নারায়ণগঞ্জ রবিবার | ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
সিদ্ধিরগঞ্জে ছিনতাইয়ের সময় গণপিটুনিতে তরুণ নিহত, মোটরসাইকেলে আগুন
এশিয়ার মধ্যে বাংলাদেশে তেলের মজুত সর্বনিম্ন
ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের ইফতার ও দোয়া অনুষ্ঠিত 
ঘুষ, অবৈধ সম্পদ পাহাড় ও শত কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ ডিস্ট্রিক্ট একাউন্টস অফিসারের বিরুদ্ধে!
ফতুল্লায় নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেফতার
শীর্ষ মাদক ব্যবসায়ী পেটকাটা রকিসহ গ্রেপ্তার ৫
সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?
ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার
ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক আটক
সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযানে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার
তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির
লালপুরে পঞ্চায়েত গঠনে, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় অভি’র সহযোগি ছিনতাইকারী ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু নিহত
সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ২ হাজার ইয়াবাসহ আটক ১
আড়াইহাজারে কচুরিপানা থেকে শটগান উদ্ধার
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, উচ্চঝুঁকিতে জ্বালানি বাজার
সারা বাংলাদেশের প্রতিটি ভূমি অফিস প্রশ্নবিদ্ধ – ভূমি প্রতিমন্ত্রী
৬ সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে ঝুলছে তালা আর অপেক্ষায় প্রতিমন্ত্রী !
নারী কেলেঙ্কারিতে ক্লোজ সদরের সেকেন্ড অফিসার মিলন
বন্দরে তরুণীকে ধর্ষণের ঘটনায় রহমত গ্রেপ্তার
বিশ্লেষণঃ পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প
হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিন অবরুদ্ধ
Next
Prev
প্রচ্ছদ
বকশীগঞ্জে সাংবাদিক নাদিম হত্যার দুই বছর, দোষীদের শাস্তির দাবি 

বকশীগঞ্জে সাংবাদিক নাদিম হত্যার দুই বছর, দোষীদের শাস্তির দাবি 

প্রকাশিতঃ

রাশেদুল ইসলাম রনি

জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার দুই বছর আজ।  ২০২৩ সালের ১৪ জুন রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে বকশীগঞ্জের পাটহাটি মোড়ে সন্ত্রাসী হামলার শিকার হন সাহসী সাংবাদিক নাদিম। আহত অবস্থায় ১৫ জুন ময়মনসিংহ মেডিকেলে মারা যান তিনি। পরে ১৬ জুন বকশীগঞ্জের গুমেরচর গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয় নাদিমকে। ১৭ জুন নাদিমের স্ত্রী মনিরা বেগম সেই সময়ের সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  মাহমুদুল আলম বাবুসহ ২২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ২০-২৫ জনকে আসামি করে বকশীগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন।

 

সাংবাদিক নাদিম হত্যার দুই বছর পার হতে চললেও এখনো শোক কাটেনি নিহতের পরিবারে।  দোষীদের শাস্তির দাবিতে দিন পার করছে নিহত নাদিমের পরিবার।

 

নিহত নাদিমের মেয়ে রাব্বিলাতুল জান্নাত বলেন-প্রতিটি মুহুর্ত আমার বাবার কথা মনে হয়। বাবা ছাড়া  বেচে থাকাটা যে কত  কষ্টের তা আমাদের চলা  কঠিন হয়ে যাচ্ছে। আমার মা একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার স্বল্প আয়ে কোন রকম সংসার চলছে।  বাবা মারা যাওয়ার পরে আমাদের  অনেকেই  আশ্বাস দিয়েছে। কিন্তু  এখন কেউ আর খোঁজও নেই না।

রাব্বিলা তার বাবার  হত্যার সঠিক বিচার দাবি চেয়ে বলেন, আসামিরা জামিনে এসে মুক্ত ভাবে ঘুরাঘুরি করছে।

