নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
নারায়ণগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বন্দরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪
বক্তাবলীতে তানজিলা মৃত্যু নিয়ে রহস্য! বিএনপি নেতাদের উপস্থিতিতে দূর্ঘটনা বলে লিখিত অঙ্গীকার নামা
গঠনমুলক সংবাদ পরিবেশন দেশ ও জাতির জন্য মঙ্গলজনক – রিয়াদ মো.চৌধুরী
বিএনপি প্রতিশ্রুতির নামে জনগণের সঙ্গে প্রতারণা করেছে: শফিকুর রহমান
অপসাংবাদিকতা বেশীদিন টিকে না – আবু আল ইউসুফ খান টিপু
ভূতুড়ে বিল ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে আবদুল জব্বারের তীব্র ক্ষোভ
সোনারগাঁয়ে গাঁজাসহ নারী মাদককারবারি গ্রেপ্তার
চাষাড়ায় গুলিবিদ্ধ লাশ উদ্ধার
বাংলাদেশে বড় ঋণ খেলাপিরা কেন শাস্তি পায় না?
জাকির খান ও তার কথিত পিএস এর বিরুদ্ধে মারিয়ার সংবাদ সম্মেলন
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
Next
Prev
প্রচ্ছদ
নির্বাচন ঘিরে আ.লীগের পরিকল্পনা ফাঁস

নির্বাচন ঘিরে আ.লীগের পরিকল্পনা ফাঁস

প্রকাশিতঃ

গত বছরের আগস্ট ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের সীমাহীন অনিয়ম, দুর্নীতি, অর্থ পাচার, লুটপাটের করুণ পরিণতি জাতি প্রত্যক্ষ করেছে। শেখ হাসিনা তার ছোট বোন শেখ রেহানা জনতার ভয়ে পালিয়ে ভারতের দিল্লিতে আশ্রয় নেন। এর ঠিক আগেপরে শেখ পরিবারের সদস্য, আওয়ামী লীগের প্রভাবশালী মন্ত্রী, এমপি, এমনকি নেতারাও নির্বিঘ্নে দেশ ছাড়েন। এবার বিদেশে বসেই দেশের নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করে যাচ্ছেন কার্যত নিষিদ্ধ এই দলটি।

ক্ষমতা হারানোর ধকল কাটিয়ে শেখ হাসিনাসহ আওয়ামী লীগের পলাতক নেতাদের অনেকেই সামাজিক মাধ্যমে কথা বলতে শুরু করেছেন। যদিও তাদের এই কথাবার্তায় অনুশোচনার লেশমাত্র নেই। গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে। আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে এই বিচার শেষ না হওয়া পর্যন্ত দলটির রাজনৈতিক কার্যক্রম স্থগিত করা হয়েছে। নির্বাচন কমিশন দলের নিবন্ধন স্থগিত করেছে এবং নৌকা প্রতীক বাদ দেওয়া হয়েছে।

সরকার এখানকার সক্রিয় দলগুলো আওয়ামী লীগ, এর মিত্র দলগুলোকে বাদ দিয়ে একতরফা নির্বাচনের প্রক্রিয়া শুরু করেছে বলে দলটির অভিযোগ। সে কারণে দলটি আন্তর্জাতিক শক্তিগুলোর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছে।

ক্ষমতার মসনদ হারানোর এক বছর পরেও ন্যূনতম অনুশোচনা কিংবা অনুতাপও নেই দলটির। বরং সেই পুরোনো ভুল পথেই এখনো চলছে ক্ষমতাচ্যুত দলটি। বিশেষ করে ভারতসহ বিভিন্ন দেশে বসে আওয়ামী লীগের পলাতক নেতারা প্রতিনিয়ত নানা ষড়যন্ত্রের জাল বুনছেন। তাদের এখন মূল টার্গেটযে কোনো মূল্যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ভণ্ডুল করা।

পাশাপাশি গণঅভ্যুত্থানের পক্ষের শক্তির মধ্যে বিভেদ বা ফাটল ধরানো। এসব অপকর্মের মাধ্যমে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করতে গোপনে নানা অপতৎপরতা চালানোর পাঁয়তারা করছে নেতাকর্মীরা। ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় সব পদক্ষেপ নিয়েছে। এরই মধ্যে ষড়যন্ত্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে উল্লেখযোগ্য সংখ্যক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতেযাদের ভুলের খেসারত দিয়ে আওয়ামী লীগের মতো একটি বড় রাজনৈতিক দলকে আজকের এই পরিণতি বরণ করতে হয়েছে, সেই দুর্নীতিবাজলুটেরা নেতারা এখনো বিদেশে বসে কলকাঠি নাড়ছেন। ক্ষমতা হারানোর পর এক বছর হয়ে গেলেও তাদের কারও মধ্যে ভুল স্বীকারের তাগিদ নেই, নেই ন্যূনতম অনুতাপ। বরং নিয়মিত নিজেদের পক্ষে সাফাই গাইছেন।

দেশের সাধারণ মানুষ, এমনকি দলের মাঠপর্যায়ের ত্যাগী নেতাকর্মীদের মনের ভাবটাও বোঝার চেষ্টা করছেন না পলাতক এই নেতারা। উলটো আরও বিদেশবিভূইয়ে পরিবারপরিজন নিয়ে নিরাপদ এবং সুখের জীবন কাটাচ্ছেন তারা। আর দেশের ভেতরে থাকা সাধারণ কর্মীদের মাঠে নামতে উসকে দিয়ে বিপদের মুখে ঠেলে দিচ্ছেন।

