নারায়ণগঞ্জ শনিবার | ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
ইরানে হামলা: প্রতিবাদে সিদ্ধিরগঞ্জে মানববন্ধন
বক্তাবলীর আকবর নগরের চিহ্নিত মাদক সম্রাট হাবিব বেপরোয়া! 
প্রবাসীর স্ত্রীকে নিয়ে লাপাত্তা কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফারুক মেম্বার
ধেয়ে আসছে বছরের প্রথম বৃষ্টিবলয় ‘গোধূলি’
বন্দরে ধর্ষণের বিচার চাইতে গিয়ে আগুনে পোড়ালেন গৃহবধূকে, স্বামী সহ ৫ জনের বিরুদ্ধে অভিযোগ
সারাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন বন্ধের দাবীতে মানববন্ধন
জাগো নারায়ণগঞ্জের উদ্দ্যোগে কোরআনের পাখিদের মাঝে ঈদবস্ত্র বিতরন
ফতুল্লায় শিক্ষকের বাসায় চুরি: স্বর্ণালঙ্কার ও নগদ টাকা উদ্ধার, গ্রেফতার ২
ফতুল্লায় চাঁদাবাজ, ফিটিংবাজ ও মাদকের বিরুদ্ধে র‌্যালি ও মানববন্ধন
ফতুল্লায় র‌্যাবের অভিযানে বিদেশি রিভলবার উদ্ধার
আমতলীত বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
ফতুল্লা রিপোর্টার্স ক্লাব থেকে আনিসুর রহমানকে অব্যাহতি
সিদ্ধিরগঞ্জে বিষাক্ত ক্যামিকেল ও রং দিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি
ঈদকে ঘিরে ‘হান্টিং: নারায়ণগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযানের আড়ালে ঘুষের অভিযোগ!
আওয়ামী লীগকে ‘ফ্যাসিস্ট’ বললেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
বক্তাবলীতে তিন ইটভাটায় ৯ লাখ টাকা জরিমানা
ফতুল্লায় ডাইং শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার
সিদ্ধিরগঞ্জে ২৪ ঘণ্টায় মাদকসহ গ্রেফতার ১৫
সিদ্ধিরগঞ্জে নিহত ছিনতাইকারীর পরিচয় শনাক্ত, পরিচয় মেলেনি অন্য লাশের
ফতুল্লায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ
সিদ্ধিরগঞ্জে এনসিপির দুই নেতার ওপর হামলা, থানায় অভিযোগ
সিদ্ধিরগঞ্জে রমজানকে মাদক ব্যবসায়ী বানানোর অপচেষ্টা
সিদ্ধিরগঞ্জে পাথর বালু ঘাট দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত-১৫
কৃষকদল নেতার বাড়িতে হামলার ঘটনায় ১৯ জনের বিরুদ্ধে মামলা
আড়াইহাজারে দুই টেক্সটাইল কারখানাকে জরিমানা
বন্দরে পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী দিপু গ্রেফতার
রূপগঞ্জে বেতন-বোনাসের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ
আড়াইহাজারে ফসলি জমির মাটি কাটায় আটক ৫
সিদ্ধিরগঞ্জে ২৪ ঘণ্টায় মাদকসহ গ্রেপ্তার ১৯
শূন্য থেকে শিখরে: স্বপ্ন দেখার সাহস নিয়ে এক স্বপ্নবাজ সেলসম্যান
Next
Prev
প্রচ্ছদ
বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করল ভারত

বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করল ভারত

প্রকাশিতঃ
পিটিআই

ভারতীয় স্থল শুল্ক স্টেশন ব্যবহার করে তৃতীয় দেশে রপ্তানি পণ্য পরিবহনের জন্য বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে নরেন্দ্র মোদির সরকার।

মঙ্গলবার (৮ এপ্রিল) ভারতের কেন্দ্রীয় পরোক্ষ কর ও শুল্ক বোর্ডের (সিবিআইসি) জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) প্রতিবেদনে বলা হয়, ২০২০ সালের ২৯ জুন ভারত সরকার স্থল শুল্ক স্টেশন ব্যবহার করে বন্দর এবং বিমানবন্দর দিয়ে তৃতীয় দেশে পণ্য রপ্তানির জন্য বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে।

ভারত সরকারের এই পদক্ষেপের ফলে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির ওপর প্রভাব পড়বে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে ভারতের রপ্তানিকারকরা, বিশেষ করে পোশাক খাতের প্রতিবেশী বাংলাদেশকে দেওয়া এই সুবিধা প্রত্যাহারের জন্য নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছিলেন।

বাংলাদেশের জন্য এটি বড় ধরনের ধাক্কা বলে দাবি ভারতীয়পক্ষের। কারণ ভারতীয় বন্দর ব্যবহার করে প্রতিবেশী দেশগুলোতে রপ্তানি সহজ ও সাশ্রয়ী ছিল।

গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভের (জিটিআরআই) সহ-প্রতিষ্ঠাতা অজয় শ্রীবাস্তব বলেন, এ‘ই পদক্ষেপের ভূ-রাজনৈতিক গুরুত্ব রয়েছে।

ভারত দীর্ঘদিন ধরে বাংলাদেশকে শুল্কমুক্ত প্রবেশাধিকার দিয়ে সহায়তা করে এসেছে। তবে এই সিদ্ধান্তে বোঝা যাচ্ছে যে অর্থনৈতিক সুবিধা কখনো জাতীয় নিরাপত্তা থেকে বিচ্ছিন্ন নয়।’

ভারতের ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিদিন বাংলাদেশ থেকে ২০-৩০ ট্রাক পণ্যবাহী ট্রাক প্রবেশ করে, প্রতিবেদনে জানিয়েছে পিটিআই।

বাংলাদেশ থেকে স্থলপথে ভারতের ভূখণ্ড ব্যবহার করে নেপাল ও ভুটানে পণ্য যায়।

এই ট্রানজিট সুবিধা বাতিলের প্রভাব শুধু বাংলাদেশেই সীমাবদ্ধ থাকবে না। ভুটান ও নেপালও নতুন সংকটের মুখোমুখি হবে, বলছে ভারতীয় বিশ্লেষকরা।

ট্রান্সশিপমেন্ট হলো, বাংলাদেশের পণ্য নেপাল ও ভুটানে রপ্তানির সময় ভারতের ভূখণ্ড পাড়ি দিতে হয়। বাংলাদেশ সীমান্ত থেকে ভারতের ভূখণ্ড দিয়ে নেপাল ও ভুটান সীমান্ত পর্যন্ত পণ্যের যানবাহন (ট্রাক, টেইলর) পরিবর্তন করা হয়। এটিই ট্রান্সশিপমেন্ট।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!