তিনি আরে বলেন, আমার বাবার হত্যার এক নাম্বার আসামি মাহমুদুল আলম বাবু আ:লীগের নেতা ও তার ছেলে ফাহিম ফয়সাল রিফাত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা। তাদের নামে নাশকতা মামলাসহ কয়েকটি মামলার আসামি। তবুও তারা মুক্ত আকাশে ঘুরাঘুরি করছে।

 

নিহত নাদিমের বৃদ্ধা মা আলিয়া বেগম  ছেলে নাদিম হত্যার বিচার চেয়ে  কান্নাজড়িত কন্ঠে  বলেন- আমার একমাত্র ছেলে ছিল  নাদিম। ছেলে হারা যে মায়ের জন্য কত কষ্টের তা আমি বুঝতেছি।  যারা আমার সন্তানকে হত্যা করেছে তাদের কঠিন শাস্তির দাবি জানাই।

 

নাদিম হত্যার পর শুরুতে থানা পুলিশ, পরে জেলা গোয়েন্দা শাখা, সিআইডি ঘুরে মামলার তদন্ত এখন র‌্যাবের হাতে। ২০২৪ সালের সেপ্টেম্বরে বাবুসহ ৯ জনের বিরুদ্ধে চার্জশিট দেয় সিআইডি। বাদ পড়ে বাবুর ছেলে রিফাতসহ ২৭ জন। নারাজির পর চলতি বছরের ফেব্রুয়ারী থেকে হত্যা মামলাটি তদন্ত করছে র‌্যাব।

 

তবে বাদী ও স্বজনদের অভিযোগ- চার্জশিটভুক্ত আসামী শাহজালাল ও শফিকুল গ্রেপ্তার হয়নি দুই বছরেও। এই মামলা যেন সাগর-রুনি হত্যা মামলার মতো আলোর মুখ না দেখে- এমন আশঙ্কা সাংবাদিক নেতাদের।

 

নিহত নাদিমের স্ত্রী ও মামলার বাদী মনিরা বেগম বলেন-দুই বছর হলো এখনো মামলা তদন্ত চলছে। সিআইডির তদন্তে যে নয়জনের বিরুদ্ধে চার্জশীট দেয়া হয়েছে। তার মধ্যে দুইজন আজ পর্যন্ত গ্রেপ্তার হয়নি। মামলাটি এখন র‌্যাবের কাছে আছে। আমার র‌্যাবের প্রতি আস্থা আছে। আশা করি র‌্যাব খুব কম সময়ের মধ্যেই সঠিক তদন্ত প্রতিবেদন জমা দিবে।

 

সাংবাদিক নাদিম হত্যা মামলার প্রথম স্বাক্ষী আল মুজাহিদ বাবু বলেন- এই দুই চোখ দিয়ে যাদেরকে হত্যা করতে দেখলাম। তারা আজ জামিনে মুক্ত। একটি আসামীও জেলে নেই। আর মামলাটি চলছে ধীরগতিতে। হতাশার মধ্যে দিন পারকরছে নিহত নাদিমের পরিবার।  এমন হতে থাকলে এই মামলাটি এক সময় আলোর মুখ দেখবে না বলে আমার আশঙ্কা।

 

জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি ও মানবাধিকারকর্মী  জাহাঙ্গীর সেলিম বলেন-আমরা আশঙ্কায় আছি এই মামলাটি যাতে সাংবাদিক দম্পত্তি সাগর-রুনি হত্যা মামলার মতো না হয়। প্রশাসনের কাছে আমাদের সাংবাদিক সমাজের আশা থাকবে- সাংবাদিক নাদিম হত্যা কারীদের বিচার যেনো খুব কম সময়ের মধ্যেই হয়।

 

তদন্ত চলমান ও উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি না থাকায় সাংবাদিক নাদিম হত্যা মামলার বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি র‌্যাব।

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!