নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
নারায়ণগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বন্দরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪
বক্তাবলীতে তানজিলা মৃত্যু নিয়ে রহস্য! বিএনপি নেতাদের উপস্থিতিতে দূর্ঘটনা বলে লিখিত অঙ্গীকার নামা
গঠনমুলক সংবাদ পরিবেশন দেশ ও জাতির জন্য মঙ্গলজনক – রিয়াদ মো.চৌধুরী
বিএনপি প্রতিশ্রুতির নামে জনগণের সঙ্গে প্রতারণা করেছে: শফিকুর রহমান
অপসাংবাদিকতা বেশীদিন টিকে না – আবু আল ইউসুফ খান টিপু
ভূতুড়ে বিল ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে আবদুল জব্বারের তীব্র ক্ষোভ
সোনারগাঁয়ে গাঁজাসহ নারী মাদককারবারি গ্রেপ্তার
চাষাড়ায় গুলিবিদ্ধ লাশ উদ্ধার
বাংলাদেশে বড় ঋণ খেলাপিরা কেন শাস্তি পায় না?
জাকির খান ও তার কথিত পিএস এর বিরুদ্ধে মারিয়ার সংবাদ সম্মেলন
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
Next
Prev
প্রচ্ছদ
তারা কি এখন সবাই বিএনপির জনপ্রতিনিধি ?

তারা কি এখন সবাই বিএনপির জনপ্রতিনিধি ?

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
গত বছরের ৫ আগষ্টের আগে তারা সবাই ছিলেন আওয়ামীলীগের মেম্বার হিসেবে পরিচিত। এমনকি ইউপির অনেক মেম্বাররা আওয়ামীলীগের ব্যানার কিংবা তাদের দোসরদের যোগসুত্রে কেউবা বিনাভোটে আবার কেউবা মাত্রাতিরিক্ত জালভোটের মাধ্যমে মেম্বার হিসেবে নির্বাচিত হয়েছেন। কিন্তু তারা হঠাৎ ভোলপাল্টে পুরো ইউপির সদস্যরা যেন বিএনপি বনে গেছেন এমনই চিত্র দেখা গিয়েছে শনিবার ফতুল্লা ডিআইটি মাঠে ফতুল্লা থানা বিএনপি আয়োজিত সমাবেশে। যেখানে দেখা ফতুল্লা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ বেশীরভাগ ইউপি সদস্য বিএনপির সমাবেশের মাঠে।
ফতুল্লা ইউপির চেয়ারম্যান ছিলেন থানা যুবলীগের সভাপতি ওসমান পরিবারের অন্যতম দোসর মো.ফাইজুল ইসলাম। তারই বড়ভাই নজরুল ইসলাম সেলিমকে মেম্বার নির্বাচিত করে ওসমানীয় ক্ষমতাবলে নজরুল ইসলাম সেলিমকে ১নং প্যানেল চেয়ারম্যান তৈরী করেন ফাইজুল ইসলাম। বর্তমানে এ ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেলিম দীর্ঘদিন যাবত যুবলীগের রাজনীতির সাথে জড়িত বলেন জানান স্থানীয়রা। ৪নং ওয়ার্ড মেম্বার কাজী মাঈনুদ্দিন আহমেদ নাকি জামায়াতের রাজনীতির সাথে জড়িত এবং ৬নং ওয়ার্ড মেম্বার আবদুল আউয়াল ছিলেন ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি এবং ইউপির ২নং প্যানেল চেয়ারম্যান। ছিলেন ফতুল্লা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতির অন্যতম দোসর। সংরক্ষিত মহিলা মেম্বার ফেরদৌস আরা অনা যিনি ওসমান পরিবারের অন্যতম ক্যাডার সাবেক ফুটবলার রেজাউল করিম লিটনের স্ত্রী। বিগত নির্বাচনে ওসমানীয় প্রভাবে স্বামীর বদৌলতে অজানা-অচেনা অনা হঠাৎ মেম্বার বনে যান।
এদিকে বিএনপির ডাকা সমাবেশে আওয়ামী দোসরদের মাঠে উপস্থিত দেখে হতবাক অনেকে। রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে অনেক ইউপি মেম্বার বৈষম্যবিরোধী মামলার আসামী হয়ে পলাতক থাকলেও আতাতের মাধ্যমে নিজেদের ভোলপাল্টে হঠাৎ বিএনপি বনে যাওয়ার আশায় কি সমাবেশস্থলে এসেছেন নাকি কোন প্রকার চাপের মুখে এসেছেন এটাই ছিলো সবার মুখে মুখে। তবে মাঠে উপস্থিত অনেকেই বলেন, আওয়ামী দোসরদের কাছ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দরা দুরে থাকতে বললেও স্থানীয় বিএনপির নেতাবৃন্দরা যেন আওয়ামী দোসর ছাড়া অনেকটাই অচল। মিছিলে লোকজন বাড়াতে আবার নিজেদের আয়ের উৎস বাড়াতেই নাকি আওয়ামী দোসরদেরকে বিএনপির নেতৃবৃন্দরা অনেকটা বুকে আগলে রেখেছেন।
এ বিষয়ে ফতুল্লা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নজরুল ইসলাম সেলিমের কাছে জানতে চাইলে তিনি বলেন,ভাই আমাদেরকে দাওয়াত দিয়েছে তাই সেখানে গিয়েছি। তিনি বলেন,আমি ১৯৯১ সালে সিরাজ ভাইয়ের সাথে কিছুদিন রাজনীতি করেছিলাম আর রাজনীতি করিনি।
ফতুল্লা ইউপির ৬নং ওয়ার্ড মেম্বার ও প্যানেল চেয়ারম্যান ২ এবং ইউনিয়নের ৬নং ওয়ার্ড মেম্বার আবদুল আউয়াল বলেন, আমি আওয়ামীলীগ নেতা ও ৬নং ওয়ার্ড মেম্বার। সমাবেশে যোগদান প্রসঙ্গে তিনি বলেন,আমাদেও ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মাঈনুদ্দিন মেম্বারের দাওয়াতের ফলে আমিসহ ৬ জন মেম্বার সেখানে যাই।
৪নং ওয়ার্ড মেম্বার কাজী মাঈনুদ্দিন আহমেদ বলেন, ভাই আমরা দাওয়া পেয়েছি তাই সেখানে গিয়েছিলাম। তাছাড়া আমরা তো ষ্টেজে উঠিনি বা কোথাও বসিনি। মাঠে গিয়েছি এবং কিছুক্ষন পর সবাই চলে এসেছি। তবে যার দাওয়াতে তিনি এবং তারা উক্ত সমাবেশে গিয়েছেন সেই ভাসুরের নামটি তিনি বলেন নি।
সংরক্ষিত মহিলা মেম্বার ফরদৌস আরা অনা বলেন,মুলত আমাদেরকে দাওয়াত দেয়া হয়েছিলো তাই ভারপ্রাপ্ত চেয়ারম্যান নজরুল ইসলাম সেলিম ভাইয়ের নেতৃত্বেই আমরা সবাই সমাবেশে গিয়েছি।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!