নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
গঠনমুলক সংবাদ পরিবেশন দেশ ও জাতির জন্য মঙ্গলজনক – রিয়াদ মো.চৌধুরী
বিএনপি প্রতিশ্রুতির নামে জনগণের সঙ্গে প্রতারণা করেছে: শফিকুর রহমান
অপসাংবাদিকতা বেশীদিন টিকে না – আবু আল ইউসুফ খান টিপু
ভূতুড়ে বিল ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে আবদুল জব্বারের তীব্র ক্ষোভ
সোনারগাঁয়ে গাঁজাসহ নারী মাদককারবারি গ্রেপ্তার
চাষাড়ায় গুলিবিদ্ধ লাশ উদ্ধার
বাংলাদেশে বড় ঋণ খেলাপিরা কেন শাস্তি পায় না?
জাকির খান ও তার কথিত পিএস এর বিরুদ্ধে মারিয়ার সংবাদ সম্মেলন
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
ফতুল্লায় পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার
বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা!!
বক্তাবলীতে ফ্যাসিবাদের দোসর যুবলীগ নেতা তুষার প্রকাশ্যে!
Next
Prev
প্রচ্ছদ
দুদকের তথ্য শেখ সেলিম কমিশন নিতেন ১০-১৫%

দুদকের তথ্য শেখ সেলিম কমিশন নিতেন ১০-১৫%

প্রকাশিতঃ

প্রকল্পের দরপত্রে ১০ থেকে ১৫ শতাংশ কমিশন নেওয়ার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতা শেখ সেলিমের বিরুদ্ধে। ক্ষমতার অপব্যবহার করে প্রভাব খাটিয়ে হাজার কোটি টাকার কাজ বাগিয়ে পকেটে ভরেছেন শতকোটি টাকা। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসসহ একাধিক স্থানে তাঁর সম্পদ রয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক মুখপাত্র মো. আক্তার হোসেন গতকাল এক ব্রিফিংয়ে সব তথ্য জানান।

দুদকের দেওয়া অভিযোগে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই শেখ সেলিম। ১৯৯৬২০০১ পর্যন্ত স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্বে ছিলেন। পরে টানা চারবার গোপালগঞ্জ আসনের সংসদ সদস্য (এমপি) ছিলেন। ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি।  মন্ত্রিত্ব না থাকলেও শেখ পরিবারের পরিচয়ে সর্বত্র প্রভাব বিস্তার করতেন। স্বাস্থ্য, স্থানীয় সরকার, সড়ক পরিবহনসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঠিকাদারি কাজের বড় অংশ ছিল তাঁর নিয়ন্ত্রণে। বিশেষ করে বৃহত্তর ফরিদপুর, খুলনা, রাজশাহী ময়মনসিংহ অঞ্চলের সব উন্নয়নমূলক কাজ ভাগবাটোয়ারা করতেন। বিনিময়ে ঠিকাদারদের কাছ থেকে নিতেন ১০ থেকে ১৫ শতাংশ কমিশন। তাঁর অনুমতি ছাড়া এসব অঞ্চলে ঠিকাদারি কাজের অনুমতি দেওয়া সম্ভব ছিল না।

দুদক জানায়, কিছুদিন আগে পছন্দের ঠিকাদারদের হাজার ৩০০ কোটি টাকার কাজ পাইয়ে দেন সেলিম। কার্যাদেশ দেওয়ার আগে তাদের কাছ থেকে ১০ থেকে ১৫ শতাংশ কমিশনের টাকা পকেটে তুলেছেন। এরই মধ্যে দুদক তাঁর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, দরপত্রবাণিজ্যসহ নানা দুর্নীতির একটি অভিযোগ আমলে নিয়ে অনুসন্ধান শুরু করেছে। কমিশনের বিশেষ তদন্ত শাখা থেকে এটি অনুসন্ধান করা হচ্ছে।

গত ফেব্রুয়ারি রাতে ঢাকার বনানীতে সেলিমের বাসায় ভাঙচুর অগ্নিসংযোগের সময় বিক্ষুব্ধ জনতা প্রায় হাজার ৩০০ কোটি টাকার ঠিকাদারি কাজের হিসাব পায়। ২৪ পৃষ্ঠার ওই  নথিতে লেখা রয়েছে, কাকে কোন কাজ দেওয়া হবে এবং সেখান থেকে কমিশন বাবদ কত টাকা পাওয়া যাবে। জাতীয় সংসদের একটি প্যাডে সেলিম তাঁর পরিবারের বেশ কিছু ব্যাংক হিসাব নম্বর লেখা রয়েছে। তবে ওইসব হিসাবে লেনদেন বা জমা টাকার পরিমাণ উল্লেখ নেই। প্যাডের আরেক পৃষ্ঠায় পরিবারের কয়েকজন সদস্যের পাসপোর্টসংক্রান্ত তথ্য লেখা ছিল।
অভিযোগে বলা হয়, উদ্ধার হওয়া নথিতে গোপালগঞ্জের ১১টি, খুলনার তিনটি, রাজশাহীর দুটি এবং চুয়াডাঙ্গা, হবিগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর নাটোরের একটি করে প্যাকেজের দরপত্রের বিস্তারিত উল্লেখ রয়েছে। সড়ক জনপথ, স্টেডিয়াম নির্মাণ বা সংস্কার, মেডিকেল কলেজ হাসপাতালের উন্নয়ন কাজে তাঁর নিয়ন্ত্রণ ছিল।

