নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
ফতুল্লায় পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার
বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা!!
বক্তাবলীতে ফ্যাসিবাদের দোসর যুবলীগ নেতা তুষার প্রকাশ্যে!
বন্দরে পুলিশের সহযোগিতায় পৈত্রিক বাড়ি দখলের অভিযোগ বিএনপি নেতা হান্নানের বিরুদ্ধে
২ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর
জেলার শ্রেষ্ঠ অফিসার এস আই নন্দন সরকার
শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
বকশীগঞ্জে গুলশান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ৮ দোকান
চড়া দামে সার বিক্রি করায় জামালপুরে দুই ডিলারকে জরিমানা
নারায়ণগঞ্জ জেলা কারাগার: অনিয়মই যেখানে নিয়ম !!
Next
Prev
প্রচ্ছদ
‘নাজুক ভূমির’ ওপর ঢাকা, ভূমিকম্প ঝুঁকিতে ৫৫-৬০ শতাংশ এলাকা!

‘নাজুক ভূমির’ ওপর ঢাকা, ভূমিকম্প ঝুঁকিতে ৫৫-৬০ শতাংশ এলাকা!

প্রকাশিতঃ

নগরায়ণের চাপে ঢাকার অনেক জলাভূমি ভরাট করা হয়েছে। নিচু এলাকায় গড়ে উঠেছে আবাসন প্রকল্প এবং নির্মাণ করা হয়েছে অসংখ্য বহুতল ভবন।

তবে এসব ভবনের অনেকগুলোর ভূমিকম্প সহনশীলতা নিয়ে বিশেষজ্ঞদের উদ্বেগ রয়েছে। তাদের মতে, বড় ধরনের ভূমিকম্প হলে রাজধানীতে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির আশঙ্কা রয়েছে।

ডেইলি স্টার এক প্রতিবেদনে জানিয়েছে, রাজউক ও বুয়েটের সাম্প্রতিক এক সমীক্ষায় দেখা গেছে, ঢাকার প্রায় ৫৫ থেকে ৬০ শতাংশ এলাকা ঝুঁকি মধ্যে রয়েছে। ভূমিকম্পের সময় এসব এলাকার মাটি শক্তি হারিয়ে দুর্বল হয়ে পড়তে পারে।

এতে ভবন বসে যাওয়া, হেলে পড়া বা ফাটল ধরার ঝুঁকি বেড়ে যায়।

বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মেহেদী আহমেদ আনসারী বলেন, ‘আলগা ও ভরাট করা মাটির কারণে এসব এলাকায় ভূমিকম্পের ঝাঁকুনি বেশি অনুভূত হতে পারে। তার মতে, রাজউকের আওতাধীন ১ হাজার ৫২৮ বর্গকিলোমিটার এলাকার অর্ধেকেরও বেশি বড় ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে।’

ভূতত্ত্ববিদদের মতে, ঢাকার মাটি মূলত নরম কাদামাটি ও পলিমাটি দিয়ে গঠিত, যা ঘনবসতিপূর্ণ নগরায়ণের জন্য খুব উপযোগী নয়।

ফলে শক্তিশালী ভূমিকম্প হলে ভবন ও অবকাঠামোর ব্যাপক ক্ষতি হতে পারে। গবেষকরা লিকুইফ্যাকশন পটেনশিয়াল ইনডেক্স (এলপিআই) ব্যবহার করে ঢাকাকে চারটি ঝুঁকিপূর্ণ অঞ্চলে ভাগ করেছেন। এর মধ্যে লাল অঞ্চল সবচেয়ে ঝুঁকিপূর্ণ, ম্যাজেন্টা মাঝারি থেকে উচ্চ ঝুঁকিপূর্ণ, নীল তুলনামূলক কম ঝুঁকিপূর্ণ এবং সবুজ সবচেয়ে কম ঝুঁকিপূর্ণ।

অধ্যাপক আনসারি বলেন, ‘৭.৫ মাত্রার ভূমিকম্প হলে লাল অঞ্চলের মাটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। বিশেষ করে নদী, খাল ও পুকুরসংলগ্ন এলাকায়, যেখানে ভূগর্ভস্থ পানির স্তর বেশি, সেখানে ঝুঁকি আরো বেশি।

তিনি ১৯৮৫ সালের মেক্সিকো সিটি ভূমিকম্পের উদাহরণ দিয়ে বলেন, ভূমিকম্পের কেন্দ্রস্থল অনেক দূরে হলেও নরম মাটি কম্পনের মাত্রা বাড়িয়ে দিতে পারে। তার মতে, বালু দিয়ে ভরাট করা মাটি তরলীকরণ ও অতিরিক্ত কম্পন, দুই ধরনের ঝুঁকিই বাড়ায়।

