নারায়ণগঞ্জ শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
এমপিকে দিয়ে উদ্বোধন, কুতুবপুরে অনুদানের নামে চাঁদাবাজি!
সিদ্ধিরগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশ বলছে ……..
ঘনঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ বকশীগঞ্জের জনজীবন,
সিদ্ধিরগঞ্জে স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু
ফতুল্লায় বিএনপি নেতাকে যুবদলের মারধর, বহিষ্কার ৪
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
ফতুল্লায় ইয়াবাসহ গ্রেপ্তার ২
আড়াইহাজারে নানাবাড়িতে বেড়াতে এসে দুই ভাইয়ের করুন মৃত্যু
রাজনৈতিক কর্মকাণ্ড করলে ব্যবস্থা নেবে পুলিশ,আইভীর বাসার সামনে সিসি ক্যামেরা
বিএনপি নেতার ওপর যুবদল কর্মীদের হামলা,
বিডব্লিউ লিমিটেডকে স্বনির্ভর শিপইয়ার্ডে রূপান্তর করতে উদ্যোগ নেওয়া হয়েছে – নৌবাহিনী প্রধান
রোববার রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
বকশীগঞ্জে বজ্রপাতে বাবা-ছেলে গুরুতর আহত
বক্তাবলী ইউনিয়ন পরিষদের সোয়া ৩ কোটি টাকার বাজেট ঘোষনা
রূপগঞ্জে চকলেটের প্রলোভনে ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা
রূপগঞ্জে চাঁদা না পেয়ে মুক্তিযোদ্ধাসহ ৩ জনকে কুপিয়ে জখম
তীব্র তাপদাহে পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকদের জন্য ডিসি ও এসপির মানবিক উদ্যোগ
বিদ্যুতের দাম বাড়াল সরকার
ডিক্রীরচর খেয়াঘাটের ইজারার টাকা লুটেপুটে খাচ্ছে কারা! তদন্তের দাবী
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে চাপে মানুষ
বন্দরে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু: আহত ২
লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবসে ভক্ততে মুখর বারদী
আমতলীতে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ 
বিদ্যুতের দাম বৃদ্ধির আভাস, কেন আবার সন্ধ্যায় দোকানপাট বন্ধের নির্দেশ
আমতলীতে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্যের মৃত্যু 
খালের জমিতে ৫ তলা ভবন, ভেঙ্গে দিল প্রশাসন
Next
Prev
প্রচ্ছদ
নারায়ণগঞ্জ-৪ আসনে মনির কাসেমী

নারায়ণগঞ্জ-৪ আসনে মনির কাসেমী

প্রকাশিতঃ

সব জল্পনা–কল্পনার অবসান ঘটিয়ে নারায়ণগঞ্জ–৪ আসনে বিএনপির সমর্থন পেয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জেলা সভাপতি মুফতি মনির হোসাইন কাসেমী।

মঙ্গলবার বিএনপির গুলশান কার্যালয়ে বিএনপির মহাসচিব ও জমিয়তে উলামায়ে ইসলামের যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, জমিয়তের সঙ্গে নির্বাচনি সমঝোতার ভিত্তিতে ৪টি আসনে বিএনপি প্রার্থী দেবে না।

বিএনপির মহাসচিব বলেন, বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী এসব আসনে বিএনপি কোনো প্রার্থী দেবে না। এখানে কেউ স্বতন্ত্র প্রার্থী হলে দল ব্যবস্থা নেবে।

নারায়ণগঞ্জ–৪ আসনে মনোনয়ন পাওয়ায় জমিয়তের নেতাকর্মীরা বেশ উচ্ছসিত। তাদের দাবি বিএনপির সহযোগিতায় এই আসনে মনির হোসাইন কাসেমী জয়ী হবেন। তবে হতাশা বিরাজ করছে বিএনপি নেতাকর্মীদের মাঝে।

এ ব্যাপারে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি জানান, বিগত দিনে বিএনপির নেতাকর্মীরা জেল জুলুম নির্যাতন সহ্য করেছে।  বিএনপি থেকে আমিসহ আরো কয়েকজন মনোনয়ন চেয়ে মাঠে কাজ করেছে। দলীয় কাউকে না দিয়ে জোটকে ছাড় দেওয়ায় কিছুটা হতাশা আছে দলের কর্মীদের মধ্যে।  জোটর শরীক দল হিসাবে এই আসনটি জমিয়তকে ছাড়া হয়েছে। দল হয়তো বৃহৎ স্বার্থে জমিয়তকে ছেড়েছে।

আরেক মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোহাম্মদ শাহ আলম জানান, দলের হাইকমাণ্ড কোন যুক্তিতে এই আসনটি জমিয়তে ছেড়েছে সেটি দলীয় হাইকমাণ্ড বলতে পারবে।  তবে দল মাঠের জরিপকে প্রধান্য দেয়নি। এটি বিএনপির আসন। দলীয় নেতাকর্মীরা এখানে ধানের শীর্ষের প্রার্থী চায়। দল মাঠের চিত্র আমলে না নিয়ে জমিয়তের সঙ্গে সমঝোতা করেছে। এখানে আমাদের কিছু বলার নেই।

তবে জোটের মনোনয়ন পাওয়া জমিয়তের নারায়ণগঞ্জ জেলার সভাপতি মুফতি মনির হোসাইন কাসেমী জানান, এই আসনের বিএনপির নেতাকর্মীরা একাই যথেষ্ট। তাদের সঙ্গে যুক্ত হয়েছে জমিয়ত। দুই দলের ঐক্যবদ্ধ হওয়ায় নির্বাচনি বৈতরণী পার হওয়া আরও সহজ হবে। বলতে পারেন এ যেন সোনায় সোহাগা। কারণ বিএনপির সহযোগী হয়েছে জমিয়ত।

তিনি বলেন, বিএনপির তৃণমুলের নেতা-কর্মীরা আমার সঙ্গে  ২০১৮ সাল থেকেই আছে। কারণ ২০১৮ সালের নির্বাচনে এই আসনে আমি জোটের প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছি। সে থেকে বিএনপির তৃণমলের সঙ্গে আমার যোগাযোগ। আমি তাদের পাশে ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকবো। তবে বিএনপি থেকে যারা মনোনয়ন চেয়ে মাঠে কাজ করেছেন, তাদের কিছুটা মন খারাপ হবে এটাই স্বাভাবিক। তবে আমি সবার কাছে যাবো, তাদের সঙ্গে কথা বলে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে নির্বাচনী মাঠে কাজ করব।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!