নারায়ণগঞ্জ রবিবার | ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লায় নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেফতার
শীর্ষ মাদক ব্যবসায়ী পেটকাটা রকিসহ গ্রেপ্তার ৫
সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?
ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার
ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক আটক
সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযানে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার
তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির
লালপুরে পঞ্চায়েত গঠনে, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় অভি’র সহযোগি ছিনতাইকারী ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু নিহত
সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ২ হাজার ইয়াবাসহ আটক ১
আড়াইহাজারে কচুরিপানা থেকে শটগান উদ্ধার
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, উচ্চঝুঁকিতে জ্বালানি বাজার
সারা বাংলাদেশের প্রতিটি ভূমি অফিস প্রশ্নবিদ্ধ – ভূমি প্রতিমন্ত্রী
৬ সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে ঝুলছে তালা আর অপেক্ষায় প্রতিমন্ত্রী !
নারী কেলেঙ্কারিতে ক্লোজ সদরের সেকেন্ড অফিসার মিলন
বন্দরে তরুণীকে ধর্ষণের ঘটনায় রহমত গ্রেপ্তার
বিশ্লেষণঃ পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প
হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিন অবরুদ্ধ
ফতুল্লায় ইমন হত্যাকান্ডে গ্রেপ্তার ২
সোনারগাঁয়ে আমান সিমেন্ট কারখানায় হামলা-ভাঙচুর
বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মান কাজ চালাচ্ছে মোকসেদ আলীগং !
ফুটপাত ছেড়ে দিতে এমপি মান্নানের ২ দিনের আলটিমেটাম
Next
Prev
প্রচ্ছদ
বন্যায় ঝুঁকিতে ২০ লাখ শিশু-কিশোর: সেভ দ্য চিলড্রেন

বন্যায় ঝুঁকিতে ২০ লাখ শিশু-কিশোর: সেভ দ্য চিলড্রেন

প্রকাশিতঃ

টানা ভারী বর্ষণে সৃষ্ট ভয়াবহ বন্যায় বাংলাদেশের প্রায় ১১ জেলা প্লাবিত ও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় ২০ লাখ শিশু-কিশোর ঝুঁকির মধ্যে পড়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক বেসরকারি সংস্থা সেভ দ্য চিলড্রেন। সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

এতে বলা হয়, সেভ দ্য চিলড্রেন-বাংলাদেশ স্থানীয় সহযোগী সংগঠনের সহযোগিতায় ইতোমধ্যে ফেনী ও মৌলভীবাজারে বন্যা-কবলিত মানুষদের মাঝে জরুরি সমীক্ষা করে তার ভিত্তিতে খাবারসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সহায়তা দেওয়া শুরু করেছে। এ কাজে আন্তর্জাতিক এই সংস্থার চারটি দল দুর্গত এলাকায় কাজ করছে। সেই সঙ্গে অতিবৃষ্টির কারণে চট্টগ্রামের যেসব এলাকা ভূমিধসের ঝুঁকিতে রয়েছে, সেগুলো চিহ্নিত করে আগাম সতর্কবার্তা প্রচার করছে।

পাশাপাশি দাতা সংস্থা ও দেশীয় উন্নয়ন সহযোগীদের সহায়তায় ক্ষতিগ্রস্ত এলাকায় প্রাথমিকভাবে প্রায় আড়াই হাজার পরিবারের মাঝে শুকনো খাবার, বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন, নগদ অর্থ, পরিচ্ছন্ন থাকার সামগ্রী, রান্না করার সামগ্রী, জরুরি শিক্ষা উপকরণ বিতরণ শুরু করেছে সংস্থাটি। একই সঙ্গে ক্ষতিগ্রস্তদের নিরাপদ জায়গায় স্থানান্তর এবং ঘরবাড়ি মেরামতেরও কাজ করছে। এই সহায়তা কার্যক্রমের দ্বিতীয় পর্যায়ে লক্ষ্মীপুরকে অন্তর্ভুক্ত করে দেড় লাখ মানুষকে সহায়তা দেওয়ার পরিকল্পনা করেছে আন্তর্জাতিক সংস্থাটি।

সেভ দ্য চিলড্রেন-বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সুমন সেনগুপ্ত বলেন, দুর্যোগে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে শিশুরা। এবারের বন্যায় প্রায় ২০ লাখের বেশি শিশু-কিশোর ক্ষতির সম্মুখীন। আমরা সাম্প্রতিক সময়ে দেখেছি, বাংলাদেশ তীব্র তাপপ্রবাহসহ ঘন ঘন অন্যান্য মারাত্মক সব দুর্যোগে কবলিত হচ্ছে। এই দুর্যোগগুলো শিশুদের ওপর ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলছে। শিশুদের জীবন হুমকিতে পড়ছে এবং বিভিন্ন পানিবাহিত রোগে তারা সংক্রমিত হচ্ছে।

সুমন সেনগুপ্ত আরও বলেন, দুর্যোগ যেহেতু পারিবারিক জীবিকাকে বাধাগ্রস্ত করে, তাই শিশুরা প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা, পুষ্টিকর খাবার ও শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। এই মুহূর্তে ক্ষতিগ্রস্ত এলাকায় অনেক শিশু আটকা পড়েছে, প্রয়োজনীয় সহায়তা থেকে তারা অনেক দূরে অবস্থান করছে। তাই তাদের জীবন রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!