নারায়ণগঞ্জ রবিবার | ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
অন্তর্বর্তী সরকার তরুণদের ক্ষমতার লোভ শিখিয়েছে: হোসেন জিল্লুর
সিদ্ধিরগঞ্জে পদ্মা ডিপোতে ঢুকে কর্মকর্তা-কর্মচারীদের বিএনপি নেতার হুমকি
আড়াইহাজারে বিএনপি-জামায়াতের মিছিলে উত্তেজনা, আতংক
নারায়ণগঞ্জে নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা
সারাদেশে পুলিশের সর্বোচ্চ সতর্কতা জারি
বকশীগঞ্জে জলাবদ্ধ কৃষিজমি পরিদর্শনে বিএনপি নেতা শাকিল
সিদ্ধিরগঞ্জে সাবেক কাউন্সিলর মতির সহযোগী যুবলীগ নেতা জালাল উদ্দীন বেপরোয়া
সোনারগাঁয়ে দুই হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা
রূপগঞ্জে ব্রাইট শিশু কানন হাই স্কুলে লুটপাট, আটক ১
সোনারগাঁয়ে মোটরসাইকেলের ফিল্টার বক্সে পাওয়া গেল ২ হাজার ইয়াবা
২৪’র ৪ঠা অগাস্ট এক থানায় ১৫জন পুলিশ হত্যার পর কী হয়েছে?
মৌলিক সুবিধার সংকটে ও অবহেলায় আমতলীর মহাশ্মশানঘাট,
পিলখানা হত্যাকাণ্ডের তথ্য জানতেন বলেই ‘জঙ্গি’ সাজিয়ে মেজর জাহিদকে হত্যা
ফলের বাজারে বিষের থাবা, নেপথ্যে কারা?
টসটসে হলুদ আনারসই এখন শরীরে প্রবেশ করাচ্ছে ‘বিষ’
ফতুল্লায় ১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
ফতুল্লায় ১০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত
রাষ্ট্রপতি বাছাইয়ে কেমন প্রার্থী খুঁজছে বিএনপি?
আবেগঘন পরিবেশে শেষ জুমা, বিদায় নিলেন মাওলানা ইকবাল হোসেন
বন্দরে চুরি মামলায় যুবদল নেতা কাজল প্রধান গ্রেফতার
জমি সংক্রান্ত বিরোধ: আড়াইহাজারে ভাইদের হাতে ভাই খুন
সিদ্ধিরগঞ্জে দিনমজুরের রহস্যজনক মৃত্যু,
সোনারগাঁয়ে সরকারি দপ্তর ও চলমান কার্যক্রম পরিদর্শনে ঢাকা বিভাগীয় কমিশনার
আমতলীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: ‘পরিবারের দাবি হত্যা’
আমতলীতে মেধাবী ও দুস্থ শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
বক্তাবলীতে মাদ্রাসা ছাত্র নিহত! ‘ধামাচাপা দিতে দরকষাকষি’
কাশিপুর দেওয়ানবাড়িতে খাস জমি দখল করে দোকান নির্মাণ
সোনারগাঁয়ে শিয়ালের কামড়ে আহত ১৫
নাসিকের ১ হাজার ৬০ কোটি টাকার বাজেট ঘোষণা
Next
Prev
প্রচ্ছদ
বকশীগঞ্জে জলাবদ্ধ কৃষিজমি পরিদর্শনে বিএনপি নেতা শাকিল

বকশীগঞ্জে জলাবদ্ধ কৃষিজমি পরিদর্শনে বিএনপি নেতা শাকিল

প্রকাশিতঃ

রাশেদুল ইসলাম রনি :

জামালপুরের বকশীগঞ্জ পৌর এলাকার মালিরচর নয়াপাড়া, হাজিপাড়া, মৌলভীপাড়া, পশ্চিম নামাপাড়া ও মালিরচর এলাকায় দীর্ঘদিন ধরে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় প্রায় ৫ হাজার একর কৃষিজমি জলাবদ্ধ হয়ে রয়েছে। এতে বিস্তীর্ণ এসব জমিতে চাষাবাদ বন্ধ হয়ে যাওয়ায় চরম ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। পাশাপাশি দুর্ভোগ বেড়েছে স্থানীয় বাসিন্দাদেরও।

শনিবার (১ আগস্ট) জলাবদ্ধ এসব এলাকা সরেজমিনে পরিদর্শন করেন বকশীগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিল। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত কৃষক ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে তাদের দীর্ঘদিনের ভোগান্তির চিত্র তুলে ধরেন এবং সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দেন।স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা না থাকায় বর্ষা মৌসুমে কৃষিজমি পানিতে তলিয়ে থাকে। ফলে ধানসহ কোনো মৌসুমি ফসল আবাদ করা সম্ভব হয় না। এতে প্রতিবছরই বড় ধরনের আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন কৃষকরা। দ্রুত পানি নিষ্কাশনের স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

পরিদর্শন শেষে সাইফুল ইসলাম তালুকদার শাকিল বলেন, “বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিনের এ জলাবদ্ধতা নিরসনে স্থায়ী সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। এলাকাবাসীর দুর্ভোগ লাঘবে সর্বাত্মক সহযোগিতা করা হবে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা  মো. আফসার আলী, পৌর যুবদলের সদস্য সচিব তানজির সুজন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌহিদ মেহেদী, যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, পৌর ওলামা দলের সভাপতি মো. আরিফ মিয়া, পৌর মৎস্যজীবী দলের সভাপতি সুরুজ্জামান বাবু, মৎস্যজীবী দলের নেতা আজাদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!