নারায়ণগঞ্জ বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
অগ্রবাণী প্রতিদিনের প্রকাশক-সম্পাদক স্বপন কুমার পোদ্দার আর নেই
কাশিপুর ভোলাইলে মূর্তিমান আতংক নামধারী যুবদলের ক্যাডার পাগলা সোহেল!
সিদ্ধিরগঞ্জে কথিত বিএনপি নেতার শেল্টারে রমজান বাহিনীর কোটি টাকার মাদক ব্যবসা !!  
সিদ্ধিরগঞ্জের শিমরাইল হতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
লক্ষী নারায়ণ দূর্গা মন্দির নিয়ে বিএসপি নেতা টনি মল্লিকের হুশিয়ারী!
আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া,
সৌদিস্থ বাংলাদেশ হাইকমিশনারের ব্যর্থতার বলি “নজরুল-সিতি”
রাজনৈতিক সরকারের সময়ও মব থামছে না কেন, নেপথ্যে কী?
বিএনপির অন্তর্কোন্দলে ৯ মাসে নিহত ৪০
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২২, ইয়াবা উদ্ধার 
সোনারগাঁয়ে চণ্ডীপাঠ ও মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু
সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
কাঁচপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ ৪ জনই না ফেরার দেশে
শারদীয় দূর্গাপুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিএসপি’র বস্ত্র বিতরন
আড়াইহাজারে স্ত্রীর প্রেমিকের ঘর থেকে স্বামীর বস্তাবন্দী লাশ উদ্ধার
দেড় বছরে অন্তর্বর্তী সরকার ব্যাপক ক্ষতি করেছে: পর্যটনমন্ত্রী মিল্লাত
জামালপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
Next
Prev
প্রচ্ছদ
বকশীগঞ্জে বিএনপির নেতা আবুল কাশেমকে বহিষ্কার দাবিতে সংবাদ সম্মলন

বকশীগঞ্জে বিএনপির নেতা আবুল কাশেমকে বহিষ্কার দাবিতে সংবাদ সম্মলন

প্রকাশিতঃ

রাশেদুল ইসলাম রনি :

 

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আবুল কাশেমকে বহিষ্কারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। রবিবার (১৭ নভেম্বর) দুপুরে দাশেরহাট বাজারে ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠন আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন,সাধুরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি গাজীউর রহমান মোল্লা, সাধুরপাড়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি রাশেদুজামান সোনা মিয়া, যুগ্ন সাধারণ সম্পাদক  আব্দুল মোতালেব, দপ্তর সম্পাদক শাহ আলম ( মুলু),  ৮ নং ওয়ার্ডের বিএনপি সভাপতি আব্দুল হাই প্রমুখ।

এসময়  উপস্থিত ছিলেন ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম খাঁন,২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি কসর মিয়া,৩ নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক আনোয়ার হোসেন,৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আজাদ মেম্বার,৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল কাদির,৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি লেবু মিয়া, ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মকুল মোল্লা,৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলী শাহসহ ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠন শতাধিক নেতাকর্মী।

সাধুরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি গাজীউর রহমান মোল্লা বলেন, ‘আবুল কাশেমের কর্মকাণ্ডে আমরা খুবই বিব্রত। তাকে বহিষ্কার না করা হলে দলে চরম বিশৃঙ্খলা দেখা দেবে। তাঁকে বহিস্কারের জন্য আমি উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মানিক সওদাগরের কাছে বিনীত ভাবে অনুরোধ করছি। সাধুরপাড়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি রাশেদুজামান সোনা মিয়া বলেন,সাধারন সম্পাদক আবুল কাশেম বিভিন্ন উচ্ছৃঙ্খল কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকায় আমাদের প্রতিটি ওয়ার্ডের কমিটির নেতাকর্মীদের নিয়ে অনেকবার আমরা আলোচনায় বসেছি। তাকে জুয়া খেলার আসর থেকে পুলিশ গ্রেফতার করে নিয়ে যায়,যে নেতার জন‌্য দলের সন্মানহানি হয় এমন নেতা আমাদের দরকার নেই। তাঁর বিতর্কিত কর্মকাণ্ডে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। আমরা অবিলম্বে আবুল কাশেমের বহিষ্কার দাবি করছি।

এ বিষয়ে সাধারন সম্পাদক আবুল কাশেমের সাথে একাধিকবার ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!