাপন যন্ত্র, সেলাই মেশিন, সবজি বীজ, পশু ও প্রাণির কৃমিনাশক ট্যাবলেট,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্যানিটারী ন্যাপকিন,  ব্রেঞ্চ,হিজড়াদের মাঝে অনুদান ও স্বপ্ন প্রকল্পের কর্মীদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ধর্মমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালে বাংলাদেশকে উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন।  তার এই অঙ্গীকার বাস্তবায়ন করতে হলে সমাজের সর্বস্তরের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে হবে। তাদের জীবনমান উন্নত করতে হবে। কাউকে পিছিয়ে রেখে উন্নত বাংলাদেশ গঠন সম্ভব নয়। এ কারণে সরকার নানামুখী সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে।
অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে সরকারের প্রদক্ষেপসমূহ তুলে ধরে ধর্মমন্ত্রী বলেন, শেখ হাসিনাই প্রথম রাষ্ট্রীয়ভাবে সমাজের দুঃস্থ-অসহায় মানুষের জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচি গ্রহণ করেন। তিনি অসহায় বয়স্ক, বিধবা ও স্বামী পরিত্যক্ততা নারী, প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ভাতা কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছেন। এ সকল সামাজিক নিরাপত্তা কর্মসূচির পরিধি ও ভাতার পরিমাণ ক্রমাগতভাবে বৃদ্ধি করা হচ্ছে। এছাড়া, দেশের বৃহৎ একটি জনগোষ্ঠীকে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে এতে উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. জামাল আব্দুন নাছের বাবুল,নবাগত উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. আঃ সালাম,ভাইস চেয়ারম্যান আঃ খালেক আকন্দ,অধ্যক্ষ জামাল আবু নাছের চৌধুরী চার্লেছসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!