ওই নথিতে দরপত্র দাখিলের তথ্য, ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম, টাকার পরিমাণ, নির্দিষ্ট প্রতিষ্ঠানের নামের পাশে টিক, প্রতিটি প্যাকেজের নির্দিষ্ট স্থানে বিভিন্ন ব্যক্তির নাম লিখে পাশে বসানো হয়েছে টাকার অঙ্ক। কয়েকটি প্যাকেজে রেফারেন্স হিসেবে বিভিন্ন ব্যক্তির নাম লেখা রয়েছে। গোপালগঞ্জ প্যাকেজে সুইমিং পুল নির্মাণকাজের তথ্য রয়েছে। সেখানে বিএফএল/এইচএলসিজে/ভি নামে ১২ কোটি ২৩ লাখ ৯৯ হাজার, কিউ এইচ মাসুদ অ্যান্ড কোম্পানির নামে ১১ কোটি ৬০ লাখ ৩৯ হাজার, মেসার্স আনাম ট্রেডার্সের নামে ১০ কোটি ২২ লাখ ৫৬ হাজার, এস এটকোজে/ভি নামে কোটি ৩৪ লাখ ৫৯ হাজার টাকার উল্লেখ আছে। নোটে সানু, এনাম ইউসুফ নামের পাশে লাখ টাকা লেখা রয়েছে।

গোপালগঞ্জ প্যাকেজ প্যাভিলিয়ন বিল্ডিং গ্যালারি নির্মাণে মার্কেন্টাইল করপোরেশনের পাশে ১১ কোটি ৬৭ লাখ ৬৩ হাজার, বিএফএলএএলসিএল জে/ডি নামে ১৩ কোটি ৮৯ লাখ ২০ হাজার, কিউ এইচ মাসুদ অ্যান্ড কোম্পানির নামে ১৩ কোটি ৪৬ লাখ ৭৮ হাজার, মেসার্স আনাম ট্রেডার্সের নামে ১১ কোটি ৭০ লাখ ৪২ হাজার টাকার উল্লেখ আছে। মার্কেন্টাইলের পাশে মাহবুব উল্লেখ রয়েছে। নিচে পান্নাশিবু নামের পাশে লাখ লেখা আছে। শেখ সেলিমের ওই নথিতে গোপালগঞ্জের বাইরে চুয়াডাঙ্গা, খুলনা, হবিগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, রাজশাহী, ময়মনসিংহ নাটোরের বিভিন্ন ঠিকাদারি কাজ ভাগবাটোয়ারার প্রমাণ মিলেছে। শেখ সেলিমের হাতে লেখা নথিতে ফরিদপুর জেলা স্টেডিয়াম নির্মাণকাজের জন্য ১৩ ঠিকাদারের তালিকা রয়েছে। রাজশাহীতে উইমেন স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঠিকাদারি তথ্য রয়েছে। সেখানে ২০ প্রতিষ্ঠানের নাম রয়েছে। আরেকটি প্যাকেজে কমপ্লেক্সের সুইমিং পুল নির্মাণকাজের জন্যও ২০ প্রতিষ্ঠানের আর্থিক প্রস্তাবের তথ্য পাওয়া গেছে।

সরকারি কাজের নিয়ম অনুযায়ী, দর প্রস্তাবের তথ্য গোপন থাকে। প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের বাইরে অন্য কারও এটি জানার কথা নয়। কিন্তু সেলিমের নথিতে প্রতিটি উন্নয়নকাজের জন্য দর প্রস্তাব জমা দেওয়া ঠিকাদারদের আর্থিক প্রস্তাবের বিস্তারিত উল্লেখ রয়েছে। দরপত্রের বিস্তারিত তথ্য সেলিম পেয়ে যেতেন। পরে প্রভাব খাটিয়ে পছন্দের প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার ব্যবস্থা করতেন। গোপন নথিতে গোপালগঞ্জের ১১টি উন্নয়নকাজ ১১ প্যাকেজে ভাগ করে ঠিকাদার নির্ধারণ করার প্রমাণ পাওয়া গেছে। এসব প্যাকেজে সীমানা দেয়াল, বিদ্যুতের সাব স্টেশন, গ্যালারি শেড, স্টেডিয়াম সংস্কার উন্নয়ন, হোস্টেল কাম অফিস ভবন, উইমেন স্পোর্টস কমপ্লেক্সে জিমনেশিয়াম, স্টেডিয়াম স্পোর্টস কমপ্লেক্সে গ্যালারি চেয়ার স্থাপনসহ নানা নির্মাণকাজের তথ্য রয়েছে।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!