নারায়ণগঞ্জ শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
এমপিকে দিয়ে উদ্বোধন, কুতুবপুরে অনুদানের নামে চাঁদাবাজি!
সিদ্ধিরগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশ বলছে ……..
ঘনঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ বকশীগঞ্জের জনজীবন,
সিদ্ধিরগঞ্জে স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু
ফতুল্লায় বিএনপি নেতাকে যুবদলের মারধর, বহিষ্কার ৪
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
ফতুল্লায় ইয়াবাসহ গ্রেপ্তার ২
আড়াইহাজারে নানাবাড়িতে বেড়াতে এসে দুই ভাইয়ের করুন মৃত্যু
রাজনৈতিক কর্মকাণ্ড করলে ব্যবস্থা নেবে পুলিশ,আইভীর বাসার সামনে সিসি ক্যামেরা
বিএনপি নেতার ওপর যুবদল কর্মীদের হামলা,
বিডব্লিউ লিমিটেডকে স্বনির্ভর শিপইয়ার্ডে রূপান্তর করতে উদ্যোগ নেওয়া হয়েছে – নৌবাহিনী প্রধান
রোববার রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
বকশীগঞ্জে বজ্রপাতে বাবা-ছেলে গুরুতর আহত
বক্তাবলী ইউনিয়ন পরিষদের সোয়া ৩ কোটি টাকার বাজেট ঘোষনা
রূপগঞ্জে চকলেটের প্রলোভনে ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা
রূপগঞ্জে চাঁদা না পেয়ে মুক্তিযোদ্ধাসহ ৩ জনকে কুপিয়ে জখম
তীব্র তাপদাহে পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকদের জন্য ডিসি ও এসপির মানবিক উদ্যোগ
বিদ্যুতের দাম বাড়াল সরকার
ডিক্রীরচর খেয়াঘাটের ইজারার টাকা লুটেপুটে খাচ্ছে কারা! তদন্তের দাবী
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে চাপে মানুষ
বন্দরে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু: আহত ২
লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবসে ভক্ততে মুখর বারদী
আমতলীতে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ 
বিদ্যুতের দাম বৃদ্ধির আভাস, কেন আবার সন্ধ্যায় দোকানপাট বন্ধের নির্দেশ
আমতলীতে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্যের মৃত্যু 
খালের জমিতে ৫ তলা ভবন, ভেঙ্গে দিল প্রশাসন
Next
Prev
প্রচ্ছদ
নারায়ণগঞ্জ, বগুড়া ও শরীয়তপুরে খুলছে নতুন তিন সিনেপ্লেক্স

নারায়ণগঞ্জ, বগুড়া ও শরীয়তপুরে খুলছে নতুন তিন সিনেপ্লেক্স

প্রকাশিতঃ

যেখানে একের পর এক সিনেমাহল বন্ধ হয়ে যাচ্ছে, সেখানে নতুন প্রেক্ষাগৃহ নির্মাণ করে চমক দিচ্ছে স্টার সিনেপ্লেক্স। চলতি বছর ঈদকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ, শরীয়তপুর ও বগুড়ায় নতুন তিনটি মাল্টিপ্লেক্স চালু হতে যাচ্ছে বলে জানা গেছে।

এর মধ্যে নারায়ণগঞ্জ ও বগুড়ার দুটি প্রেক্ষাগৃহ নির্মাণ করছে স্টার সিনেপ্লেক্স। নারায়ণগঞ্জের জালকুঁড়ির সীমান্ত টাওয়ারে অবস্থিত স্টার সিনেপ্লেক্সটি আগামী ঈদুল ফিতরে উদ্বোধনের পরিকল্পনা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ ব্যবস্থাপক (বিপণন) মেসবাহ উদ্দিন আহমেদ।

তিনি জানান, ‘নারায়ণগঞ্জের জালকুঁড়ির সীমান্ত টাওয়ারে সিনেপ্লেক্সের কাজ চলমান। ঈদুল ফিতরে উদ্বোধনের পরিকল্পনা রয়েছে। এ শাখায় তিনটি হল থাকবে।

তিনি আরো বলেন, ‘বগুড়ার পুলিশ প্লাজায় স্টার সিনেপ্লেক্সের আরেকটি শাখার কাজও চলছে। সেখানে দুটি হল থাকবে। সেটিও চলতি বছরেই উদ্বোধন করা হবে।’

মেসবাহ উদ্দিন আহমেদ জানান, স্টার সিনেপ্লেক্স এরই মধ্যে ১০০টি পর্দা চালুর ঘোষণা দিয়েছিল।

নারায়ণগঞ্জ ও বগুড়ার শাখার কাজ অনেক আগেই শুরু হলেও শেষ হতে কিছুটা সময় লেগেছে।

প্রাথমিকভাবে বড় শহরগুলোতে মাল্টিপ্লেক্স চালুর ওপর জোর দেওয়া হলেও ভবিষ্যতে জেলা ও উপজেলা পর্যায়েও প্রেক্ষাগৃহ চালুর পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

এদিকে শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতু দক্ষিণ থানার পাশে নির্মাণাধীন পদ্মা সিনেপ্লেক্স-এর কাজও প্রায় শেষের পথে।

এই মাল্টিপ্লেক্সটির মালিক চলচ্চিত্র প্রযোজক মোহাম্মদ ইকবাল জানান, প্রায় ৯০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে এবং আগামী ঈদুল আজহায় এটি চালু করার পরিকল্পনা রয়েছে।

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!