আক্রামুজ্জামান আশিক,ইসলামপুর(জামালপুর) প্রতিনিধি।। জামালপুরের ইসলামপুরে প্রেমিকের বিয়ের খবরে মোছাঃ মুন্নি (২২) নামের হিজরার বিষপানে আত্মহত্যার ঘটনা ঘটেছে। মুন্নি উপজেলার গোয়ালের চর ই্উনিয়নের কুমিরদহ গ্রামের শুক্কুর আলীর তৃতীয় লিঙ্গের কন্যা। চর পুটিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুজ্জামান সুরুজ ঘটনাটি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানাগেছে,উপজেলার চর পুটিমারী ইউনিয়নের চিনার চর গ্রামে আফছার আলীর পুত্র আঃ মোমিনের সাথে ওই হিজরার প্রেমের সম্পর্ক চলছিল। গতকাল বৃহস্পতিবার মোমিন অন্য মেয়েকে বিয়ে করার খবরে শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে মমিনের বাড়ীতে গিয়ে হিজরা মুন্নি বিষপান করে। স্থানীয়রা দ্রæত শেরপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইসলামপুর থানা অফিসার ইনচার্জ আ ফ ম আতিকুর রহমান জানান,খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট ও অভিযোগের আলোকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হবে।