প্রসঙ্গে প্রবীণ রাজনীতিবিদ বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম যুগান্তরকে বলেন, এতবড় একটা আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগের পতন হলো, তারপরেও দলটির কোনো নেতাকর্মীর আত্মোপলব্ধি নেই, বোধোদয় নেই। বরং নিজেদের ভুলগুলোর পক্ষেই সাফাই গেয়ে যাচ্ছে।

গণতন্ত্র মঞ্চের অন্যতম শীর্ষ নেতা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক যুগান্তরকে বলেন, গণতান্ত্রিক শাসনব্যবস্থার বিপরীতে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ দেশটাকে সম্পূর্ণভাবে স্বৈরতান্ত্রিক কাঠামোর ভেতরে নিয়ে গিয়েছিল। দলটির নেতারা সীমাহীন দুর্নীতিলুটপাটঅর্থ পাচার, গুমখুনবিচারবহির্ভূত হত্যাকাণ্ডের পাশাপাশি ভিন্নমত দমনের পোড়ানীতি গ্রহণ করে। যার খেসারত দিতে হয়েছে তাদের ছাত্রজনতার অভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে, আওয়ামী লীগের একজন নেতাও এখন পর্যন্ত নিজেদের ভুল স্বীকার করেননি। বরং দেশের পরিস্থিতি অশান্ত করতে বিদেশের মাটিতে বসে নানা ধরনের ষড়যন্ত্র অব্যাহত রেখেছেন।

বর্তমানে লন্ডনে অবস্থানরত আওয়ামী লীগের একজন পলাতক নেতা যুগান্তরের সঙ্গে আলোচনায় অনেকটা আক্ষেপের সুরে বলেন, ক্ষমতার সাড়ে ১৫ বছর দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক . হাছান মাহমুদ, মাহবুবউল আলম হানিফ, বাহাউদ্দীন নাসিম, প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক মির্জা আজমসহ একটি প্রভাবশালী চক্রের হাতে আওয়ামী লীগ জিম্মি ছিল।

ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করার বদলে সর্বত্র স্বজনপ্রীতির রাজনীতি করেছেন তারা। বিশেষ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ছিলেন ধরাছোঁয়ার বাইরে। দিনের পর দিন চেষ্টা করেও সাধারণ নেতাকর্মীরা ক্ষমতাধর এই নেতার দেখা পেতেন না।

লন্ডন প্রবাসী ওই নেতা বলেন, আগস্টের ঘটনায় শিক্ষা নিয়ে আওয়ামী লীগকে ঢেলে সাজানোটা যখন অপরিহার্য, ঠিক তখন সেই ওবায়দুল কাদেরসহ পুরোনো সিন্ডিকেট ফের সরব এবং সক্রিয় হয়ে উঠেছে। তিনি বলেন, যারা আওয়ামী লীগকে ডুবিয়েছে, তারাই বিদেশে বসে এখন আওয়ামী লীগের হাল ধরতে চাইছে। এরা হাল ধরলে আওয়ামী লীগের যে অস্তিত্বটুকু এখন পর্যন্ত আছে, তাও আর থাকবে না।

খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে কলকাতায় পালিয়ে থাকা ওবায়দুল কাদের দীর্ঘদিন চুপচাপ থাকার পর ফের সরব হয়েছেন। নিজের অবস্থান সংহত করার জন্য পলাতক নেতাদের সঙ্গে যোগাযোগ করছেন।

সম্প্রতি কলকাতার মারকুইস স্ট্রিটেবাংলা খাবারনামের একটি রেস্টুরেন্টে পলাতক আওয়ামী লীগ নেতাদের নিয়ে বৈঠক করেন ওবায়দুল কাদের। বাহাউদ্দীন নাসিম, মির্জা আজম, যুবলীগ নেতা নূরুন্নবী চৌধুরী শাওন, ইসমাইল হোসেন সম্রাট, গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম সময় উপস্থিত ছিলেন। সময় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নানা অপতৎপরতা নিয়ে আলোচনা করেন তারা।

পুলিশ সদর দপ্তরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বুধবার রাতে টেলিফোনে যুগান্তরকে বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের ষড়যন্ত্র অপতৎপরতার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক রয়েছে। গোয়েন্দা সংস্থা সামাজিক যোগাযোগমাধ্যমে নজরদারি বাড়িয়েছে। ইতোমধ্যে অনেকে গ্রেফতার হয়েছেন। তিনি আরও বলেন, কিছু লোক সামাজিক মাধ্যমে এসে অপপ্রচার চালাচ্ছেতাদের ওপর কঠোর নজরদারি রয়েছে।

নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগে মেজর সাদিকুল তার স্ত্রী সুমাইয়া জাফরিনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় সুমাইয়াকে দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। আর মেজর সাদিকুল হক সেনা হেফাজতে রয়েছেন।

এর আগে ১৩ জুলাই রাজধানীর ভাটারা থানায় একটি মামলা করে পুলিশ। সেখানে বলা হয়, জুলাই একটি কনভেনশন সেন্টারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীদের প্রশিক্ষণের আয়োজন করে। সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠিত বৈঠকে নিষিদ্ধ ছাত্রলীগ, কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা মিলে ৩০০৪০০ জন অংশ নেন। তারা সেখানে সরকারবিরোধী স্লোগান দেন। বৈঠকে পরিকল্পনা করা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ পাওয়ার পর সারা দেশ থেকে লোকজন এসে ঢাকায় সমবেত হবেন। তারা ঢাকার শাহবাগ মোড় দখল করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি এবং জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে দেশে শেখ হাসিনার প্রত্যাবর্তন নিশ্চিত করবেন। তারা সেখানে এসব ষড়যন্ত্র করেছিলেন।

 

যুগান্তর

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!