বিশেষজ্ঞদের মতে, ঝুঁকিপূর্ণ এলাকায় নিরাপদভাবে ভবন নির্মাণ সম্ভব, তবে তার জন্য সঠিক পাইলিং ও মাটি শক্তিশালী করার ব্যবস্থা নিতে হবে। বিশেষ করে মাটির ওপরের ৫ থেকে ৬ মিটার অংশের স্থিতিশীলতা নিশ্চিত করা জরুরি। কিন্তু অতিরিক্ত খরচের কারণে অনেক ক্ষেত্রে এসব ব্যবস্থা নেওয়া হয় না।

অধ্যাপক আনসারির ভাষ্য, ঢাকার অধিকাংশ ভরাট এলাকায় শুধু পাইলিং করা হয়, কিন্তু আশপাশের মাটি শক্তিশালী করা হয় না। ফলে ভূমিকম্পের সময় ভবন হেলে পড়া বা কাঠামোগত ক্ষতির ঝুঁকি থেকে যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ বিজ্ঞান ও জলবায়ু সহনশীলতা বিভাগের সাবেক চেয়ারম্যান মো. জিল্লুর রহমান বলেন, ঢাকার মাত্র ৩৫ শতাংশ এলাকা শক্ত লাল মাটির ওপর অবস্থিত। বাকি অংশ জলাভূমি, বন্যাপ্রবণ এলাকা, পুরোনো খাল ও নিচু জমি নিয়ে গঠিত।

তার মতে, পুরান ঢাকা, গুলশান, বনানী, ধানমন্ডি, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, খিলগাঁও, মতিঝিল, ফার্মগেট ও মিরপুর তুলনামূলকভাবে শক্ত মাটির ওপর গড়ে উঠেছে। অন্যদিকে নদীসংলগ্ন ও ভরাট করা এলাকাগুলো বেশি ঝুঁকিপূর্ণ।

বিশেষজ্ঞরা বলছেন, মাটির ধরন অনুযায়ী ভবনের নকশা করা এবং বাংলাদেশ জাতীয় নির্মাণবিধি (বিএনবিসি) কঠোরভাবে অনুসরণ করা হলে ভূমিকম্পজনিত ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব। তবে নরম মাটির ঝুঁকির মানচিত্র তৈরি হলেও তা এখনো নগর পরিকল্পনায় পুরোপুরি অন্তর্ভুক্ত হয়নি। রাজউক জানিয়েছে, ভবিষ্যতে ড্যাপ হালনাগাদের সময় বিষয়টি বিবেচনা করা হবে।

অন্যদিকে রিহ্যাবের জ্যেষ্ঠ সহসভাপতি লিয়াকত আলী ভুইয়া বলেন, তাদের সদস্য প্রতিষ্ঠানগুলো বিএনবিসি অনুসরণ করে নির্মাণকাজ পরিচালনা করে। তবে ৭ মাত্রা বা তার বেশি শক্তিশালী ভূমিকম্প হলে তার প্রকৃত প্রভাব কতটা হবে, তা আগাম নির্ভুলভাবে বলা কঠিন।

উচ্চ ঝুঁকিপূর্ণ অঞ্চল (লাল)

রাজউক ও বুয়েটের ঝুঁকি মানচিত্র অনুযায়ী হাজরতপুর, সাভার, কেরানীগঞ্জ, নারায়ণগঞ্জ, তেঘরিয়া, কোন্ডা, এনায়েতনগর, কাশীপুর, কালাগাছিয়া, নারায়ণগঞ্জ পৌরসভা, বন্দর, মোগরাপাড়া, নারায়ণগঞ্জ সদর, বক্তাবলী, মোহাম্মদপুর ও ধানমন্ডির কিছু অংশ, নিউমার্কেট, লালবাগ, মদনপুর, দুমনি, বাড্ডা, পাথালিয়া, আশুলিয়া, কাটাবল্লী এবং দারুস সালামের কিছু এলাকা লাল অঞ্চলের অন্তর্ভুক্ত। এসব এলাকায় ভূমিকম্পের সময় মাটি দুর্বল হয়ে পড়া এবং ভবনের ক্ষতির ঝুঁকি সবচেয়ে বেশি।

মাঝারি থেকে উচ্চ ঝুঁকিপূর্ণ অঞ্চল  (ম্যাজেন্টা)

কোনাবাড়ী, ইয়ারপুর, হরিরামপুরের কিছু অংশ, বিরালিয়া, বিভিন্ন পৌরসভা এলাকা, ক্যান্টনমেন্ট, পল্লবী, গুলশান, রূপগঞ্জ, ভুলতা, খিলগাঁও, কাফরুল ও দক্ষিণখানের কিছু অংশ, আদাবর, তেজগাঁও, রামপুরা, মতিঝিল, ডেমরা, সবুজবাগ, যাত্রাবাড়ী, কদমতলী, কদম রাসুল পৌরসভা, মুসাপুর, ফতুল্লা ও হাজারীবাগের কিছু অংশ, সাদিপুর, কাঞ্চপুর এবং পল্টন ম্যাজেন্টা অঞ্চলের মধ্যে রয়েছে। এসব এলাকাও ভূমিকম্পের সময় উল্লেখযোগ্য ঝুঁকির মুখে পড়তে পারে।

 

সুত্র: কালের কন্ঠ

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!