রাশেদুল ইসলাম রনি
জামালপুরের বকশীগঞ্জে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জামালপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি-১)।
১৮ জুন (বুধবার) ডিবি-১ এর একটি দল অভিযান পরিচালনা করে।
অভিযানে জামালপুর জেলার বকশীগঞ্জ থানাধীন সাধুরপাড়া ইউপির খানপাড়া নুর বাহাদুর খান এর বাড়ির পলিথিনের ছাপড়ার পূর্বপাশের ফাঁকা জায়গায় হইতে ১(এক) কেজি গাঁজা সহ দুই জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন গাজীপুর জেলার পুবাইল থানার মৃত আকবর আলীর ছেলে মোঃ ফিরোজ(৩২) এবং শেরপুর জেলার শ্রীবরদী থানার বীর মুক্তিযোদ্ধা জহরুল ইসলামের ছেলে মোঃ শাহিন(৩২)।
জামালপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি- ১) এর অফিসার ইনচার্জ নাজমুস সাকিব বলেন
আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু পূর্বক তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।




