নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
ফতুল্লায় পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার
বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা!!
বক্তাবলীতে ফ্যাসিবাদের দোসর যুবলীগ নেতা তুষার প্রকাশ্যে!
বন্দরে পুলিশের সহযোগিতায় পৈত্রিক বাড়ি দখলের অভিযোগ বিএনপি নেতা হান্নানের বিরুদ্ধে
২ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর
জেলার শ্রেষ্ঠ অফিসার এস আই নন্দন সরকার
শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
বকশীগঞ্জে গুলশান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ৮ দোকান
চড়া দামে সার বিক্রি করায় জামালপুরে দুই ডিলারকে জরিমানা
নারায়ণগঞ্জ জেলা কারাগার: অনিয়মই যেখানে নিয়ম !!
Next
Prev
প্রচ্ছদ
নির্বাচনের আগের দুই রাত আমাদের পাহাড়া দিতে হবে – বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেল

নির্বাচনের আগের দুই রাত আমাদের পাহাড়া দিতে হবে – বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেল

প্রকাশিতঃ

এজেএম আহছানুজ্জামান ফিরোজ, শেরপুর প্রতিনিধি

 

শেরপুরের শ্রীবরদী উপজেলার উন্নয়নের জন্য ধানের শীষে ভোট চাইলেন শেরপুর – ৩ ( শ্রীবরদী – ঝিনাইগাতী )  আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবেক এমপি মাহমুদুল হক রুবেল । ৫ এপ্রিল রবিবার বিকেলে শ্রীবরদী সরকারি কলেজ মাঠে  শ্রীবরদী ‎উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আব্দুর রহিম দুলালের সভাপতিত্বে উপজেলা বিএনপি, পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে  নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমপি প্রার্থী মাহমুদুল হক রুবেল।

আগামী ৯ এপ্রিল বৃহস্পতিবার  শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বিএনপির নির্বাচনী জনসভায় ধানের শীষের প্রার্থী মাহমুদুল হক রুবেল বলেছেন, ‘জামায়াত যেন টাকা দিয়ে ভোট কিনতে না পারে তাই ১২ তারিখের নির্বাচনের আগে অন্তর্বর্তীকালীন সরকার বিকাশের লেনদেন এক হাজার টাকার মধ্যে  সীমাবদ্ধ রেখেছিল। । নির্বাচনের আর তিনদিন বাকী, নির্বাচনের আগের দুই রাত আমাদের পাড়া-মহল্লায় পাহাড়া দিতে হবে।’ তিনি বিএনপির নেতা- কর্মীদের সতর্ক করে বলেন আপনারা কেউ আইন নিজের হাতে গ্রহণ করবেননা। তবে কেউ টাকার বিনিময়ে ভোট কিনতে আসলে তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করার পরামর্শ দেন

জনসভায় ‎তিনি আরও বলেন, জামায়াত ইনসাফের কথা বলে, শরীয়াহ আইনের কথা বলে কিন্তু ১২ তারিখের নির্বাচনের পরে তাদের উচ্ছৃঙ্খলতা ও উস্কানিমূলক আচরণ লক্ষ্য করা যাচ্ছে।‎ শুধুমাত্র নির্বাচনে জয় লাভ করার জন্যই তারা নির্বাচনের আগে এসব কথা বলেছিল।’

 

পরিশেষে, ভেদাভেদ ভুলে রাজনৈতিক সহাবস্থান বজায় রেখে শ্রীবরদীকে মডেল উপজেলা ও মডেল পৌরসভা করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং দলমত নির্বিশেষে সকলের কাছে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে জনসভা শেষ করেন তিনি।

 

শ্রীবরদী উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন দুলালের সঞ্চালনায় নির্বাচনী জনসভায় অন্যান্যের মধ্যে রাখেন শেরপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবু রায়হান রুপন, শ্রীবরদী পৌর বিএনপির আহ্বায়ক ফজলুল হক চৌধুরী অকুল, সদস্য সচিব সোহানুর রহমান সোহান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও তাতিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট আব্দুর রউফ, কুড়িকাহনিয়া ইউপি চেয়ারম্যান ফিরোজ খান নুন, শ্রীবরদী শিল্প ও বনিক সমিতির সভাপতি মোশাররফ হোসেন, পূজা উদযাপন কমিটির সভাপতি সম্ভু সাহা প্রমূখ। বক্তারা এলাকার উন্নয়নের স্বার্থে নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চান।

 

জনসভায় জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের কয়েক হাজার নেতা–কর্মী অংশ নেন। এসময় উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খণ্ড-খণ্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে উপস্থিত হন।

 

উল্লেখ্য, বাংলাদেশ জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে গত ১২ ফেব্রুয়ারি শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত করা হয়। নতুন তফসিল অনুযায়ী ৯ এপ্রিল ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির মনোনীত  প্রার্থী মাহমুদুল হক রুবেল  (ধা‌নের শীষ),  বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী  মাসুদুর রহমান মাসুদ  (দাঁড়িপাল্লা) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ মার্কসবাদী) মিজানুর রহমান (কাঁচি)।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!