নারায়ণগঞ্জ বৃহস্পতিবার | ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
বকশীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
মোমেন মেহেদী-শান্তা ফারজানাসহ ৬ জন কারাগারে
 দিনব্যাপী জুলাই গণঅভ্যুত্থান দিবসে শ্রদ্ধা,দোয়া, স্মরণ ও সংবর্ধনা
প্রকাশিত সংবাদ প্রসঙ্গে যা বললেন এএসআই আব্দুল হামিদ খান
আমতলীতে সোনালী লাইফ ইন্সুরেন্স পিএলসি’র মাসিক ব্যবসায়ীক উন্নয়ন সভা অনুষ্ঠিত
বৃষ্টির মধ্যেই জুলাই শহীদদের স্মরণে ইসলামী আন্দোলনের সমাবেশ ও গণ-মিছিল অনুষ্ঠিত
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বন্দরে আলোচনা সভা ও দোয়া
বন্দরে বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার ৪
হাসিনাকে সেদিন ভারতে পৌঁছে দেন যারা, প্রকাশ্যে এলো নতুন তথ্য
জুলাই গণ অভ্যুত্থানে নিহতের সংখ্যা নিয়ে এখনও বিতর্ক কেন?
কলেজ রোডে ছাত্রদল-শিবিরের সংঘর্ষে আহত ৫
শুধু গাছ লাগালেই হবে না, এগুলোর পরিচর্যারও দায়িত্বও নিতে হবে – মামুন মাহমুদ
ফতুল্লায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদন্ড
ফতুল্লায় জামায়াত নেতার ছেলের ব্ল্যাকমেইলিং, ভূক্তভোগীর অভিযোগ
পূর্বাচলে ডাকাতি করে পালানোর সময় লুন্ঠিত মালামালসহ গ্রেফতার ৬
অসচ্ছল মাদ্রাসা ছাত্রের পাশে দাঁড়ালেন সদর উপজেলা প্রশাসন
ফতুল্লায় ইয়াবাসহ আটক ২
২৪ টাকা কেজিতে কেনা মরিচ ভোক্তার হাতে পৌঁছাতে ব্যয় কত?
শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনানুগ ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
গ্যাস-বিদ্যুতের সংকটে বিপর্যস্ত জনজীবন
জামাতাকে চোর আখ্যা দিয়ে মারধর আর ছাত্রলীগের ট্যাগ লাগিয়ে মামলা!
আড়াইহাজারে মাছের জালে উঠে এলো লুট হওয়া শর্টগান
রোটার‍্যাক্ট ক্লাব অফ নারায়ণগঞ্জ সেন্ট্রালের সভাপতি হলেন মোহসিনা আক্তার মোহনা
হারিয়েছে
এমপি’র এক পোস্টেই উত্তাপ ফতুল্লায় বিএনপির রাজনীতিতে!
ঢাকায় সংখ্যালঘুদের সুরক্ষা প্রতিনিধি সম্মেলনে বিএসপি নেতা টনি মল্লিকের যোগদান
আমতলীর তরুণ রিয়াজুল ইসলাম: অসহায় দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের এক ভরসার নাম
অন্তর্বর্তী সরকার তরুণদের ক্ষমতার লোভ শিখিয়েছে: হোসেন জিল্লুর
সিদ্ধিরগঞ্জে পদ্মা ডিপোতে ঢুকে কর্মকর্তা-কর্মচারীদের বিএনপি নেতার হুমকি
আড়াইহাজারে বিএনপি-জামায়াতের মিছিলে উত্তেজনা, আতংক
Next
Prev
প্রচ্ছদ
বকশীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

বকশীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

প্রকাশিতঃ

রাশেদুল ইসলাম রনি,

‘জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে সরকারি গণগ্রন্থাগারের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা হোসনে আরা বেগম ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান।অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষার্থী এবং জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, সহসভাপতি অ্যাডভোকেট মুকাম্মেল হক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নওশেদ আলী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিল, গণঅধিকার পরিষদের আহ্বায়ক শাহরিয়ার সুমন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশিকুর রহমান তুলন, জুলাইয়ে নিহত শহীদ রিপনের মা রাহেনা পারভীন, জুলাই যোদ্ধা শহিদুল ইসলাম সানি, নাজমুস সাকিব এবং জুলাইয়ে আহত পরিবারের  ওয়ালি ইসলাম রাজুর  পিতা সাংবাদিক রাজ্জাক মাহমুদসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে এক ঐতিহাসিক মাইলফলক। শহীদদের আত্মত্যাগ ও আহতদের অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। একই সঙ্গে জুলাইয়ের চেতনাকে ধারণ করে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান তারা।

সভা শেষে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন, রচনা ও অন্যান্য প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

 

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!